Home আন্তর্জাতিক ৪ নভোচারী নিয়ে মহাকাশে ফ্যালকন নাইন রকেটের যাত্রা

৪ নভোচারী নিয়ে মহাকাশে ফ্যালকন নাইন রকেটের যাত্রা

9

খুলনাঞ্চল ডেস্ক।।

চার নভোচারী নিয়ে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে নাসা স্পেস-এক্স-এর যৌথভাবে তৈরি ফ্যালকন নাইন রকেট।

বুধবার সফলভাবে এটি উৎক্ষেপণ করা হয়। নাসার সঙ্গে বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্পেস-এক্স তৃতীয়বারের মতো যৌথভাবে রকেট উৎক্ষেপণ করলো। ২২ ঘণ্টার যাত্রা শেষে মহাকাশযানটি স্পেস স্টেশনের সাথে যুক্ত হবে।

অক্টোবরেই মহাকাশে পাড়ি জমানোর কথা ছিল ফ্যালকন নাইন রকেটটি। তবে খারাপ আবহাওয়ার কারণে দুই সপ্তাহ পিছিয়ে যায় এই উৎক্ষেপণের সময়।

অবশেষে চার মহাকাশচারী নিয়ে বুধবার নাসা থেকে সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হলো রকেটটি। নাসা এবং এলন মাস্কের কোম্পানি ‘স্পেস এক্সের’ উদ্যোগে মহাকাশযানটি স্পেসে পাঠানো হয়।

২২ ঘণ্টা যাত্রা শেষে স্পেস স্টেশনের সাথে যুক্ত হবে এটি।রকেটটি উৎক্ষেপণের সময় জড়ো হন হাজারো মানুষ। সরাসরি উপভোগ করেন মুহূর্তটি।

রকেটটিতে থাকা চার মহাকাশচারীর মধ্যে তিনজন নাসার নভোচারী। বাকি একজন জার্মান। তিনি ইউরোপীয় স্পেস এজেন্সির কর্মী। পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে মহাকাশে নাসার স্পেস স্টেশন।

আগামী বেশকিছুদিন তারা সেখানে গবেষণা করবেন। সেখানে একবছর ধরে তিনজন সদস্য গবেষণা করছেন। এবার তাদের সাথে গবেষণায় যোগ দেবেন নতুন চারজন সদস্য।