আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী শেখ মনিরুল বিপুল ভোটে জয়লাভ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
ফুলতলা উপজেলার ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম পুণরায় বেসরকারি ভাবে বিপুল ভোটে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ¦ শেখ জাহাঙ্গীর হোসেন। ১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে ভোটাররা উৎসব মুখর পরিবেশে দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট প্রদান করেন। ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার সাথে সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী খানজাহান আলী থানার যুগ্ম সম্পাদক আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম ও খানজাহান আলী থানা আ’লীগের সদস্য(বহিষ্কৃত) শেখ জাহাঙ্গীর হোসেন মটরসাইকেল প্রতিক এবং এম ইকতিয়ার হোসেন মওলা আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করেন। ভোটগ্রহন শেষে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম এর প্রাপ্ত ভোট ১৬ হাজার ৩’শ ৪৪ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি থানা আ’লীগের সদস্য(বহিষ্কৃত) শেখ জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৮ হাজার ৪’শ ৪১ ভোট। প্রায় ৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন বলে সুত্রে জানাগেছে। ইউনিয়নের সদস্য হিসাবে ১নং ওয়ার্ডের বখতিয়ার হোসেন, ২নং ওয়ার্ডের গোলাম জিলানী মুন, ৩নং ওয়ার্ডে মোঃ হাফিজুর রহমান শাফি, ৪নং ওয়ার্ডে মোঃ লিটন, ৫নং ওয়ার্ডে আলহাজ¦ হাফেজ গোলাম মোস্তফা, ৬নং ওয়ার্ডে শেখ রাসেল, ৭নং ওয়ার্ডে আলহাজ¦ শেখ আল আমিন, ৮নং ওয়ার্ডে মোঃ বিল্লাল হোসেন এবং ৯নং ওয়ার্ডে নবীরুল ইসলাম রাজা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে (১,২,৩)নং রাজিয়া বেগম,(৪,৫,৬) নং ওয়ার্ডে মোসাঃ শাহানাজ পারভীন,(৭,৮,৯)নং মোসাঃ পায়রা বেগম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় এবং বিজয়ী চেয়ারম্যান আলহাজ¦ শেখ মনিরুল ইসলামকে শুভেচ্ছা জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা,মহানগর সহ সভাপতি বেগ লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আহম্মেদ, খানজাহান আলী থানা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, কাজী জাকারিয়া রিপন, শেখ কামাল আহম্মদ, সেলিম রেজা, মোঃ শাকিল আহম্মদ সহ মহানগর ও থানা পর্যায়ের সকল নেতৃবৃন্দ। ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন তার ছোট ভাই আলহাজ¦ শেখ মনিরুল ইসলামকে পূণরায় আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করায় ইউনিয়নবাসী সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অভিনন্দন জানান।
শেখ সোহেল এর জম্মদিন উপলক্ষে আবাহনি ক্রীড়া চক্রের উদ্যোগে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়
খবর বিজ্ঞপ্তি
১১ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর ও বিসিবি’র পরিচালক শেখ সোহেলের জন্ম দিন উপলক্ষে খুলনা আবাহনি ক্লাবের উদ্যোগে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জনাব শেখ হারুনুর রশীদ। এসময় আরো উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুর রহমান রিপন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এস এম মোয়াজ্জেম রশীদি দোজা, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি হুমায়ুন কবির ববি, খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম খালেদীন রশীদি সুকর্ণ, খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনেয়ারা চম্পা ও সাধারন সম্পাদক নাজনীন নাহার কনা, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাধারন সম্পাদক আজিজুর রহমান রাসেল, আরো উপস্থিত ছিলেন, মোস্তাকিন রশীদি প্রেম, রশীদি প্রিয়, আমিনুল ইসলাম, জিলান ফারুক, মারুফ হোসাইন, ইমরান হোসেন জ্যাকি, জাকারিয়া রহমান ওমান, নাসির হোসেন, মৃনাল কান্তি বাছাড়, আরাফাত খান, বাধন হালদার, শেখ রাসেল, আবু সুফিয়ান, আহম্মেদ রনি, রিয়াজুল ইসলাম রিয়াজ, মিঠুন মন্ডল প্রমূখ।
