Home আঞ্চলিক অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতে অস্ত্র মামলায় দু’জনের ১৭...

অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতে অস্ত্র মামলায় দু’জনের ১৭ বছরের সশ্রম কারাদন্ড

9

স্টাফ রিপোর্টার  ।।

ফুলতলা থানার অস্ত্র মামলার দু’আসামি ১৭ বছরের সশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত। বুধবার (৬ অক্টোবর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক চৌধুরী মো. মাহবুবুর রহমান এ রায় ঘোষণা করেছেন।

রায়ে খুলনা জেলার ফুলতলা থানার যুগ্নিপাশা গ্রামের শাহাজাহান হাওলাদারের ছেলে রমজান হাওলাদারকে অস্ত্র আইনের ১৯ এর এ ধারায় ১০ বছর এবং যশোর জেলার অভয়নগর থানার জাফরপুর গ্রামের শুকুর আলীর ছেলে মো. আসাদ শেখকে  এফ ধারায় ৭ বছরের সশ্রম কারাদ-াদেশ দেয়া হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী মো. নজরুল ইসলাম নথীর বরাত দিয়ে জানান, ২০১৪ সালের ৩১ অক্টোবর ফুলতলা থানার পুলিশ জানতে পারে দক্ষিনডিহির জনৈক রবিউল ইসলাম নিউটনের বাড়ির পূর্ব পাশের বাগানে কয়েকজন ডাকাত অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও রমজান, আসাদ ও আহম্মেদ আলী পুলিশের কাছে আটক হয়। এ সময় রমজানের কাছ থেকে একটি দেশি তৈরি সার্টার গান ও আসাদের কাছ থেকে বন্দুকের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ফুলতলা থানার এসআই উজ্জ্বল কুমার দত্ত বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। পরে তাদের জিজ্ঞাসাবাদে অপর দু’জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১৫ সালের ৯ মার্চ ফুলতলা থানার এসআই ইয়াছিন আলম চৌধুরী ৫জনের নাম উল্লেখ করে আদালতে একটি চার্জশিট দাখিল করেন। মামলায় আদালতে ১২জন স্বাক্ষ্য প্রদান করেছেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হেমন্ত কুমার সরকার ও এপিপি অ্যাডভোকেট শিউলী আক্তার লিপি।