Home আঞ্চলিক জাতীয় মহিলা সংস্থা খুলনার চেয়ারম্যানের মায়ের সুস্থতা কামনায় দোয়া

জাতীয় মহিলা সংস্থা খুলনার চেয়ারম্যানের মায়ের সুস্থতা কামনায় দোয়া

11

খবর বিজ্ঞপ্তি।।

জাতীয় মহিলা সংস্থা খুলনার চেয়ারম্যান অধ‍্যাপক রুনু ইকবাল বিথার ও বর্তমান সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর মাতা হার্টের অসুস্থতা জনিত কারনে ঢাকা সি এম এইচ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার রোগমুক্তি কামনা করে বৃহস্পতিবার দুপুর ১২ টায় জাতীয় মহিলা সংস্থা খুলনা জেলা কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার সদস‍্য শবনম সাবা, ইসরাত আরা হীরা,  নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মদ, সংস্থা কর্মচারীবৃন্দ ও প্রশিক্ষণার্থীবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শেখ পাড়া আস্তানা মসজিদের ইমাম জনাব সিরাজুল ইসলাম।