স্টাফ রিপোর্টার ।।
খুলনা মটর শ্রমিক ইউনিয়ন ১১১৪ এর ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে মশাল প্রতীক নিয়ে জাহিদ খান ও সাধারন সম্পাদক পদে অানারস প্রতীক নিয়ে জাকির হোসেন বিপ্লব নির্বাচিত হয়েছেন।
এই দুটি পদের ভোট গননা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অানিস মোড়ল।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক ভোট গননা স্থলে উপস্থিত ছিলেন। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট গ্রহন ও গননা পর্ব চলছে।
সোনাডাঙ্গাস্থ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ ভোট গ্রহন ও গননা করা হচ্ছে। কেএমপি পুলিশের অতি: কমিশনার সরদার রকিবুল ইসলামসহ পুলিশের শতাধিক সদস্য সেখানে উপস্থিত রয়েছেন।











































