Home আন্তর্জাতিক ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন দুতের্তে-কন্যা সারা

ভাইস প্রেসিডেন্ট পদে লড়বেন দুতের্তে-কন্যা সারা

2

খুলনাঞ্চল ডেস্ক||

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের কন্যা সারা আগামী বছর অনুষ্ঠিতব্য দেশটির জাতীয় নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট পদে লড়বেন। নির্বাচনকে সামনে রেখে শনিবার তিনি মনোনয়ন জমা দিয়েছেন। তার দলের এক বিবৃতির বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন খবর জানিয়েছে। ৪৩ বছরের সারা ফিলিপাইনের দাবও সিটিতে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট হওয়ার আগে ওই শহরের মেয়র ছিলেন রদ্রিগো দুতের্তেও। এর আগে সারার ভাইস-প্রেডিডেন্ট পদে লড়ার নিয়ে গুঞ্জন শোনা গেলেও তিনি তা নিশ্চিত করেননি। নানা মহলের জরিপে এবার প্রেসিডেন্ট পদে তাকে সবার চেয়ে এগিয়ে রাখা হচ্ছিল। আগামী বছরের মে মাসের তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পার্টিদো ফেডারেল এন্ড লাকাস-সিডিএম জোটের হয়ে লড়বেন তিনি। আল জাজিরা জানায়, সারা দুতের্তের মুখপাত্র মেয়র খ্রিস্টিনা গার্সিয়া-ফ্র্যাসকো এক বিবৃতিতে বলেন, ভাইস-প্রেসিডেন্ট পদে তার রাজনীতিক দলের আগের প্রার্থী সরে দাঁড়ানোর প্রেক্ষিতে সারা ওই পদে লড়ছেন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘এটা নিশ্চিত যে মেয়র ইন্দে সারা দুতের্তে তার প্রতিনিধির মাধ্যমে লাকাস-সিএমডি পার্টির হয়ে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন দাখিল করেছেন।’