Home আঞ্চলিক খুলনার টুটপাড়ায় দুর্ধর্ষ চুরি সংঘটিত

খুলনার টুটপাড়ায় দুর্ধর্ষ চুরি সংঘটিত

12


স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগরীর দারোগা পাড়া আজিজুর রহমান সড়কে র আরসাদ আলীর ভাড়াটিয়ার বাসায় এক দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়।
আজিজুর রহমান সড়কের আরসাদ আলীর বাড়ীতে মোঃ কবীর হোসেন বিগত ৪ বছর ধরে বসবাস করছে।পেশায় তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াতে খুলনাতে বাসা ভাড়া নেন।মেয়ে কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ  এবং ছেলে সেন্ট জোসেফ প্রাথমিক বিদ্যালয়ে পড়ে।ঘটনার বিবরণে জানা যায়, কবীর হোসেন গত ২৮ শে অক্টোবর সন্ধ্যায় তার শ্বাশুড়ি অসুস্থ থাকায় তিনি  তার স্ত্রী ও সন্তানদের নিয়ে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগরে শ্বশুরালয়ে যান।৩০ শে অক্টোবর সকালে ফোনে পাশের বাসার আন্টি জানায় তার বাসার দরজার হ্যাজবোল্ড ও তালা ভাঙ্গা।তখন তিনি তার বাসায় গিয়ে দেখেন চোরেরা বাসার  দরজার তালা,হ্যাজবোল্ড ভেঙ্গে ঘরে থাকা স্বর্ণের চেইন,চুরি,সীতা হার, নুপুর,কানের দুল ও নগদ টাকা সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।বাসার সামনে চলাচলের রাস্তা থাকায় সকাল থেকে গভীর রাত অব্দি লোকজন চলাচল করে ও  বাসার  অনতিদূরে দারোয়ান  পাহারা দেবার কাজ করলেও বাড়ির মালিক এ ব্যাপারে নিরব ভূমিকা পালন করছে।
এ ব্যাপারে কবীর হোসেনের স্ত্রী মাহমুদা আক্তার কোতোয়ালি থানায় একটি এজাহার দায়ের করেন।