Home জাতীয় আইজিপির স্ত্রী পরিচয়ে এসপিকে ফোন, সেই রুমা রিমান্ডে

আইজিপির স্ত্রী পরিচয়ে এসপিকে ফোন, সেই রুমা রিমান্ডে

4

খুলনাঞ্চল রিপোর্ট।।

পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের স্ত্রী পরিচয়ে কনস্টেবল নিয়োগে তদবির করতে গিয়ে গ্রেপ্তার হওয়া রুমা আক্তারের (৩৩) দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আলম এই রিমান্ড মঞ্জুর করেন। আদালতের পুলিশ পরিদর্শক তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে ঢাকার কেরানীগঞ্জ থানার আটিবাজার ঘাটারচর এলাকা থেকে ওই নারী তার স্বামী আসলাম মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুমা আক্তার বাগেরহাটের চিতলমারী উপজেলার রহমতপুর গ্রামের মো. রেজাউল শেখ সপ্না বেগমের মেয়ে। স্বামী আসলাম মিয়াসহ তিনি ঢাকার সাভার উপজেলার লুটেরচর এলাকার ভাড়া বাসায় বসবাস করেন। গ্রেপ্তারকৃতদের নামে টাঙ্গাইল সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, টাঙ্গাইলে আগামি ১৬ নভেম্বর পুলিশের কনস্টেবল নিয়োগের জন্য তারিখ নির্ধারণ রয়েছে। রুমা আক্তার নিজেকে আইজিপি’স্ত্রী পরিচয় দিয়ে কনস্টেবল নিয়োগে তদবির করতে গত নভেম্বর বেলা পৌনে ১২টার দিকে টাঙ্গাইলের পুলিশ সুপারকে (এসপি) তার ব্যক্তিগত মোবাইলে ফোন করেন।

সময় এসএমএস- এর মাধ্যমে এক প্রার্থীর তথ্য দিয়ে তাকে চাকরি দিতে পুলিশ সুপারকে চাপ দেন রুমা। টাঙ্গাইল জেলা পুলিশ ঘটনায় পুলিশ সদর দপ্তরের থানার এলআইসি শাখার সহায়তায় তথ্য-প্রযুক্তি ব্যবহার করে জানতে পারে রুমা আক্তার প্রতারণার সঙ্গে জড়িত।