Home আঞ্চলিক সাতক্ষীরার বল্লীতে নৌকা প্রতীকের অফিসে অগ্নি সংযোগের অভিযোগ

সাতক্ষীরার বল্লীতে নৌকা প্রতীকের অফিসে অগ্নি সংযোগের অভিযোগ

22

 
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা।।

সাতক্ষীরা সদর উপজেলার ১২ নং বল্লী ইউপির ঘরচালা পূর্ব পাড়া নৌকা প্রতীকের নির্বাচনী অফিস পোড়ানোর অভিযোগ উঠেছে। শুক্রবার( ৫ নভেম্বর) বল্লী ইউপির ৭ নং পূর্ব ঘরচা ওয়ার্ডের নৌকা প্রতীকের নির্বাচনী অফিস গভীর রাতে কে বা কারা আগুন দিয়ে জ্বালিয়ে  দিয়েছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জননেত্রী শেক হাসিনার ছবি নৌকার পোস্টর সহ চেয়ার পুড়ে যায়। কিন্তু এ বিষয় বল্লী নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ বজলুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ করে বলেন, আমার প্রতিপক্ষ বিএনপির স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী মোঃ মহিতুল ইসলাম তার রায়পুর গ্রামের মতিয়ার রহমান এর পুত্র ডাকাত আরিজুল ইসলাম এর ক্যাডার বাহিনী দিয়ে আমার নির্বাচনী অফিস সহ বঙ্গবন্ধু ও জননেত্রীর প্রতীক নৌকার পোস্টার সহ চেয়ার পুড়িয়ে দিয়েছে। আমি এ বিষয় সাতক্ষীরা সদর থানার ওসি দেলোয়ার হুসেন কে জানালে তিনি তাৎক্ষনিকভাবে ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ বিষয় বল্লী ইউপি নির্বাচনে বিএনপির স্বতন্ত্র আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ মহিতুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আরিজুল কে চিনি না। অফিস পোড়ানোর বিষয় আমার জানা নেই,তবে আমি দেখছি অফিস পুড়ানো, এ বিষয়ে বল্লী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন গভীর রাতে অফিসে আগুন দেওয়ার খবর পেয়ে আমি সহ স্থানীযরা সেখানে হাজির হই এবং প্রশাসনকে খবর দেই।সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এর কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পায়নি, তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।