Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

46
ছবি: রুপসা সেতু

দিঘলিয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত

দিঘলিয়া প্রতিনিধি

মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”এই শ্লোগানকে সামনে রেখে গতকাল সকাল ১০ টায় দিঘলিয়া থানা চত্বরে দিঘলিয়া  থানা পুলিশ কতৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে –২০২১ পালিত হয়।দিঘলিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি এর সভাপতি এস এম গোলাম রহমান এর সভাপতিত্বে থানা সেকেন্ড অফিসার এস আই ইয়াসিন এর পরিচালনায় সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য মোল্লা আকরাম হোসেন,ওসি তদন্ত রিপন কুমার সরকার, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, সেনহাটী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, দিঘলিয়া প্রেসক্লাব এর সভাপতি মোঃ হাবিবুর রহমান তারেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইদ্রিস আলী হাওলাদার,উপজেলা আওয়ামীলীগের সহ – প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলম,সহ-সভাপতি পরিষদ সদস্য কাজী মোশাররফ হোসেন, ইউনিয়ন পরিষদ সদস্য যথাক্রমে মোঃ আমির হোসেন,মোঃ বিপ্লব হোসেন, মোঃশাহাবুদ্দিন শেখ,মোঃ রানা শেখ, খান আরিফুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা শেখ সাইদ হোসেন,উপজেলা স্বেচ্ছা সেবকলীগ নেতা আবুল খায়ের সহ দিঘলিয়া থানা পুলিশ এর কর্মকর্তা সদস্যগন,সুধীজন,সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।  আলোচনা অনুষ্ঠানের আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

সম্মেলন সফল করতে মহানগর জেলা স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

খবর বিজ্ঞপ্তি

আগামী নভেম্বর খুলনা মহানগর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সফল করতে আনন্দ মিছিল করেছে খুলনা মহানগর জেলা স্বেচ্ছাসেবক লীগ। গতকাল শনিবার সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় খুলনা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল টি শুরু হয়ে নগরীর ডাকবাংলা মোড়, ফেরীঘাট মোড় হয়ে পিকচার প্যালেস মোড় হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মীর বরকত আলীর সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো: মোতালেব হোসেন এর পরিচালনায় মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব এম.নাসিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খান মো: সাইফুল ইসলাম, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সম্মেলন প্রস্তুত প্রচার উপ কমিটির আহবায়ক আসাদুজ্জামান রাসেল। এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা

গোলাম মাওলা টিংকু, মো: জিলহাজ¦ হাওলাদার, মো: ফিরোজ ইব্রাহীম তন্ময়, মো: আশরাফুল আলম বাবু, মো: কামরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, কাজী মোফাজ্জেল হোসেন, তাজমুল হক তাজু, মো: মোজাহার হোসেন, শেখ রায়হান উদ্দীন, মাহাবুব মোর্শেদ লিমন, মো: নাসির উদ্দীন, মোস্তাফিজুর রহমান কামাল, শেখ রেজাউল করিম রেজা, শাহ্ রেজা, রাসেল ভুলু, আনসার উদ্দীন বাদল, মঈন উদ্দীন মাসুদ রানা, জিহাদুল চৌধুরি মিলন, মোস্তফা কামাল, মো: আজিম মিয়া,  লিটন রায়, লিটন কুমার দাশ, নূর আলম, অহিদুর রহমান অহিদ, রবিউল ইসলাম রবি, মো: মিজানুর রহমান মিজান, মোঃ মসিউর রহমান, বিধান রায়, ইখতিয়ার মোল্লা, দিদারুল আলম, মো: শাহিন, মশিউর রহমান বাদশা, ইসতিয়াক আহমেদ জয়, রুমান আহমেদ, মো: আমিরুল ইসলাম বাবু, চৌধুরি তাপস রায়, আসিফ সবুজ, কাজী ইউসুফ আলী মন্টু, শাহজাহান শিকদার, রাজিব হোসেন, মারুফ হোসেন, রানা গাজী, জামাল হোসেন বাবর, তানভীর সাদিক রুমী, জাহাঙ্গীর হোসেন, রাহাত আলী মোড়ল, শংকর কুন্ডু, অভিজিৎ সরকার রাহুল, হাফিজুর রহমান হাফিজ, পিয়াল হাসান, জাকির হোসেন খোকন, তুষার সরকার।

ফকিরহাটে বিএনপি নেতার পিতার ইন্তেকাল : জানাযা সম্পন্ন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ খায়রুল হাওলাদার এর পিতা বিশিষ্ট সমাজসেবক মোঃ আলমগীর হাওলাদার ইন্তেকাল (৮০) করেছেন। শুক্রবার রাত ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শ্যামবাগাত নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মূত্যুকালে তিনি স্ত্রী, পুত্র কন্যা সহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গেছেন। তার মূত্যুর খবর শুনে উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, পিলজংগ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান খান শামীম জামান পলাশসহ বিভিন্ন ব্যাক্তিরা তার বাড়িতে ছুটে যান। শনিবার সকাল ১১টায় মরহুমের নিজবাড়ীর সামনে হাজারও মানুষের উপস্থিতিতে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, জেলা যুবদলের সাবেক সভাপতি মেহেবাবুল হক কিশোর, জেলা কৃষকদলের আহবায়ক মোঃ জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইফতেখার আহম্মেদ পলাশ, সাধারন সম্পাদক মুশফেকুর রহমান রিপন, বিএনপি নেতা গোলাম মোস্তফা, মোড়ল ফরহাদ হোসেন, সাব্বির হোসেন, সালাহ উদ্দিন লিটু, শেখ শরিফুল ইসলাম আবুল হাসানসহ বিভিন্ন নের্তৃবৃন্দ। পরে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। জানাযার নামাজ পড়ান মাওলানা মোহম্মদ আব্দুল মাবুদ।

