Home জাতীয় আবারও হাসপাতালে খালেদা জিয়া

আবারও হাসপাতালে খালেদা জিয়া

7

ঢাকা অফিস ।।


শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবারও হাসপাতালে গেছেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এর আগে ৫টা ১০ মিনিটের দিকে তিনি গুলশানের বাসা থেকে রওনা দেন।


বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাফরুল কবির খান এ তথ্যটি নিশ্চিত করে বলেন, তিনি এখনো হাসপাতালে অবস্থান করছেন। তিনি হাসপাতালে ভর্তি হবেন না বাসায় থেকে চিকিৎসা নিবেন তা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়ার জন্য পুলিশি নিরাপত্তা চাওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত ঢাকা মেট্টোপলিটন পুলিশ কমিশনারের কাছে লেখা চিঠিতে এ বিষয় নিশ্চিত হওয়া গেছে।

এর আগে গত ১২ অক্টোবর গুলশানের বাসভবন থেকে স্বাস্থ্যপরীক্ষা করার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় খালেদা জিয়াকে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিন সপ্তাহেরও বেশি সময় পর গত ৭ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দাঁত, চোখের প্রদাহ, হৃদরোগসহ বয়সজনিত নানা জটিলতায় ভুগছেন বলে জানা গেছে।