Home আঞ্চলিক বিএনপি খুলনায় গণ-অনশন কর্মসুচি পালন করবে শনিবার

বিএনপি খুলনায় গণ-অনশন কর্মসুচি পালন করবে শনিবার

63

খবর বিজ্ঞপ্তি।।

গনতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবীতে কেন্দ্রীয় বিএনপি ২০নভেম্বর সারাদেশে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দিনব্যাপী গণ-অনশন কর্মসূচী পালনের ঘোষনা দিয়েছে। তারই অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপি সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সামনে গণঅনশন কর্মসুচি সফল করতে বিএনপি ও অংগ দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন খুলনা মহানগর সভাপতি নজরুল  ইসলাম মঞ্জু ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি এবং জেলা সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারন সম্পাদক আমির এজাজ খান।