মোড়েলগঞ্জ প্রতিনিধি।।
বাগেরহাটের মোড়েলগঞ্জে খাউলিয়া ইউনিয়নে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মাষ্টার মো. সাইদুর রহমান ৯ হাজার ২৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুল হাই খান চশমা প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৯৩৫ ভোট। এছাড়াও নাঙ্গল প্রতিকের মো. আবুল হোসেন হাওলাদার ৮৫ ভোট পেয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ১০টি ভোট কেন্দ্রই ভোটাররা শান্তিপূর্নভাবে তাদের ভোট প্রদান করেন। দীর্ঘ লাইনে নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোঁখে পড়ারমত। বৃদ্ধরা লাঠি ভর দিয়ে এসেছেন ভোট কেন্দ্রে।
এ ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ১০টি কেন্দ্রে ৬৮টি বুথে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটার ২১ হাজার ৫১৩ জন। কাষ্ট হয়েছে ১৩ হাজার ৩শ’ এর মধ্যে বাতিলকৃত ভোট ২১৯।
উল্লেখ্য, প্রথম ধাপের তফসিলভূক্ত এ ইউনিয়নে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মাষ্টার আবুল খায়েরের মৃত্যুজনিত কারনে নির্বাচন স্থগিত ছিল।










