শুভদিয়া ইউনিয়ন যুবলীগের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ভাংগনপাড় বাজারে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় যুবলীগের সভাপতি শুভেন্দু রায় চৌধুরী সাধারন সম্পাদক মোঃ সাহাব উদ্দিন সাবুর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল ভাংগনপাড় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে ইউনিয়ন যুবলীগের সভাপতি শুভেন্দু রায় চৌধুরীর সভাপতিত্বে সাধারন সম্পাদক মোঃ সাহাব উদ্দিন সাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সহ-সভাপতি আব্দুর সবুর হাজরা, ১নং ওয়ার্ড সভাপতি মোঃ মাইনুল ইসলাম, ২নং ওর্য়াড সভাপতি ইকবাল হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি বিশ্বজিৎ কুন্ডু, ৫নং ওয়ার্ড সভাপতি মনা ফকির, ৬নং ওর্য়াড সভাপতি অসিত চৌধুরী, ৭নং ওয়ার্ড সভাপতি হায়াত মাসুদ ৯নং ওয়ার্ড সভাপতি মাজেদ শেখ সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। এসময় ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ এবং কৃষকলীগের বিপুল সংখ্যাক নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

দেবহাটার সখিপুর ইউনিয়ন আঃলীগের নির্বাচনী বর্ধিত সভা

কে এম রেজাউল করিম দেবহাটা ।।

 দেবহাটার সখিপুর ইউনিয়ন আঃলীগের নির্বাচনী বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। শনিবার ৩০ অক্টোবর, ২১ ইং বিকাল সাড়ে ৪টার সময় সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্টিত উক্ত সভায় সভাপতিত্ব করেন সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার আমজাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।

সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে উক্ত বিশেষ বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শেখ ফারুক হোসেন রতন। সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হান্নান। সভায় ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।

কালীগঞ্জে ইজিবাইক চালকের বাড়িতে চুরি

বিশেষ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ^রবা গ্রামে এক ইজিবাইক চালকের বাড়িতে চুরি সংগঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ঘটনা ঘটে। ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই গ্রামের পান্না মিয়া নামে। সময় চোরেরা একটি ইজিবাইক, নগদ ৫০ হাজার টাকা স্বর্ণালংকার  চুরি যায়।

ভুক্তভোগী পান্না মিয়া জানান, শুক্রবার রাত তিনটার দিকে ঘুম ভেঙে যাওয়ার পর দেখি বাড়ির প্রধান গেট খোলা। এরপর দেখি একটি রুমের দরজাও খোলা। বাড়ির উঠানে থাকা ইজিবাইকও নেই। পাশের ঘরে গিয়ে দেখি আসবাবপত্রসহ বিভিন্ন জিনিস এলোমেলোভাবে পড়ে আছে। তারা ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা আনুমানিক এক লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, এমন কোন অভিযোগ তারা পাননি। কেউ অভিযোগ দিলে অবশ্যই খতিয়ে খেবে পুলিশ।

রূপসায় স্বেচ্ছাসেবকলীগের কর্মী সভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধিঃ

 আগামী নভেম্বর খুলনা জেলা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন উপলক্ষে রূপসা উপজেলা স্বেচ্ছাসেবলীগের কর্মী সভা গত ৩০ অক্টোবর বিকালে রূপসা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। রূপসা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জ্যাকি ইসলাম সজলের পরিচালনায় বক্তৃতা করেন লিটন সরকার,আঃ জব্বার,রূবেল হাওলাদার,নিজাম উদ্দীন,আরিফ তালুকদার,সিরাজুল ইসলাম, সোহেল পারভেজ,সহিদুল ইসলাম বাবু,অমিত মজুমদার,তুহিন সালমান, রুহুল আমিন, ফরহাদ,হালিম প্রমূখ।

দাকোপে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

মোঃ শামীম হোসেন- বাজুয়া

মুজিব বর্ষে পুলিশনীতি জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় দাকোপ থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে চালনা বাজার প্রদক্ষিন করে। এরপর থানা চত্বরে দাকোপ থানার পুলিশ পরিদর্শক শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন দাকোপ থানার পুলিশ পরিদর্শক তদন্ত আশরাফুল আলম, উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, চালনা পৌরসভা পুলিশিং কমিটির সভাপতি এবিএম রুহুলামিন, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসিত বরন সাহা, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সঞ্জয় মোড়ল, উপজেলা ইমাম পরিষদ সভাপতি অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমান, চালনা পৌরসভার কাউন্সিলর রুস্তুম আলী খান, পৌরসভা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ বিশ্বাস, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, বাংলাদেশ গ্রাম পুলিশের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, ইউপি সদস্য মহসিন শেখ, এস আই প্রদীপ মালাকার, সাফুর আহম্মেদ, মল্লিক আঃ হালিম, হাফিজুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির।

