Home আঞ্চলিক দাকোপে নেট পাটা জাল অপসারণ ও পুড়িয়ে বিনষ্ট

দাকোপে নেট পাটা জাল অপসারণ ও পুড়িয়ে বিনষ্ট

8


মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ) ।।

মঙ্গলবার দুপুরে দাকোপের বাজুয়া বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা ও পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অপরদিকে পৃথক অভিযানে বাজুয়ার চড়া নদী থেকে অবৈধ নেট পাটা জাল অপসারণ করা হয়েছে বলে জানা গেছে। উপজেলা ভূমি অফিস সুত্রে জানা গেছে এ সময মোবাইল কোর্ট পরিচালনা করেন দাকোপ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গালিব মাহমুদ পাশা। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র  উপজেলা মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান। আরো উপস্থিত ছিলেন সহকারী মৎস্য অফিসার বাদল কৃষ্ণ সাহা, বাংলাদেশ নৌ পুলিশের সদস্য বৃন্দ, অন্যান্য কর্মকর্তা বৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ।