Home আঞ্চলিক মাদকদ্রব্য-ছুরিসহ ‘কিশোর গ্যাংয়ের’ ১৩ সদস্য আটক

মাদকদ্রব্য-ছুরিসহ ‘কিশোর গ্যাংয়ের’ ১৩ সদস্য আটক

4

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৩ সদস্যকে আটক করেছে র্যাব। এদের মধ্যে একজন কিশোরীও আছে। সময় তাদের কাছে থাকা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধারালো ছুরি জব্দ করা হয়।

সোমবার (নভেম্বর) র্যাব-এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, সদর কোম্পানির অভিযানিক দল রোববার খুলনা মহানগরীর পুরাতন স্টেশন রোড, নম্বর ফেরিঘাট নিরালা এলাকা থেকে একজন কিশোরী ১২ জন কিশোর আটক করা হয়। তারা মাদকাসক্ত হয়ে নানা ধরনের অপরাধ কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত হয়। আটকদের সমাজসেবা অধিদপ্তরের প্রভেশন কর্মকর্তা নিগার সুলতানার কাছে হস্তান্তর করা হয়।

র্যাব-এর অধিনায়ক আরও জানান, র্যাবের কর্মকর্তারা নগরীর বিভিন্ন স্কুলে গিয়ে মোটিভেশনাল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ছাত্র-ছাত্রীরা যেন বিপথগামী না হয় এজন্য অভিভাবকদেরও সচেতন করা হচ্ছে।