চুয়াডাঙ্গায় ই-কর্মাস প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেডের কর্মকর্তা গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি-

চুয়াডাঙ্গায় কোটি টাকা আত্মসাৎ’অভিযোগে ই-কর্মাস প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেডের কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব।

শুক্রবার রাতে চুয়াডাঙ্গা খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- প্রতিষ্ঠানের সিইও জুবায়ের সিদ্দিকী মানিক, মহা-ব্যবস্থাপক মাসুদ সিদ্দিকী রতন, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিকী ম্যানেজার মিনারুল ইসলাম।

শনিবার সকালে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানায়, চুয়াডাঙ্গায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেড গঠন করে বিভিন্ন অফারের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করে আসছিল। বর্তমানে তাদের পণ্য ঘাটতির পরিমান ৭-কোটি টাকা। বিগত কয়েক মাস ধরে তারা তাদের প্রতিষ্ঠানের কাষ্টমার কেয়ারসহ সকল কার্যক্রম বন্ধ রাখে। এতে সারাদেশে তাদের অসংখ্য ক্রেতাকে হয়রানির মাধ্যমে রেখেছে। বর্তমানে তারা প্রায় ১৮’এর বেশি এনভয়েস অর্ডার বাকী আছে। গত শুক্রবার প্রতারণা শিকার আতিকুর রহমান উজ্জ্বল নামের এক গ্রাহক চুয়াডাঙ্গা সদর থানায় ১৮ লক্ষ ৫২ হাজার ৪’৮০ টাকা আৎসাত করার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে।

মামলা দায়েরের পর র‌্যাব-গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা খুলনা থেকে ওই ৪জনকে গ্রেফতার করে। তাদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি-

মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে।

জেলা পুলিশের আয়োজনে শনিবার সকালে সদর থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ অংশ নেয়।  শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সদর থানা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।

কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান সমন্বয়ক অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার’সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। অনুষ্ঠান সার্বিক তত্বাবধানে ছিলেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা।

আলোচনা সভায় বক্তারা সমাজ থেকে অন্যায়, অপরাধ দুর করতে কমিউনিটি পুলিশিং এর সহযোগিতা কমিটিকে সহায়তা করতে সকলের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং কর্মকান্ডে অবদান রাখায় হরিণাকুন্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেনসহ জনকে সম্মাননা প্রদাণ করা হয়।

খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪১ হাজার আটশত ১৯ জন

তথ্য বিবরনী

খুলনা জেলায় আজ (শনিবার) ৪১ হাজার আটশত ১৯ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ ১৯ হাজার পাঁচশত ৫৪ জন এবং মহিলা ২২ হাজার দুইশত ৬৫ জন।

খুলনা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে সাত হাজার একশত ১৪ জন এবং নয়টি উপজেলায় মোট ৩৪ হাজার সাতশত পাঁচ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে চার হাজার আটশত ৯৫ জন, বটিয়াঘাটায় পাঁচশত ১৪ জন, দিঘলিয়ায় পাঁচ হাজার ছয়শত তিন জন, ডুমুরিয়ায় ১০ হাজার আটশত ৩৩ জন, ফুলতলায় তিন হাজার পাঁচশত ৫৩ জন, কয়রায় আটশত ৬০ জন, পাইকগাছায় পাঁচ হাজার পাঁচশত ৩৭ জন, রূপসায় দুই হাজার আটশত ১০ জন তেরখাদায় একশত  জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এছাড়া আজ শনিবার মহানগর খুলনা জেলায় ছয় হাজার নয়শত ৭৪ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেএসডি’আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেএসডি’খুলনা জেলা নগর শাখা এক অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আগামীকাল রোববার স্থানীয় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জাতীয় দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় অনুষ্ঠানমালার সুচনা হবে। দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লোকমান হাকিম অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন। দলের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আফম মহসিন সভাপতিত্ব করবেন।

রূপসায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সমন্বয় ধর্মীয় সম্প্রীতি সভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধিঃ

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম বিষয়ে মাসিক সমন্বয় সভা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা  উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ৩০ অক্টোবর  সকাল ১০ অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথি’বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার কাজী এনামুল হক। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মো. আব্দুস ছালাম’সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় ফিল্ড অফিসার মো.  শাহাবুদ্দিন। অনুষ্ঠানে বক্তৃতা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা কামরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনেরর সাধারণ  কেয়ারটেকার আবু বকর,

মো. আমানুল্লাহ, মাওলানা আব্দুল হামিদ, আখতার খান প্রমুখ। এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন মসজিদভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের অন্তর্ভূক্ত শিক্ষক শিক্ষিকাগণ।

