ফুলবাড়ীগেট প্রতিনিধি।।
নবনির্বাচিত ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, ১নং ওয়ার্ড এর নবনির্বাচিত মেম্বর এস.এম বখতিয়ার পারভেজ ও সংরক্ষিত মহিলা সদস্য রাজিয়া বেগমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মশিয়ালী ১,২ ও ৩ নং ওয়ার্ডবাসী। ১৪ নভেম্বর রবিবার বিকাল ৪ টায় মশিয়ালী মিনাবাজার এলাকায় আনন্দ মুখর পরিবেশে তাদেরকে এ শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মোল্যা আইউব হোসেন, সরদার ফজলুর রহমান, মোঃ আলম সরদার, মোঃ বাবুল রেজা, কাজী আজাদুর রহমান হিরোক, কাজী মঊনুল কবীর, এনামুল হক লিটন, মোঃ মোজাম্মেল হক, আনোয়ার সরদার, সরদার নজরুল ইসলাম, মোঃ আলাউদ্দিন, আমিরুল ইসলাম, আব্দুস সালাম গাজী, মনির আকুন্জি, শাহিনুর রহমান,আব্দুল আলী ইউনুস হোসেন সহ এলাকার মুরুব্বী ও বিশিষ্ট ব্যক্তি বর্গ। এদিকে গিলাতলা আদর্শ যুব পর্যদ এর পক্ষ থেকে আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদেরকে ফুলের শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন আদর্শ যুব পর্ষদের সভাপতি শেখ আল আমিন, সাধারণ সম্পাদক মুক্ত খান, সরদার সালেহ আহম্মেদ শেখর, খান আব্দুল হালিম, শেখ মোহাম্মাদ আলী, শাহিন খান, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, মোঃ আমির খান, মোঃ বোরহান, মোঃ মিন্টু খান, খান মনিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আনোয়ার হোসেন, হেমায়েত, রবিউল ইসলাম, রুবেল, সাইফুল ইসলাম, আরিফ খান, মহসিন, গাজী রিপন হোসেন, মাহাবুব, আমিরুল, নাহিদ, ইমন সহ যুব পর্ষদের সকল সদস্যবৃন্দ।











































