Home আঞ্চলিক পাইকগাছা হরিঢালী ইউনিয়নে হাতপাখার ব্যাপক গণসংযোগ

পাইকগাছা হরিঢালী ইউনিয়নে হাতপাখার ব্যাপক গণসংযোগ

21

খবর বিজ্ঞপ্তি।।

আগামী নভেম্বর অনুষ্ঠিতব্য পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নে ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী জি,এম কামরুজ্জামান বাবলু ৩১ অক্টোবর রবিবার  নির্বাচনী প্রচার প্রচারণার শেষ দিনে দিন ব্যাপী উপজেলার নং হরিঢালী ইউনিয়নের নোয়াকাঠি ,হরিদাস কাঠি, সোনাতনকাঠীসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্বাচনী পথসভা গণসংযোগ করেন।

 নির্বাচনী পথসভা গনসংযোগে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সেক্রেটারি হাফেজ মোঃ আসাদুল্লাহ গালীব। বিশেষ অতিথি ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা সাধারন সম্পাদক মোঃ ইনামুল হাসান সাঈদ, উপস্থিত ছিলেন উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব কারী আব্দুর রহমান। কারী হাবিবুর রহমান, মোঃ আব্দুল গফফার, সাইদুল ইসলাম, আব্দুল্লাহ, ইউনিয়ন ওয়ার্ড নেতৃবৃন্দ।