যুব সমাজকে নিয়ে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সেটা এখন পূর্ণতা পেয়েছে
খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ এর আয়োজন করেছে খুলনা মহানগর যুবলীগ। গতকাল বৃহস্পতিবার বিকাল তিন টায় নগরীর শহিদ হাদিস পার্কে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র আলহ্জা¦ তালুকদার আব্দুল খালেক। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের যুব সমাজ যাতে করে দিশাহীনা না হয়ে সঠিক পথে অগ্রসর হয়ে দেশের সম্পদে পরিনত হতে পারে সেলক্ষ্যে শেখ মনির নেতৃত্বে যুবলীগ গঠন করেছিলেন। আজ স্বাধীনতার ৫০ বছর পরে এসে তারই ছেলে শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যুব সমাজ আজ দেশের যুব শক্তিতে পরিনত হয়েছে। দেশের যে কোন ক্রান্তিলগ্নে আজ যুবলীগ দেশ ও দশের কল্যানে কাজ করে চলেছে। সে পরিচয় দেশবাসী করোনা কালীন সময়ে পেয়েছে। আজ সত্যিকারে বঙ্গবন্ধু যুব সমাজকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেটা পূর্ণতা পেয়েছে। খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন এর পরিচালনায় যুব সমাবেশে উপস্থিত হয়ে আরো বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মৃণাল কান্তি জোয়ার্দার, নগর আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, নূর ইসলাম বন্দ, শেখ শহিদুল ইসলাম, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, অধ্যাপক আলমগীর কবীর, কামরুল ইসলাম বাবু, আকিল উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আবু হানিফ, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, মহানগর ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাধরণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ, সাবেক যুব নেতা এস এম আমীর আলী, নগর যুবলীগের নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজী ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, মোঃ আবুল হোসেন, কাজী কামাল হোসেন, শওকত হোসেন, শেখ মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্শাল, জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী মোড়ল, কে এম শাহীন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ, থানা যুবলীগ নেতা রাশেদুজ্জামান রিপন, আব্দুল্লাহ আল মামুন মিলন প্রমুখ।
এছাড়া সকাল সাতটায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এছাড়া সন্ধ্যায় কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেলের জন্মদিন উপলক্ষে যুবলীগের পক্ষে কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুলঘর ইউপিতে আ,লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থীর বিজয়
ফকিরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের ফকিরহাটের মুলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট হিটলার গোলদার ৮৩৭৯ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে পুনঃরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ নাসির সরদার পেয়েছেন ১৫৯১ ভোট। উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাসুম বিল্লাহ ও ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২৬৬৩জন। আজকের নির্বাচন সুষ্টু ও সুন্দর ভাবে হয়েছে বলে বিভিন্ন সচেতন মহল থেকে জানা গেছে। ##
দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আব্দুস সালাম খান প্যানেল চেয়ারম্যান নির্বাচিত
খবর বিজ্ঞপ্তি।।
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম খান। বৃহস্পতিবার (১১ নভেম্বর) ইউনিয়ন পরিষদের সভাকক্ষে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ আছের আলী মোড়ল ও ইউপি সদস্যবৃন্দের উপস্থিতি ও তাদের মতামতের ভিত্তিতে আব্দুস সালাম খানকে প্যানেল চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়। গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড থেকে ১ম বার ইউপি সদস্য (মেম্বর) নির্বাচিত হন তিনি। আব্দুস সালাম খান ৪নং ওয়ার্ড আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। এছাড়া তিনি আংটিহারা গাজী বাড়ী জামে মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছেন। আব্দুস সালাম খান প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু ও দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আছের আলী মোড়লসহ সকল ইউপি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সাথে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও একাগ্রতার সাথে সঠিক ভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। প্যানেল চেয়ারম্যান-২ নির্বাচিত হয়েছেন ৩নং ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য দিদারুল ইসলাম গাজী এবং প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত হয়েছেন ৭, ৮ ও ৯নং ওয়ার্ড থেকে নির্বাচিত সংরক্ষিত মহিলা ইউপি সদস্য বিথীকা রানী মন্ডল।#
গ্লাসগো জলবায়ু সম্মেলন এবং সুন্দরবন রক্ষা কনভেনশন সফল করার লক্ষে প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
গ্লাসগো জলবায়ু সম্মেলন এবং সুন্দরবন রক্ষা কনভেনশন সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা ১১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ সিডিপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য সচিব এ্যাড. মো: বাবুল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংগঠক সরদার রুহিন হোসেন প্রিন্স। বক্তব্য রাখেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি খুলনার সদস্য এস এম ইকবাল হোসেন বিপ্লব, এস এম দেলোয়ার হোসেন, আফজাল হোসেন রাজু, মাহবুব আলম বাদশা, এসএমএ রহিম প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, দেশের বিভিন্ন এলাকায় কয়লা ভিত্তিক প্রকল্প বাতিলের উদ্যোগে স্বস্তি প্রকাশ করে সুন্দরবন রক্ষায় অবিলম্বে রামপাল কয়লা প্রকল্প বাতিলের ঘোষনার আহবান জানান। সুন্দরবন অঞ্চলকে বিভিন্ন স্থাপনা নির্মান, লাল ক্যাটাগরির প্রকল্পকে সবুজ প্রকল্প হিসেবে বিবেচনা করায় ক্ষোভ প্রকাশ করে এ ধরনের স্থাপনা অব্যাহত রেখে সুন্দরবন রক্ষা করা যাবে না। তিনি আরো বলেন নানা সময়ে ঘূর্ণিঝড়, জলোস্বচ্ছাস বুক পেতে সুন্দরবন এ অঞ্চলের মানুষকে বাচিঁয়েছে অথচ আমরা সুন্দরবন ধ্বংস করছি। উপক’লীয় জনপদের মানুষের জীবন-জীবিকা বাঁচাতে পরিবেশ বান্ধব উন্নয়ন প্রকল্পের আহবান জানান। সভায় আগামী ২০ নভেম্বর শনিবার বিকাল ৪টায় সিডিপি সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য ”গ্লাসগো জলবায়ু সম্মেলন এবং সুন্দরবন রক্ষা” শীর্ষক কনভেনশন সফল করার লক্ষে এস এম ইকবাল হোসেন বিপ্লব-কে সমন্বয়কারী এবং এস এম দেলোয়ার হোসেন, আফজাল হোসেন রাজু, মাহবুব আলম বাদশা, এসএমএ রহিম, আবিদ শান্তকে সদস্য করে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়।
