মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ) ||
খুলনার দাকোপের বাজুয়ায় ওয়েস্কা আইডিবি জাপান বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা রূপসা সংস্থা দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের মুজিবনগর এলাকায় পশুর নদীর চরে ৫ হেক্টর জায়গায় লবণসহিষ্ণু বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বাজুয়া ইউনিয়নের ইউপি সদস্যরা চর এলাকার লোকদের নিয়ে বুধবার বেলা ১১ টায় এই কর্মসূচি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর মির্জা, নুরইসলাম শেখ, বিশ্বজিত সরকার, অসীম রায়, কনিকা পোদ্দার, রুমা মন্ডল, আওয়ামীলীগ নেতা বিধান বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।










































