স্টাফ রিপোর্টার ।।
আধুনিক প্রযুক্তিতে সবজির চারা উৎপাদনের লক্ষ্যে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় ‘কৃষক মাঠ দিবস’ কর্মসূচির আয়োজন করেছে লাল তীর সিড লিমিটেড। এর মূল লক্ষ্য— উপকূলীয় অঞ্চলের কৃষকদের মধ্যে গুণগত মানসম্পন্ন চারা সরবরাহ, দক্ষ সবজির চারা উৎপাদনকারী তৈরি এবং তাদের আর্থিক উন্নয়ন ও পারিবারিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। এর মাধ্যমে চারা উৎপাদনকারীরা সফল ব্যবসায়ী হিসেবে গড়ে উঠবেন।
সোমবার খুলনার ডুমুরিয়ায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য রবিউল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মোসাদ্দেক হোসেন। মাঠ দিবসের শুরুতেই লাল তীর সিড লিমিটেডের বীজ এবং প্রাতিষ্ঠানিক বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করা হয়। এতে চারা উৎপাদন ও বিক্রয় কার্যক্রম অধিক সম্প্রসারণের, আধুনিক পদ্ধতিতে উৎপাদিত চারার সুফল, মূল্যমান এবং চারা ক্রয়-বিক্রয়ের বিষয়ে আলোচনা হয়।
একই দিন বিকালে বাগেরহাটের সদর উপজেলায় কৃষক মাঠ দিবসে সভাপত্বি করেন ইউনুস শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা হেমায়েত হোসেন। এছাড়া বরগুনার আমতলীতে একই অনুষ্ঠানের আয়োজন করে লাল তীর সিড লিমিটেড।









































