Home আঞ্চলিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল: সাতক্ষীরার খালেক মণ্ডলের রায় যেকোনো দিন

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল: সাতক্ষীরার খালেক মণ্ডলের রায় যেকোনো দিন

5

ঢাকা অফিস ।।

একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় সাতক্ষীরার জামায়াত নেতা সাবেক এমপি আব্দুল খালেক মণ্ডল খান রোকনুজ্জামানের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। যেকোনো দিন রায় দেওয়া হবে।

বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার শুনানি শেষে মামলাটির রায় অপেক্ষমান রাখেন।

মুক্তিযুদ্ধের সময় সাতক্ষীরা এলাকায় হত্যা, ধর্ষণ, অপহরণ, আটক নির্যাতনের ঘটনায় এই দুই রাজাকারের বিরুদ্ধে অপরাধের ছয়টি অভিযোগ আনা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় নিরীহ পাঁচজনকে জবাই বেয়োনেট দিয়ে খুঁচিয়ে হত্যার অভিযোগে সাতক্ষীরা সদর আসনে জামায়াতের সাবেক এমপি আব্দুল খালেক মণ্ডলসহ জনের বিরুদ্ধে ২০০৯ সালের জুলাই মামলা করেন সদর উপজেলার শিমুলবাড়িয়া গ্রামের শহীদ রুস্তম আলী গাজীর ছেলে নজরুল ইসলাম গাজী।

প্রসিকিউশন পক্ষে মামলা পরিচালনা করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। খালেক মণ্ডলের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার। পলাতক আসামি খান রোকনুজ্জামানের পক্ষে ছিলেন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী গাজী এম এইচ তামিম।

প্রসিকিউটর জানান, ২০১৫ সালে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। ২০১৮ সালের মার্চ অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চার আসামির মধ্যে আব্দুল্লাহ আল বাকী এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কা খান নামের দুই আসামি বিচারাধীন অবস্থায় মারা যান।

বাকি দুই আসামির মধ্যে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির সাতক্ষীরা সদর আসনের সাবেক এমপি আব্দুল খালেক মণ্ডলকে তদন্তকালে গ্রেপ্তার করা হয়। খান রোকনুজ্জামান এখনও পলাতক। মামলার ৩৩ জন সাক্ষীর মধ্যে ১৭ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।