Home জাতীয় না’গঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৭

না’গঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৭

9


ঢাকা অফিস ।।

নারায়ণগঞ্জের ফতুল্লার লাল খাঁ এলাকায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে নিহত হয়েছেন একজন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৭ জন। দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।


শুক্রবার (১২ নভেম্বর) সকাল ৭টার দিকে ফতুল্লার লালখাঁর মোড়ে মোক্তার মিয়ার পাঁচ তলা ভবনের নিচ তলায় এ বিস্ফোরণ ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করেছে। ওই বাড়িটিও ঝুঁকিপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

তিনি জানান, ভোর ৭টার সময় বিকট শব্দে মোক্তার মিয়ার পাঁচতলা বাড়ির নিচতলার ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বাড়ির ৫টি রুম এবং পাশের বাড়ির আরও দুটি রুমের দেয়াল উড়ে গেছে। এ সময় এক নারী ঘটনাস্থলেই নিহত হন। আরও ৭ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি আব্দুল্লাহ আল আরেফিন।