Home বিনোদন ‘হাবিবি’ প্রকাশ করেও যে কারণে মন খারাপ ফারিয়ার

‘হাবিবি’ প্রকাশ করেও যে কারণে মন খারাপ ফারিয়ার

7

বিনোদন ডেস্ক।।

‘পটাকা’ ও ‘আমি চাই থাকতে’র পর আজ  চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার কণ্ঠে নতুন গান ‘হাবিবি’  মুক্তি পেলো।  পপ অ্যারাবিক ফিউশন ঘরানার এ গানটি ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

ব্যায়বহুল মিউজিক ভিডিওটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলেন ফারিয়া। অনলাইন, অফলাইনে গানটির প্রচার-প্রচারণায় দারুণ সরব ছিলেন তিনি। রোববার পরপরই দারুণ সাড়াও মিলেছে গানটিতে। ইতিমধ্যেই প্রায় লাখ খানেক দর্শক গানটি দেখেছেন।

সাড়ে তিন মিনিটের এই গানচিত্রে বরাবরের মতোই লাস্যময়ী রূপে হাজির হয়েছেন নুসরাত ফারিয়া। সুর তুলে বলেছেন, ‘বেবি বেবি, হবে কি আমার হাবিবি…।’

নূর নবীর কথায় গানটির সুর-সংগীত করেছেন আবিদ কবির আর ভিডিও ও নৃত্য পরিচালনা করেছেন ভারতের বাবা যাদব।

এদিকে গানটি  প্রকাশের পর মন খারাপের কথা জানালেন ঢাকাই ছবির এ নায়িকা। বললেন টেকনিক্যাল একটা প্রবলেম হচ্ছে। এটা কেন হচ্ছে আমরা বুঝতে পারছি না। কারণ অনুসন্ধানে দু একটা মাধ্যমে কাজ করছি। ভারত থেকে কোন সমস্যা হচ্ছে না। সমস্যাটা হচ্ছে বাংলাদেশে। এ জন্য কিছুটা মন খারাপ। দর্শকদের বলবো, সমস্যাটা নিশ্চয়ই সাময়িক। নিশ্চয়ই সমস্যাটি কাটিয়ে উঠবো আমরা।”