Home বিনোদন দ্বিতীয় বিয়ে করে যা বললেন নাফিজা

দ্বিতীয় বিয়ে করে যা বললেন নাফিজা

16

বিনোদন ডেস্ক।।

ফের বিয়ে করলেন ছোট পর্দার অভিনেত্রী নাফিজা জাহান। যুক্তরাষ্ট্র থেকে নিজের বিয়ের খবর দিলেন লাক্স তারকা নিজেই। পাশাপাশি দ্বিতীয় বিয়ে নিয়ে বার্তাও দিলেন তিনি।

শনিবার (নভেম্বর) ফেসবুকে নতুন স্বামীর সঙ্গে ছবিসহ এক স্ট্যাটাসে বিয়ের খবর প্রকাশ করেন নাফিজা। তবে স্বামীর নাম পরিচয় জানাননি। সেখানেই জানান নিজের বিয়ের কথা। পাশাপাশি বার্তা দিলেন, তার এই বিয়ে নিয়ে কেউ যেন তিরস্কার না করেন। কারণ, দ্বিতীয় বিয়ে জগতে এটাই প্রথম না।

দীর্ঘ স্ট্যাটাসে নাফিজা লেখেন, আগের সংসারে দীর্ঘ সময় পূর্ব থেকে ভঙ্গুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার প্রচেষ্টা কেউ দেখতে পায়নি। আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি। আর সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি। সবকিছু সবাই দেখতে পায় না। এমনকি সমাজের লোকদের মন্তব্যের ভয়ে আমরা ইচ্ছা করেও সব কিছু প্রকাশ্যে আনি না।

অভিনেত্রী আরও লেখেন, যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি। দ্বিতীয় বিয়ে জগতে এটাই প্রথম না।

২০০৬ সালে চ্যানেল আই-লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে আসেন নাফিজা জাহান। সেই প্রতিযোগিতায় ‘টপ টেন’-ছিলেন তিনি। তার অবস্থান ছিল সপ্তম। এরপর মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’ নাটকে বিজলী চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন।

তবে অনেকদিন ধরেই শোবিজ পাড়ায় নেই তিনি। গায়ক এস আই টুটুলের ভাগনে দ্বীপকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে থিতু হন নাফিজা। তবে সেই বিয়ে ভেঙে যায়। এবার ফের বিয়ের পর খবরে এলেন অভিনেত্রী।

নাফিজার বিয়ের খবরে অনুরাগী থেকে শুরু করে দেশের অনেক তারকা তাকে অভিনন্দন জানিয়েছেন।