আশাশুনিতে মৎস্যজীবি ও জেলেদের মানববন্ধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে মৎস্যজীবি ও জেলেদের বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন, র্যালী ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১০.৩০ টায় জাতীয় মৎস্যজীবি সমিতি আশাশুনি উপজেলা শাখা ও উপজেলা ভূমি কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
আশাশুনি উপজেলা সড়কে মানববন্ধন চলাকালে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মৎস্যজীবি সমিতির সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা। উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের সহযোগিতায় জেলা মৎস্যজীবি সমিতির সহ-সভাপতি শিবপদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নাগরিক কমিটির সহ-সভাপতি ও ভূমি কমিটির সদস্য জি এম মুজিবুর রহমান, নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক মাষ্টার আবুল কালাম আজাদ, সদস্য কল্যানী রানী সরকার, উপজেলা মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের এপিসি বিলকিস খাতুন, সেন্ট্রাল ম্যানেজার শফিকুল ইসলাম ও এফটি সমীর কান্তি বাছাড়।
সাংবাদিক এম এম সাহেব আলির সঞ্চালনায় অনুষ্ঠানে মৎস্যজীবি সমিতির কুল্যা ইউনিয়ন সেক্রেটারী রবিউল ইসলাম, আনুলিয়া ইউনিয়ন সভাপতি রেজাউল ঢালী, মৎস্যজীবি নেতা ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
মানবন্ধন শেষে র্যালী বের করা হয়। র্যালী শেষে জলমহাল নীতিমালা-২০০৯ অনুযায়ী জলমহালে মৎস্যজীবিদের অধিকার প্রতিষ্ঠা, সাগর ও সমুদ্র উপকূলীয় নদনদী, খাল-বিলে মাছধরা নিষিদ্ধকালীন সময়ে সহায়তা প্রদান, উন্মুক্ত ও বন্ধ জলমহাল থেকে অবৈধ দখল উচ্ছেদ, এসএ ম্যাপ অনুযায়ী জলমহালের সীমানা চিহ্নিত ও তফশীল হালনাগাদ এবং সরকারি নির্দেশনা মোতাবেক মৎস্যজীবি জেলেদের তালিকা হালনাগাদ ও বাদপড়া জেলেদের তালিকা করার দাবী সম্বলিত স্মারকলিপি ইউএনও অফিসে ও মৎস্য কর্মকর্তার হাতে হস্তান্তর করা হয়।
নওয়াপাড়ায় জগদ্ধাত্রী পূজা শুরু শুক্রবার
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়ায় সার্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা-২০২১ শুরু হচ্ছে আজ শুক্রবার।
নওয়াপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরে শুক্রবার মঙ্গলঘট স্থাপন ও আমন্ত্রণ অধিবাস হবে। সন্ধ্যা ৭ টায় হবে ভাগবত অনুষ্ঠান। ভাগবত আলোচনা করবেন প্রভু নিরঞ্জন গোস্বামী (বড়দল)। শনিবার শ্রীশ্রী জগদ্ধাত্রী মায়ের পূজা শুরু পুজাঅন্তে প্রসাদ বিতরণ। রবিবার জগদ্ধাত্রীদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে দর্পন, বিসর্জন এবং যাত্রামঙ্গল। সন্ধ্যায় ধর্মীয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। সোমবার প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হবে।
তুয়ারডাঙ্গা মাদরাসায় দ্বাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির তুয়ারডাঙ্গা জামি’আ ইসলামিয়া মদিনাতুল উলুম মাদরাসা ও এতিমখানায় ১৫ তম বার্ষিক দ্বাতা সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পবিার (১১ নভেম্বর) বিকাল ৩ টায় মাদারাসা চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মোঃ ইজাজুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, পীরে কামেল আলহাজ্ব মাওঃ আকবর হোসেন। মাওঃ মুফতি মিজানুর রহমানের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মাওঃ মুফতি আমিনুল রহমান।
মাদরাসার ও এতিমখানার আজীবন দাতা সদস্য সম্মেলনে গদাইপুর, বামনডাঙ্গা, তেঁতুলিয়া, শ্যামনগর, কালিগঞ্জ, সাতক্ষীরা, পাইকগাছা, খুলনা ও ঢাকা জেলার আমন্ত্রিত ধর্মপ্রাণ মুসলমানগণ অংশ নেন।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওঃ মুনছুর আলী, হাফেজ মাওঃ আব্দুস সালাম প্রমুখ।
নির্বাচনী এলাকার কোন শিক্ষা প্রতিষ্ঠান অবহেলিত থাকবে না: এমপি বাবু
