মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধি।।
নড়াইলের নড়াগাতী থানার কালিনগর গ্রামের ফিরোজ ভূঁইয়া হত্যা মামলায় ১জনের ফাঁসি ও ৩জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। ২১ নভেম্বর (রবিবার) সকাল ১১ টাই জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি হলেন, কালিনগর গ্রামের আলমগীর ভূঁইয়া, এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে, আলমগীর ভূঁইয়ার বাবা ছায়েন ভূঁইয়াসহ তার দুই ছেলে হাবিবুর রহমান ভূঁইয়া ও জঙ্গু ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাসের বিনাশ্রাম কারাদন্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণার সময় চার আসামির মধ্যে জঙ্গু ভূঁইয়া ছাড়া অন্যরা আদালতে উপস্তিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নড়াইলের নড়াগাতী থানার কালিনগর গ্রামে বাদী রবিউল ইসলাম ভূঁইয়াদের সাথে আসামিপক্ষের বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি কালিনগর বাজারে উভয়পক্ষের মধ্যে শালিস বৈঠক হয়। শালিসের পর ওইদিন সকাল সাড়ে ৯টার দিকে
বাদীর ভাই ফিরোজ ভূঁইয়াকে কালিনগর বাজার এলাকায় দেশি অস্ত্র ধারালো গুপ্তি বুকে ঢুকিয়ে হত্যা করে। দীর্ঘ শুনানি শেষে ওই দুই মামলায় আজ রোববার আদালত এ রায় দেন। পলাতক আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত এবং বাকীদের ইতোপূর্বের হাজতকালীন সাজার মেয়াদ বাদে তারা বাকী সাজা ভোগ করবেন।











































