খবর বিজ্ঞপ্তি।।
সড়ক ও জনপথ বিভাগের পাইকগাছার জিরোপয়েন্টস্থ পরিদর্শন বাংলো’র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক যথাযথ মানে উন্নীতকরণ শীর্ষক এক মতবিনিময় সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্তর স্থাপন ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। সড়ক ও জনপথ বিভাগ খুলনার আয়োজনে পরিষদ মিলনায়তনে সড়ক ও জনপথ বিভাগ খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ অনিসুজ্জামান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, কয়রার উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, সওজ’র সহকারী প্রকৌশলী গোপেশ দে, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজিম কাওছার, কম্পিউটার অপারেটর সুব্রত কুমার বিশ্বাস, পৌর প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রঞ্জু। মতবিনিময় সভায় পাইকগাছা ও কয়রা উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় রাস্তা সরলী করণ ও পাকা করণ এবং জমি অধিগ্রহনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। উল্লেখিত সড়ক উন্নয়নে ৩শ ৩৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ রয়েছে। যার কাজ চলমান রয়েছে।#











































