Home আঞ্চলিক খুলনাস্থ নড়াইল জেলা কল্যাণ সমিতি খুলনার সভা অনুষ্ঠিত

খুলনাস্থ নড়াইল জেলা কল্যাণ সমিতি খুলনার সভা অনুষ্ঠিত

4

খবর বিজ্ঞপ্তি।।

খুলনাস্থ নড়াইল জেলা কল্যাণ সমিতি খুলনার কার্যকরি কমিটির সভা গতকাল শনিবার ১৩ নভেম্বর ২০২১ রাতে স্থানীয় একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র সদস্য সৈয়দ আশরাফ আলী। সাধারণ সম্পাদক ডা. গাজী মিজানুর রহমান এর সঞ্চলনা সমিতিকে আরো গতিশীল করতে বক্তব্য রাখেন সর্বজনাব ইঞ্জিনিয়ার মশিউজ্জামান খান, এস এম হাবিব, ইমরানুল হক মিশা, এডভোকেট মুন্সী গোলাম মোস্তফা, শেখ সাত্তারুজ্জামান পিটু, এডভোকেট এটিএম মনিরুজ্জামান, তৌহিদা পারভীন রুমু, এডভোকেট বিএম রেজাউল করিম, এডভোকেট মো আহসান হাবিব, মো. আ. রউফ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক এস এম জাহিদুর রহমান,  উল্লাসিনি সরকার, কাজী সাইদুর রহমান, মো. সাজ্জাদ হোসেন, ইসরাত আরা হীরা প্রমূখ।

সভার শুরুতে নড়াইল জেলা কল্যাণ সমিতি খুলনার প্রয়াত সভাপতি এস এম রইজউদ্দিন আহমেদ, আক্কাস আলী মন্ডল শফিকুল হামিদ চন্দনসহ যে

সকল সদস্য সম্প্রতি মৃত্যুবরণ করেছেন তাদের সকলের জন্য শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মো. মফিজুর রহমান। সভায় প্রয়াত সভাপতির স্থলে সর্বসম্মতিক্রমে জনাব এস এম হাবিবকে বর্তমান কমিটিতে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া কার্যকরি কমিটির শূন্যপদ গুলো সর্বসস্মতিক্রমে পূরণ করা হয়।