খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্যানেলের সদস্য ও ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আলী আকবর টিপু জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা বিষয়ক সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে আজ যুক্তরাজ্য গমন করেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বৃটিশ এয়ারওয়েজ যোগে শনিবার দিবাগত রাত ২টায় তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
উল্লেখ্য, আগামী ০১ থেকে ১২ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো শহরে ‘‘কনফারেন্স অব পার্টিস-সিওপি২৬’’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতিসংঘের ক্লাইমেট চেঞ্জ সেক্রেটারিয়েট-এর সহযোগিতায় ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি) এ সম্মেলনের আয়োজন করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যান অর্গানাইজেশন ফর সোসিও-ইকোনোমিক ডেভেলপমেন্ট (এ্যাওসেড) উক্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য খুলনা সিটি কর্পোরেশন থেকে তাকে মনোনীত করেছে। সম্মেলন শেষে আগামী ১৪ নভেম্বর তিনি দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
কাউন্সিলর মো: আলী আকবর টিপু যুক্তরাজ্যে অবস্থানকালীন সময়ে সংরক্ষিত আসনের কাউন্সিলর মাহমুদা খাতুন ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।











































