Home জাতীয় চিত্রনায়ক হেলাল খানের নেতৃত্বে জাসাসের আহ্বায়ক কমিটি ঘোষণা

চিত্রনায়ক হেলাল খানের নেতৃত্বে জাসাসের আহ্বায়ক কমিটি ঘোষণা

35

ঢাকা অফিস।।

বিএনপির অন্যতম অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক (জাসাস) সংস্থার ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোন দিয়েছেন।

শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ঘোষিত কমিটিতে জাসাসের বিলুপ্ত কমিটির সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খানকে আহ্বায়ক ও বিলুপ্ত কমিটির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকনকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে ২২ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তারা হলেন কণ্ঠলিল্পী কনক চাঁপা, আনিসুল ইসলাম সানি, লিয়াকত আলী, ইথন বাবু, আহসান উল্লাহ চৌধুরী, রফিকুল ইসলাম, জাবেদ আহমেদ কিসলু, জাহাঙ্গীর আলম রিপন, শাহরিয়া ইসলাম শায়লা, হাসান চৌধুরী, জাহেদুল আলম হিটো, মীর সানাউল হক, কে এম খালেদুজ্জামান জুয়েল, শামসুদ্দিন দিদার, শরীফ মাহমুদুল হক সঞ্চয়, চৌধুরী মাজহার আলী (শিবা শানু), ফেরদৌস ফকির, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, জামাল উদ্দিন নাসির, হাসান (আর্ক ব্যান্ড) ফারহানা চৌধুরী বেবি ও ফরহাদ হোসেন নিয়ন। বাকি ৪৭ জন আহ্বায়ক কমিটির সদস্য।

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর জাসাসের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন আহমেদ ও সাধারণ সম্পাদক চিত্রনায়ককে হেলাল খানের কমিটি বিলুপ্ত করা হয়েছিল।