জেলহত্যা দিবসে সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূল মানুষের সংগঠন। এই সংগঠন সব সময়ই সাধারণ মানুষের সুখ দুঃখ, সুবিধা অসুবিধার বিষয় নিয়েই কাজ করে। সে ভাবেই সংগঠনের কাঠামো তৈরী করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের সকল সুবিধা বাস্তবায়ন করতে গিয়েই হত্যার শিকার হলেন। তারই ধারাবাহিকতায় এদেশ থেকে বঙ্গবন্ধু আদর্শের উত্তরসূরীদের রাতের অন্ধকারে কারাগারের মধ্যে কাপুরুচিতভাবে হত্যা করে। বঙ্গবন্ধু আর জাতীয় চার নেতাকে হত্যার মধ্যদিয়ে বাঙালির গায়ে লেপে দেয়া হয় কালিমা। বন্ধ করে দেয়া হয় বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা হত্যার বিচার কার্যক্রম। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পরে রাষ্ট্রীয় ভাবে সঠিক তদন্তের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। এখন জাতীয় চার নেতা হত্যার বিচার কার্যক্রম আদালতে প্রক্রিয়াধীন। ইনশাল্লাহ প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার শাসনামলে সকল হত্যার বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে হলে জাতীয় চার নেতার মত ত্যাগী আদর্শবান হতে হবে।
গতকাল বুধবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে জেলহত্যা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তৃতা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীরমুক্তিযোদ্ধ নুর ইসলাম বন্দ, জামাল উদ্দিন বাচ্চু, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ ফারুক হাসান হিটলু, এ্যাড. মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, বিএম জাফর।
সভা পরিচালনা করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ।
সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবির, মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, বীরমুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, এ্যাড. অলোকা নন্দা দাস, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, মোজাম্মেল হক হাওলাদার, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাষ, মনিরুজ্জামান খান খোকন, এস এম আকিল উদ্দিন, এ্যাড. একেএম শাহজাহান কচি, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, শেখ পীর আলী, অধ্যা. আদেল মুকুল, মো. সফিকুর রহমান পলাশ, মীর বরকত আলী, প্যানেল মেয়র এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, কাউন্সিলর সাহিদা বেগম, কাউন্সিলর মনিরা ইসলাম, হাবিবুর রহমান দুলাল, মুন্সি নাহিদুজ্জামান, মো. মোকতার হোসেন, মো. রুহুল আমিন খান, আলী আকবর মাতুব্বর, তোতা মিয়া ব্যাপারি, চ. ম. মুজিবর রহমান, শেখ জাহিদুল ইসলাম, সরদার আব্দুল হালিম, এ্যাড. শামীম মোশাররফ, আতাউর রহমান শিকদার রাজু, মো. শিহাব উদ্দিন, মো. ওহিদুল ইসলাম পলাশ, পারভীন ইলিয়াছ, নূরীনা রহমান বিউটি, নুরজাহান রুমি, তাসলিমা আক্তার লিমা, মেহজাবিন খান, রোজী ইসলাম নদী, কবীর পাঠান, মেহেদী মোড়ল, ইলিয়াছ হোসেন লাবু, শহিদুল হাসান, জিলহাজ্জ হাওলাদার, ইখতিয়ার উদ্দিন মোল্লা, ইয়াছিন আরাফাত, মাহামুদুর রহমান রাজেশ, ওমর কামাল, রাহুল শাহরিয়ার সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন এবং কালো পতাকা উত্তোলণ করা হয়। সকাল ৯টা হতে দলীয় কার্যালয়ে কোরআন খানি অনুষ্ঠিত হয়।











































