বেনাপোল প্রতিনিধি।।
বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ পুলিশের জন্য ৬টি প্রশিক্ষন প্রাপ্ত ঘোড়া আমদানি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে ঘোড়াগুলো খালাশ গ্রহন করা হয়েছে বলে নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান।
বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। গত ৩ নভেম্বর আরও ৬টি ঘোড়া পুলিশের জন্য আমদানি করা হয়েছিল এ বন্দর দিয়ে।
বাংলাদেশ পুলিশ ঘোড়াগুলো আমদানি করেন। ভারতের রপ্তানিকারক বিধাতা সাপ্লাইয়ার। ৬২ হাজার ৪০০ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হয় ঘোড়াগুলো। আমদানি শুল্ক পরিশোধ করে বেনাপোল থেকে ঘোড়াগুলো ঢাকার মোহাম্মদপুরের বসিলায় নেওয়া হয়েছে। দিল্লী থেকে ৪টি অ্যাম্বুলেন্সে করে ঘোড়া গুলো গতরাতে পৌছায় বেনাপোল বন্দরে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো: মনিরুজ্জামান জানান, পুলিশের জন্য আমদানি করা ঘোড়াগুলো বন্দর থেকে দ্রুত খালাশ করতে অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘোড়াগুলো রক্ষণাবেক্ষণের জন্য তদারকি করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি মামুন খান জানান, আমদানি করা ঘোড়াগুলো বন্দর থেকে খালাশ গ্রহন করা হয়েছে। আমদানি শুল্ক পরিশোধ করে বেনাপোল থেকে ঘোড়াগুলো ঢাকার মোহাম্মদপুরের বসিলায় নেওয়া হয়েছে ।











































