Home আঞ্চলিক খুলনা মহানগর বিএনপির প্রস্তুতি সভা বুধবার

খুলনা মহানগর বিএনপির প্রস্তুতি সভা বুধবার

8

খবর বিজ্ঞপ্তি।।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ৪ নভেম্বর বিএনপি জাতীয় স্থয়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জননেতা মরহুম তরিকুল ইসলাম ও খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সহ- সভাপতি মরহুম এসএম মোরশেদ আলমের মৃত্যুবার্ষিকীর কর্মসূচী যথাযথ মর্যাদায় পালনের জন্য মহানগর বিএনপির প্রস্তুতি সভা ৩ নভেম্বর বুধবার বেলা ১২টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে ।

খুলনা মহানগর বিএনপির কার্যকারী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড বিএনপি এবং অংগ দলের নেতৃবৃন্দসহ পেশাজীবী নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ মনিরুজ্জামান।