Home আঞ্চলিক কেন্দ্রে দুই প্রার্থীর মধ্যে বাকবিতণ্ডা, পুলিশের ফাঁকা গুলি

কেন্দ্রে দুই প্রার্থীর মধ্যে বাকবিতণ্ডা, পুলিশের ফাঁকা গুলি

7

 মেহেরপুর প্রতিনিধি ।।

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর কেন্দ্রে নৌকা এবং আনারস প্রার্থীর মধ্যে বাকবিতণ্ডা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। এসময় পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

মহাজনপুর ইউনিয়নের কোমরপুর কেন্দ্রে নৌকাপ্রার্থী রেজাউর রহমান নান্নু এবং স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের আমাম হোসেন মিলুর সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। সময় দুপক্ষের লোকজন জড়ো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে ফাঁকা রাউন্ড গুলি চালায়।

ঘটনায় কোমররপুর কেন্দ্রে বেশ কিছুক্ষণ ভোটদান পর্ব বন্ধ রাখা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক। কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুজিবনগর থানার ওসি আবুল হাসেম জানান, কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হলে রাউন্ড গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।