নৌকা প্রতিকের প্রার্থী শেখ মনিরুল ইসলাম এর ব্যাপক গণসংযোগ

ফুলবাড়ীগেট প্রতিনিধি

আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী শেখ মনিরুল ইসলাম ৩০ অক্টোবর শনিবার সকাল ১০ টায় ইউনিয়নের নং ওয়ার্ডের মিরবাড়ী, লিন্ডা ক্লিনিক রোড সহ বিভিন্নস্থানে ব্যাপক গণসংযোগ করেন সময় তার সাথে ছিলেন খুলনা জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক , খন্দকার আঃ শহিদ, খন্দকার মুক্ত আহম্মেদ, এনামুল হোসেন লিটন, এহিয়া খান, খুলনা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি খান মোসাদ্দেক হোসেন ইমন, শেখ নাজমুল হক অয়ন, খান আতিয়ার রহমান, মীর মুনছুর আলী, মীর আঃ সত্তার, কাজী মঈনুল কবীর,মিনা আবুল হাসান প্রমুখ গণসংযোগকালে নৌকার প্রার্থী শেখ মনিরুল ইসলাম সকল ভেদাভেদ ভুলে আটরা গিলাতলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগীতা কামনা করেন। এদিকে রাতে গিলাতলা দক্ষিণ পাড়ার নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল নৌকা প্রতিকের নির্বাচনী র‌্যালী বের করে।

শিরোমণির শেখ লোকমান হোসেনের ইন্তেকাল

ফুলবাড়ীগেট প্রতিনিধি

 শিরোমণি এলাকার বিশিষ্ট সমাজ সেবক ৩৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের উপদেষ্টা শেখ লোকমান হোসেন গত  ২৯ অক্টোবর   রাত ১১ টায়  খুলনা সিটি মেডিকেলে স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালি………..রাজিউন)মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী, ছেলে মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৩০ অক্টোবর শনিবার শিরোমণি বাইপাস সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন,আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, কাজী আজাদুর রহমান হিরোক, কাজী মঈনুল কবীর, ৩৪ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মোঃ সাহেব আলী, সাধারন সম্পদক মোঃ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পদক মোঃ শরিফুল ইসলাম , সিনিয়র সহ সভাপতি আলী আকবার ,মাহাবুর রহমান , সুজন ভুইয়া, কামাল পাটোয়ারী ,সেলিস , রুবেল , আবুল ,খোকন ,  আঃ মালেক .হাবিবুর রহমান মহিউদ্দিন , শহিদুল , হাসান , হামিদ গাজী, ইমদাদুল ইসলাম, রাতুল রানা, এনামুল , রাসেল, মিন্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী মোস্তফা সরোয়ারের গণসংযোগ পথসভা অনুষ্ঠিত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩নং গুটুদিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক মোঃ মোস্তফা সরোয়ার শনিবার দিনব্যাপি ইউনিয়নের পঞ্চু, পাটকেল পোতা,বড় ডাঙ্গা, কোমলপুর,কুলটি,জিলেরডাংগা এলাকায় গণসংযোগ পথসভা করেছেন।এসময় সাথে ছিলেন সাবেক চেয়ারম্যান বিরাজ কান্তি বালা,আ’লীগ নেতা কাজি এমদাদ,সুধীর কুমার মন্ডল,মাস্টার শেখ আফছার আলী,গাজী কামরুল ইসলাম,পশুপতি মন্ডল,অচ্যুত কুমার মন্ডল,অমল মন্ডল, সুশীল ফৌজদার, কাজি বাছেত,মৃত্যঞ্জয় ফৌজদার, হুমায়ূন কবির শামীম, মোশারফ হোসেন, শাহিনুর রহমান,খায়রুল ইসলাম প্রমূখ।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগরের সভা

খবর বিজ্ঞপ্তি

সর্বস্তরে আবহমানকাল যাবৎ লালিত সম্প্রীতি সৌহার্দ্য অব্যাহত রাখার আহবান জানিয়েছেন – দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত বিভিন্ন দেশ এবং সংস্থা কর্তৃক অনুমোদিত বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। সম্প্রীতি সৌহার্দ্যের দীর্ঘদিনের এই ঐতিহ্যের বিরুদ্ধে যে কোন ধরণের উষ্কানীমূলক অপপ্রচার এবং কার্যক্রম প্রতিহত করার জন্য সবাইকে সতর্ক হওয়া প্রয়োজন বলে নেতৃবৃন্দ মনে করেন। গতকাল শুক্রবার রাতে সম্পর্কিত এক আলোচনা সভা এবং পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল সংগঠনের খুলনা মহানগর সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন এস এম শাহনওয়াজ আলী, ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, ডাঃ টি এম মঞ্জুর মোর্শেদ, গাজী আলাউদ্দিন আহমদ, সরদার আবু তাহের, শেখ মোঃ নাসির উদ্দিন, খুলনা মহানগর সাধারণ সম্পাদক এবং সভার উপস্থাপক এম মান্নান বাবলু, মোঃ রুকুনুজ্জামান, ইনামুল হক সবুজ, এস কে রানা আহমেদ, এইচ এম জহিরুল ইসলাম, বিমল মল্লিক, বদিউজ্জামান লাবলু, ইসরাত জাহান জিনাত, হুমায়ুন কবির বালী, এসকে এমডি বাহলুল আলম, মোঃ মনির হোসেন, রকিব উদ্দিন মোল্যা, বিপ্লব কান্তি দাস, অসীম কুমার বিশ^াস, কাজী আব্দুল মান্নান, সোহাগ হোসেন, প্রীতিশ ঢালী, মোঃ ইউনুস সানা, ইলিয়াছ হোসেন লাবু, মানসুরা তুলি, এম হানিফ হোসেন, মোঃ নাঈম ফারহান, ফারজানা ইয়াসমিন পপি, শাহিন আলম বাবু, মোল্লা রাজীব হোসেন প্রমুখ।

