Home আঞ্চলিক শপথ নিলেন পাইকগাছার ১০৮ ইউপি সদস্য

শপথ নিলেন পাইকগাছার ১০৮ ইউপি সদস্য

12

খবর বিজ্ঞপ্তি।।

পাইকগাছার নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান রোববার (৩১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার ৯টি ইউনিয়নের ৮১জন সাধারণ ও ২৭জন সংরক্ষিত সদস্য সহ মোট ১০৮ জন ইউপি সদস্য শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউপি সদস্যদের ব্যক্তিগতভাবে শুভেচ্ছা উপহার প্রদান করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শাহজাদা ইলিয়াস, আব্দুস সালাম কেরু, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, নাহার আক্তার, আওয়ামী লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস, জেলা যুবলীগ নেতা

শামীম সরকার, উপজেলা যুবলীগের সাবেক নেতা এমএম আজিজুল হাকিম, নাজমা কামাল ও ছাত্রলীগ নেতা

পার্থ প্রতিম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, রায়হান পারভেজ রনি, নজির আহমেদ প্রমুখ।