Home আঞ্চলিক মণিরামপুরে শিলাবৃষ্টি, বোরোসহ আমের ক্ষতি

মণিরামপুরে শিলাবৃষ্টি, বোরোসহ আমের ক্ষতি

8


মণিরামপুর (যশোর) প্রতিনিধি :


চৈত্রের শুরুতে যশোরের মণিরামপুরে শিলাবৃষ্টি হয়েছে। শনিবার (২১মার্চ) সন্ধ্যা সাড়ে সাটটা থেকে ৮টা পর্যন্ত আধঘন্টাধরে উপজেলার পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের মনোহরপুর, নেহালপুর, কুলটিয়া ও দূর্বাডাঙ্গা ইউনিয়নে হালকা ঝড়হাওয়াসহ শিলাবৃষ্টি হয়েছে। এছাড়া রাত সাড়ে আটটা থেকে উপজেলার অন্যান্য এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। শিলাবৃষ্টিতে বোরো ফসলসহ আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। নেহালপুর এলাকার সাংবাদ কর্মী রিপন হোসেন সাজু জানান, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আধঘন্টা ধরে বৃষ্টি ও বড়বড় শিল সমান হারে পড়েছে। প্রতিটি শিলের ওজন হবে প্রায় ৫০ থেকে ১০০ গ্রাম।
মণিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার বলেন, নেহালপুর, কালিবাড়ী, কুলটিয়া ও দূর্বাডাঙ্গা এলাকায় শিলাবৃষ্টি হওয়ার খবর পেয়েছি। শিলাবৃষ্টিতে বোরো ধানের তেমন ক্ষতি না হলেও আমের ব্যাপক ক্ষতি হয়েছে। রাত হওয়ায় উপস্থিত ক্ষতির পরিমান নির্ধারণ করা যাচ্ছে না।