সভার শেষ প্রান্তে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে এবং দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন শায়খুল ইসলাম বিন হাসান।

রূপসার আইচগাতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলামের গণসংযোগ

খবর বিজ্ঞপ্তি

রূপসার ১নং আইচগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী (মোটর সাইকেল প্রতীক) আলহাজ¦ শেখ শফিকুল ইসলাম শফিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। শনিবার ইউনিয়নের দেয়াড়া, যুগীহাটি, কবিরের মোড় সেনেরবাজার ফেরীঘাট এলাকা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ভোটারদের মধ্যে প্রচারনপত্র বিতরণ করা হয়।

সময় শেখ আবু সাঈদ, মল্লিক ইলিয়াস হোসেন, আবু হোসেন বাবু, মো. মিরাজুল ইসলাম শেখ, মো. রেজাউল হক খোকন, মো. আব্দুল জব্বার, মো. সোহরাব হোসেন, মো. খায়রুল ইসলাম, মো. আলম, মো. সিহাব উদ্দিন, মো. আরাফাত হোসেন, মো. মুসা, এস এম একলাস আলী, মো. ফরিদ সরদার, মো. আমজাদ কাজী, মো.মহসিন, হাসেম শেখ, মো. রজব আলী, মো. জাহাঙ্গীর হোসেন, মাসুম বিল্লাহ মো. সাকিলসহ তার সমর্থক কর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সিনিয়র কার্যকরী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ কুমার সাহার সহধর্মীনি সাগরিকা সাহা (৬১) বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেন এবং দিলীপ কুমার সাহা অসুস্থ অবস্থায় ভারতে চিকিৎসাধীন রয়েছেন। তার শোক সন্তপ্ত পরিবারে সকলের প্রতি গভীর শোক সমবেদনা জানিয়েছেন। তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া আশির্বাদ চেয়ে বিবৃতি দিয়েছেন খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন সমিতির প্রধান উপদেষ্টা এবং খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজি আমিনুল হক, সমিতির সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান। উপদেষ্টা মন্ডলীর সদস্য এম, মতিন পান্না, রফি আহমেদ বাবলা, আলহাজ্ব মোঃ হায়দার আলী, আলহাজ্ব মোঃ এমদাদুল হক খালাসী, অরবিন্দ কুমার সাহা, গৌর সুন্দর মন্ডল, কার্যকারী সভাপতি অনিল পোদ্দার, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল হক, আলহাজ্ব মোঃ আমিন, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম টিপু, আলহাজ্ব মোঃ জামিরুল হুদা জহর, আলহাজ্ব মোঃ ইউসুফ হোসেন, সৈয়দ বোরহান উজ্জামান, আলহাজ্ব মোঃ সেলিম, মোঃ গোলাম আক্কাছ স্বাধীন, তরুন রায় শিবু, স্বপন কুমার সাহা, আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, তপন সাহা, এ. কবীর আহমেদ, সত্যপ্রিয় সোম বলাই, অসিত বিশ্বাস, ওয়াহিদুজ্জামান বিপ্লব, উজ্জ্বল ব্যানার্জী, আলহাজ্ব মোঃ ঝুনু মোল্লা, আলহাজ্ব জাকির হোসেন ঝন্টু, গোপাল সাহা, মোঃ আলী দেওয়ান, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ লাভলু খান প্রদীপ কুমার সাহা মদন, উত্তম রায় গোলাম সরোয়ার পিন্টু।

 বড় বাজার ব্যবসায়ীর সহধর্মীনির পরলোক গমনে প্রার্থনা

খবর বিজ্ঞপ্তি

 খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সিনিয়র কার্যকরী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ কুমার সাহার সহধর্মীনি সাগরিকা সাহা (৬১) বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেন। তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় খুলনা পুরাতন বাজার কালিমাতা মন্দিরে এর আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উজ্জল ব্যানার্জী।

এসময় নগর পূজা উদ্যাপন পরিষদ, আদিকালিবাড়ি পূজা মন্দির কমিটি, খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতি, রূপসা শশ্মান কালিমন্দির কমিটি সত্য নারায়ন মন্দির কমিটির নেতৃবৃন্দসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

 নলতাসহ সকল ইউপি নির্বাচনে নৌকায় ভোট চাইলেন ডা. রুহুল হক এমপি

তরিকুল ইসলাম লাভলু, নিজস্ব প্রতিনিধি:

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কালিগঞ্জ দেবহাটা উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. রুহুল হক এমপি। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে দেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আগামী ইউপি নির্বাচনেও নলতা সহ সকল ইউনিয়নে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