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, শিক্ষিত জাতি ছাড়া উন্নত দেশ সম্ভব নয়। এ জন্য আওয়ামী লীগ সরকার শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে। এর ফলে একদিকে যেমন শিক্ষার হার বেড়েছে, অপরদিকে শিক্ষার মানও বেড়েছে। শিক্ষা ব্যবস্থা প্রবর্তন ও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া বর্তমান সরকারের অনেক বড় সাফল্য উল্লেখ করে এমপি বাবু বলেন, সারাদেশের ন্যায় নির্বাচনী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠানে বহুতল ভবন করা হয়েছে। উপজেলা সদরের দুটি সরকারি হাই স্কুলের বহুতল ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়া কৃষি কলেজ সহ নতুন নতুন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রার কোন শিক্ষা প্রতিষ্ঠান অবহেলিত থাকবে না উল্লেখ করে এমপি বাবু বলেন, এমপি হয়েছি মানুষের সেবা এবং এলাকার উন্নয়ন করার জন্য। সরকারি কোন অবৈধ অর্থ আমার পরিবারকে স্পর্শ করতে পারেনি উল্লেখ করে এমপি বাবু বলেন, এমপি হওয়ার পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্য প্রায় বন্ধ হয়ে গিয়েছে। সকলে সহযোগিতা করলে ভবিষ্যতে প্রতিটি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তিনি বৃহস্পতিবার সকালে পাইকগাছার গড়ইখালীর আলমশাহী ইনস্টিটিউটের ৩ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত বহুতল বিশিষ্ট ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। প্রধান শিক্ষক মধুসূধন সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম কেরু, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর খুলনার উপ-সহকারী প্রকৌশলী আকরাম হোসেন। বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, ইউপি সদস্য অচিন্ত সরদার, আক্তার হোসেন গাইন, আইয়ুব আলী সরদার, বিকাশ চন্দ্র মন্ডল, নাছিমা আক্তার, শিউলী পারভীন, আব্বাস আলী মোল্লা, যমুনা রানী বৈদ্য, রমেশ, সরৎ, গাউস, আব্দুল্লাহ আল-মামুন, যুবলীগনেতা মানবেন্দ্র মন্ডল, জেলা ছাত্রলীগনেতা পার্থপ্রতীম চক্রবর্তী, ছাত্রলীগনেতা মাজহারুল ইসলাম মিথুন ও ফয়সাল।#
আবু নাসের অনূর্ধ্ব-১৩ ক্রিকেট: রেডসান ক্লাব ও আবাহনীর বড় জয়
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত শেখ আবু নাসের অনূর্ধ-১৩ ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে রেডসান ক্লাব ও আবাহনী ক্রীড়া চক্র। গতকাল বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে রেডসান ক্লাব ৫২ রানে আলমগীর মেমোরিয়ালকে ও দ্বিতীয় ম্যাচে আবাহনী ৯৮ রানের বড় ব্যাবধানে দৌলতপুর ক্রীড়া চক্রকে পরাজিত করে।
দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে রেডসান ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রানের বড় সংগ্রহ দাড় করায়। দলের হয়ে দারুন অর্ধশত পান সাব্বির ও মেহেদী। মাত্র ৩৬ বলে ৭টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৬২ রান করেন মেহেদী। আর ৪৯ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৬০ রান করেন সাব্বির। আলমগীর মেমোরিয়ালের হয়ে মাশরাফি ও আরিফ দু’টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১০.১ ওভারে মাত্র ২৮ রানে অল আউট হয়ে যায় আলমগীর মেমোরিয়াল। দলের হয়ে একমাত্র দুই অংকের কোটায় ১০ রান করেন মেহরাব। বল হাতে দারুন ছিলেন বিজয়ী দলের সিয়াম। মূলত তার বোলিং নৈপুন্যেই ধ্বসে যায় আলমগীর মেমোরিয়ালের ইনিংস। মাত্র ১৪ রান খরচায় একাই তুলে নেন ৬ উইকেট। দুটি উইকেট নেন আব্দুল¬াহ, একটি উইকেট নেন পুলক। দারুন বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন বিজয়ী দলের সিয়াম।
দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে আবাহনী ক্রীড়া চক্র নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। দলের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম সর্বোচ্চ ৬২ রান করেন। ৭০ বলে ৮টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি ছিলো তার ইনিংসে। এছাড়া প্রনব ১৪ ও রাতুল ১২ রান করেন। প্রতিপক্ষের হয়ে শাওন, অরূপ ও সুফিয়ান একটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে দৌলতপুর ক্রীড়া চক্র ১০.৪ ওভারে মাত্র ১৮ রান তুলতেই অল আউট হয়ে যায়। দলের কোন ব্যাটসম্যানই করতে পারেননি দুই অংকের কোটায় রান। বিজয়ী দলের গালিব মাত্র ৯ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। দুটি করে উইকেট নেন তামিম ও রাজ। বিজয়ী দলের তামিম জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।
মোংলার মিঠেখালিতে রূপান্তরের উপকারভোগী চিত্রায়ন ও চাহিদা নিরূপণ কার্যক্রম অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরী পুনর্বাসন উদ্যোগ’ (ঝঈজঊঅগ) প্রকল্পের আওতায় ওয়ার্ডওয়ারী ‘বেনিফিসিয়ারি ম্যাপিং এন্ড র্যাপিড নীড এ্যাসেসমেন্ট’ (উপকারভোগী চিত্রায়ন ও চাহিদা নিরূপণ) কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠেখালিতে এক সভা অনুষ্ঠিত হয়।
মিঠেখালি ইউপি চেয়ারম্যান উৎপল কুমার ম-লের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আলোচনায় অংশগ্রহণ করেন ইউপি সচিব মোঃ গফফার হোসেন, স্বাস্থ্য সহকারী মোঃ হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা দিপংকর কুমার মন্ডল এবং নারীনেত্রী ¯িœগ্ধা মন্ডল। সহায়তায় ছিলেন ফিল্ড অফিসার সুনীতি রায়। সভায় অংশগ্রহণকারীবৃন্দ দলীয় কাজের মাধ্যমে ওয়ার্ডভিত্তিক উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে বিশ্লেষণমুলক উপস্থাপনা উপস্থাপন করেন।
উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় রূপান্তরের বাস্তবায়নাধীন প্রকল্পটি বৃহত্তর খুলনা উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কর্মদক্ষতা সৃষ্টি করে করোনার নয়া স্বাভাবিকত্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যেই বাস্তবায়িত হচ্ছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোড়েলগঞ্জে যুবলীগের আনন্দ মিছিল
খবর বিজ্ঞপ্তি
আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোড়েলগঞ্জে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে দলের নেতাকর্মীরা মিছিলসহকারে শহর প্রদক্ষিণ করেন। উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম, যুগ্ম আহ্বায়ক অ্যাড. তাজিনুর রহমান পলাশ, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু ও আরিফুজ্জামান মিছিলে নেতৃত্ব দেন। মিছিল শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, খাউলিয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল প্রমুখ।
এরআগে দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুবিবুর রহমান, শেখ ফজলুল হক মনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান করেন দলের নেতাকর্মীরা। #
মোড়েলগঞ্জে ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব দেবাশীষ মল্লিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু সহ সকল মেম্বার জেলা প্রশাসক বরাবর এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা গেছে, সচিব দেবাশীষ মল্লিককে পাশর্^বর্তী কচুয়া উপজেলা থেকে প্রায় এক বছর পূর্বে শাস্তিমূলক বদলি করে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদে দেয়া হয়। তার অতীত কর্মকান্ড সন্তোষজনক না থাকার কারনে এ ইউনিয়ন না দেয়ার জন্য জেলা প্রশাসক সহ স্থানীয় সরকার শাখার উপ-পরিচালককে অনুরোধও জাননো