সাতক্ষীরার কালিগঞ্জ দেবহাটা উপজেলার ইউনিয়নয় পরিষদ নির্বাচন উপলক্ষে কালিগঞ্জের নলতায় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় তার নিজস্ব বাসভবনে আয়োজিত আওয়ামীলীগের এক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র সাড়ে তিন বছরে বাংলাদেশ বিনির্মাণে স্মরণীয় ভূমিকা রেখেছিলেন। এখন আবার তারই যোগ্য উত্তরসূরী হিসেবে দেশ গঠনে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের হাতে কেউ নিরাপদ ছিল না। কারন তারা জনগণকে ভাওতাবাজি ছাড়া কিছু দিতে পারেনি। বিএনপি- জামায়াত সন্ত্রাসীদের হাতে ক্ষমতা থাকলে কখনো উন্নয়নের ছোঁয়া লাগবেনা।

তিনি আরোও বলেন, বর্তমানে বাংলাদেশের প্রতিটি গ্রামে শহরের সুবিধা পৌঁছে দিতে কাজ করছে শেখ হাসিনা সরকার। অবস্থায় আগামী ইউপি নির্বাচনে নলতা সহ সকল ইউনিয়ন পরিষদে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন অব্যহত রাখার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, কালিগঞ্জের নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: আনিছুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক নলতা ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন পাড়, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, দেবাহাটার নোয়াপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন (সাহেব আলী), কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার, নলতা ইউনিয়ন যুবলীগের সভপতি সাইফুল ইসলাম পাড়, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম তুফান, যুবলীগ সাইফুল ইসলাম টুটুল, জাহিদ হাসান, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, সাধারণ সম্পাদক মামুন হোসেনসহ আওয়ামী লীগ এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

পাইকগাছায় মাদক,জুয়া, সহ নানাবিধ অপরাধ প্রবনতা রোধে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

পাকগাছা প্রতিনিধি   

মুজিববর্ষে পুলিশনীতি জনসেবা আর সম্প্রীতি” মাদক-জুয়া, বাল্য বিয়ে, চুরি-ছিনতাই, যৌতুক, ইফটিজিং, নারী নির্যাতন, ডাকাতি সহ নানা অপরাধ প্রবনতা রোধে পাইকগাছায় কমিউনিটি পুলিশিং ডে-অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় থানার সামনে থেকে র‌্যালী বের হয়ে পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোঃ দাউদ শরীফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকরী পুলিশ সুপার সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, কে এম আরিফুজ্জামান তুহিন। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, নব নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শেখ জিয়াদুল ইসলাম, কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, শাহজাদা আবু ইলিয়াস, আব্দুস ছালাম কেরু,কাজল কান্তি বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি এফ এম রাজ্জাক, মিহির বরণ মন্ডল, বক্তব্য রাখেন, আরশাদ আলী বিশ্বাস, সায়েদ আলী মোড়ল কালাই, হাফিজুর রহমান, কুরবান আলী, শাহাবুদ্দীন শাহিন, জাকারিয়া আহম্মেদ প্রমুখ। সময় পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমান বলেন, আমি নতুন যোগদানের পর কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। ২৪ ঘন্টার মধ্যে তা উদঘাটন করে সব আসামিকে ধরতে সক্ষম হয়েছি। আমি বলেছি উপজেলায় ডাকাত সন্ত্রাসীরা থাকবে না হলে পুলিশ প্রশাসন থাকবে। ইতিমধ্যে ডাকাত সন্ত্রসীরা এলাকা ছেড়ে দিয়েছে। কমিউনিটি পুলিশের সদস্যরা সহ এলাকা বাসী আমাকে সহযোগীতা করে তা হলে এলাকায় কোন অন্যায় অবিচার হবে না। তিনি আরো বলেন, আমার পুলিশ সদস্য যদি কোন মাদকের সাথে জড়িত থাকে তাহলে তদেরকে কোন রকম ছাড় দেয়া হবে না।

বনকর্মচারির বিরুদ্ধে কয়রা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে স্ত্রী খুকুর অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি

 সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কর্মরত বনকর্মচারি আজিজুর রহমান তার স্ত্রী সন্তান কে  ভরোপোষণ না দেওয়াসহ নির্যাতন করায় সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী রাবেয়া বেগম (খুকু)শনিবার বিকাল টায় কয়রা প্রেসক্লাবে লিখিত অভিযোগে জানান, এপ্রিল ২০১৬ তারিখে বনকর্মচারি কাশিয়াবাদ ষ্টেশনে  কর্মরত অবস্থায় শরিয়ত মোতাবেক রেজিষ্ট্রি কাবিনে তাকে বিয়ে করেন। বিয়ের বছরের মধ্যে একটি পুত্র সন্তান জন্মের পর থেকে তার স্বামী তার উপর নির্যাতন শুরু করে এবং কৌশলে যৌতুক দাবী করে। খুকু জানায় তার স্বামী বিয়ের পর থেকে খুলনা শহর, পাইকগাছা সহ বিভিন্ন ভাড়া বাড়ীতে নিয়ে সংসার করেছেন। এর পর তার স্বামী আজিজুর তার ১ম স্ত্রী ভগ্নীপতি মিলন ফরেষ্টারের পরামর্শে সন্তানসহ আমাকে তাড়িয়ে দেয় এবং বছর আমি মায়ের সংসারে বোঝা হয়ে আছি। সংবাদ সম্মেলনে খুকু বলেন, আমি পিতৃহীন দিন মজুর মায়ের সংসারে শিশু সন্তানকে নিয়ে দুঃখ কষ্টের মধ্যে দিন যাপন করি। এবং মাঝে মধ্যে ফোনে স্বামীকে সন্তান আমার কষ্টের কথা জানালে সে আমাকে তালাক দেওয়ার হুমকি দেয়। অবশেষে আমি কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদলতে ১৪/২/২১ তারিখে মামলা করি। আদালত দীর্ঘদিন শুনানীর পর গত ২৬ অক্টোবর আজিজুর কে জেল হাজতে পাঠায়। তিনি বলেন, আজিজুর জেলে যাওয়ার পর থেকে তার ভগ্নীপতি ফরেষ্টার মিলন তার আত্মীয়স্বজন বিভিন্ন লোকজনের মাধ্যমে আমাকেসহ সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। এছাড়া মামলা তুলে না নিলে বাড়ী থেকে জোর করে তুলে নিয়ে যাওয়ার কথা প্রকাশ্যে আদালতের সামনেই আমাকে হুমকি দিয়েছিল। অপর দিকে বনকর্মচারি আজিজুর গত মঙ্গলবার জেল হাজতে যাওয়ার পর সাতক্ষীরার সুন্দবনের বুড়িগোয়ালিনি রেঞ্জ অফিসার আজিজুর কে সাময়িক বরখাস্তের জন্য বিভাগীয় বনকর্মকর্তার নিকট কাগজ পত্র পাঠিয়েছেন বলে জানান।

রামপালে দ্বিতীয় ধাপের করোনা টিকা প্রদান সম্পন্ন

 স্টাফরিপোর্টার ।।

 বাগেরহাটের রামপালে দ্বিতীয় ধাপের করোনার টিকা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উপজেলার টি ইউনিয়ন পরিষদে এই করোনার টিকা প্রদান করা হয়। সকাল থেকে উৎসুক জনতা কেন্দ্রগুলোতে এসে বিনামূল্য এই করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন। উপজেলার পাঁচটি ইউনিয়নের হুড়কায় ১৩২০জন, মল্লিকেরবেড় ৫২৩, ভোজপাতিয়া ১১৭৫, উজড়কুড় ১০৮৫, বাইনতলা ১০৯২ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে ৭৬৩ মোট হাজার ৯শত আটান্ন জন টিকা গ্রহণ করেছেন।

এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রতিটি টিকা প্রদান কেন্দ্র পর্যবেক্ষণ করেন। হুড়কা ইউনিয়ন পরিষদ টিকা কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুকান্ত কুমার পাল পর্যবেক্ষণ কালে অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার গোলদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এমটি ইপিআই, কমলেশ দাস, সাংবাদিক সুজন মজুমদার, উপজেলা স্বাস্থ্যসহকারী মনোজিৎ মন্ডল, ইউনিয়ন ওয়ার্ড সদস্য পূর্ণেন্দু বোস, পবিত্র পাড়ে, অনিমেষ মন্ডল (মঙ্গল), অনিন্দ্য মন্ডল, মলয় মন্ডল, হুমা গাজী, সংরক্ষিত মহিলা সদস্য গায়েত্রী বিশ্বাস, আওয়ামী লীগ নেতা সনৎ মল্লিক,সুকির্তী মন্ডল, কিশোর ঘরামী প্রমূখ।

বাগেরহাটে পিস্তল-চাইনিজ কুড়াল গুলি উদ্ধার, আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট শহর থেকে বিশেষ অভিযান চালিয়ে দুই অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ। অস্ত্রধারীদের স্বীকারোক্তি অনুযায়ী বাগেরহাট শহরের আলীয়া মাদরাসা রোডস্থ মোঃ এবাদুল হোসেন তালুকদারের বাড়ি থেকে ৩টি পিস্তল, ১২ রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়াল রড উদ্ধার করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯ ধারা মোতাবেক মামলা দায়ের পূর্বক শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক এসব তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলেন, বাগেরহাট শহরের দক্ষিণ সরুই এলাকার গোলাম মোস্তফার ছেলে মানিক হাওলাদার(৩০) এবং একই এলাকার মেছের সরদার এর ছেলে রুবেল সরদার (৪০)

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ অক্টোবর খুলনা-মাওয়া মহাসড়কের পার্শ্ববর্তী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে মানিক হাওলাদার (৩০) রুবেল সরদার (৪০) নামের সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা তাদের নিকট অস্ত্র থাকার কথা স্বীকার করে। আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার (২৯ অক্টোবর) সকালে শহরের দক্ষিণ সরুই আলিয়া মাদরাসা রোড এলাকার পলাতক আসামী মাহফুজ কাজীর ভাড়া বাসায় অভিযান চালিয়ে ঘরের পাশের মুরগীর খোপ থেকে ৩টি সচল পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়াল ১টি লোহার রড উদ্ধার করা হয়। এঘটনায় তিনজনকে আসামী করে বাগেরহাট সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। অন্য আসামী মাহজফুজ কাজী এবং অস্ত্র সংরক্ষন ব্যবহারের সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলে জানান তিনি। আটককৃতদের বিরুদ্ধে বাগেরহাট থানায় একাধিক মামলা রয়েছে।