হয়। কিন্তু অদ্যবদি সে এ ইউনিয়নে সচিবের দায়িত্বে থেকে নানা দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তিনি জন্মনিবন্ধনের দুই লক্ষাধিক টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে পকেটস্ত করেছেন। ২শ’ টাকা থেকে ১ হাজার টাকা না হলে তিনি জন্ম নিবন্ধন করেন না। চেয়ারম্যানের স্বাক্ষর ছাড়াই হাজার হাজার জন্ম নিবন্ধন সনদ প্রদান করেছেন। ইউপি মেম্বার সহ গ্রাম পুলিশের সাথে অসৌজন্যমূলক আচরনে সচিবের উপর তারা নাখোশ। ট্যাক্সের টাকা রেজুলেশন ছাড়া নিজের ইচ্ছা মত খরচ দেখিয়ে আতœসাৎ করেন। নিজের ইচ্ছা মত অফিস করেন।
ইউনিয়নের চেয়ারম্যান সহ মেম্বারবৃন্দ বিষয়টির তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের পাশাপাশি অন্যত্র বদলির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নিশানবাড়িয়া ইউনিয়ন সচিব দেবাশীষ মল্লিক বলেন, এলজিএসপি’র ৫টি প্রকল্পের কাজে অনিয়ম থাকার কারনে তাদের চূড়ান্ত বিল দেয়া হয়নি। এ নিয়ে এক মেম্বার তার সাথে দুর্ব্যবহার করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ৫ টি প্রকল্প পরিদর্শন করেছেন। এর মধ্যে ৪ টি প্রকল্পেই অনিয়ম দৃষ্টি গোচর হয়েছে। আর এ কারনে তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়েছে। #
মোড়েলগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বাদশাকে গণসংর্বধনা
মোড়েলগঞ্জ প্রতিনিধি:
বাগরহাটের মোড়েলগঞ্জে জিউধরা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা ও ইউপি সদস্যদরে গণ-সংর্বধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের আয়োজনে ডেউয়াতলা কে.সি মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে এ সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ পৌর মেয়র এ্যাড: মনিরুল হক তালুকদার।
সভায় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তাব্য রাখেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রেজাউর রহমান মন্টু, সেচ্ছোসবেকলীগরে যুগ্ম আহবায়ক সরদার আঃ কাদের, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন, জিউধরার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা, মংলা উপজেলার মিঠাখালি ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, মোংলা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, নবনির্বাচিত ইউপি সদস্য শিমুল কান্তি মিস্ত্রী, জিউধরা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমুল হাসান সুমন সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান, মেম্বারদের ক্রেষ্ট ও ফুলের মালা দিয়ে বরন করে নেয়। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। #
ফকিরহাটের পিলজংগে তালা ভেঙ্গে দুধর্ষ চুরি সংগঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে মেয়ের বাড়ী বেড়াতে গেলে ঘরের তালা ভেঙ্গে নগদ টাকা ও মালামাল চুরি করে পালিয়েছে অজ্ঞাত দৃস্কৃতিকারী চোরচক্র। বুধবার গভীর রাতে পিলজংগ ইউনিয়নের পিলজংগ সরদার পাড়া এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী মরহুম আফসার সরদার এর পুত্র গিয়াস উদ্দিন সরদার বলেন, বুধবার সকালে তার স্ত্রী নিজ কন্যাকে দেখার জন্য ঘরে তালা মেরে খুলনাস্থ্য বাড়ীতে যায়। বাড়ীতে কেউ না থাকার সুযোগে অজ্ঞাত চোর তার ঘরের তালা ভেঙ্গে নগদ ৬৫০০/- স্বর্ণালোংকার ও মালামাল সহ প্রায় ২০হাজার টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। বৃহস্পতিবার সকালে লোকমুখে খবর পেয়ে তারা বাড়ীতে এসে দেখেন চোরেরা উক্ত মালামাল চুরি করে পালিয়েছে। এঘটনায় তিনি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।











