বাগেরহাটে পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলায় কদবেল বিক্রেতা নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে কদবেল বিক্রির টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলায় রুস্তম ব্যাপারী নামের এক কদবেল বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ মসজিদের সামনে বারাকপুর বাজারের ফল বিক্রেতা ফিরোজ হামজার মারধরে রুস্তমের মৃত্যু হয়।

নিহত রুস্তম ব্যাপারী বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকার মৃত হাতেম আলীর ছেলে। সে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের সামনে কদবেল বিক্রি করতেন। তার স্ত্রী, চার মেয়ে দুই ছেলে রয়েছে।

ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, যতদূর জেনেছি বারাকপুর বাজারের ফল বিক্রেতা ফিরোজের মেয়ে রুস্তমের কাছ থেকে বাকিতে কদবেল ক্রয় করেছিল। সকালে ফিরোজের মেয়ের কাছে সেই টাকা চায় রুস্তম। এতে ক্ষিপ্ত হয়ে ফিরোজ হামজা রুস্তমকে মারধর করে। পরে গুরুত্বর অবস্থায় রুস্তমকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের স্ত্রী বিউটি বেগম বলেন, আমার স্বামী খুবই নিরহ মানুষ। কারও সাথে তার কোন ঝামেলা নেই। কিন্তু কেন যে ওরা আমার স্বামীকে মারল তা জানি না। আমি আমার স্বামীর মৃত্যুর বিচার চাই।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ইসহাক মিয়া বলেন, দুইজন লোক মৃত অবস্থায় রুস্তম ব্যাপারী নামের একজনকে হাসপাতালে নিয়ে আসেন। ইসিজি করে দেখা যায়, তিনি আগেই মৃত্যুবরণ করেছেন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মাহমুদ হাসান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যারা রুস্তমের উপর হামলা করেছে তারা পলাতক রয়েছে। তাদের আটক করতে পুলিশ অভিযান শুরু করা হয়েছে।এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি বলে জানান তিনি।

বাগেরহাটে দুইলাখ ৫০ হাজার টাকার জাল নোটসহ প্রতারক আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় ২লাখ ৫০ হাজার টাকা মুল্যের জালনোটসহ মো. জাকির শেখ (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে কচুয়া উপজেলার বয়ারসিংগা বাজার এলাকা থেকে জাল টাকা কারবারী চক্রের ওই সদস্যকে আটক করে পুলিশ।

আটক  মো. জাকির শেখ বাগেরহাট সদর উপজেলার পার নোয়াপাড়া গ্রামের মোঃ আনোয়ার শেখের ছেলে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে ২লাখ ৫০ হাজার টাকা মুল্যের জাল টাকাসহ একজনকে আটক করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর সহযোগীরা পালিয়ে যায়। আটক মো. জাকির শেখের বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মামলা দায়ের পূর্বক শনিবার(৩০ অক্টোবর) আদালতে সোপর্দ করা  হয়েছে। সে  জাল টাকা চক্রের একজন সক্রিয় সদস্য। এর সাথে জড়িত অন্যদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাগেরহাটে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি

কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে বাগেরহাটে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা পুলিশ কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির যৌথ  আয়োজনে শনিবার (৩০ অক্টোবর) দুপুরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার কেএম আরিফুল হক।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাহমুদ হাসান, মোংলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. শাহ আলম টুকু, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু,   পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, পৌর কাউন্সিলর রেজাউর রহমান মন্টু প্রমুখ।

বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং এর মূল স্লোগান হচ্ছে পুলিশই জনতা, জনতাই পুলিশ। এই স্লোগান নিয়ে বাংলাদেশকে জঙ্গি সন্ত্রাসমুক্ত রাখার জন্য সকলকে সাথে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্য ধেতে পুলিশ ভীতি দূর হয়েছে। বাগেরহাটকে একটি সুন্দর মাদক সন্ত্রাসমুক্ত জেলা গঠনে আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

সাতক্ষীরার শ্যামনগর থেকে ইজিবাইক ছিনতাইকারী চক্রের চার সদস্য আটক

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগর থেকে ইজিবাইক ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব। উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড়কুপট খন্তকাটা সুইচগেট এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার বেলা ১১টায় র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

আটককৃত ছিনতাইকারীরা হলেন,শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের রহিম ঢালীর ছেলে রুবেল হোসেন ঢালী (২০), গফুর মোল্লার ছেলে কামরুজ্জামান মোল্লা (২৫), আব্দুর গফুর ঢালীর ছেলে নয়ন ঢালী (২৭) শফিকুল গাজীর ছেলে আনিছুর গাজী (২৫)

র‌্যাব-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এম রিফাত বিন আসাদ সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার দুপুরে শ্যামনগর থানা সদরের গোডাউন মোড় থেকে ইজিবাইক চালক শাহীনুর রহমানকে তিনজন যাত্রী ৫০০ টাকায় ভাড়া করে নিয়ে যায়। এরপর বড়কুপট খন্তকাটা সুইচগেট এলাকায় পৌঁছালে চালককে চড়, কিল ঘুষি মেরে ইজিবাইকটি ছিনতাই করে। তিনি আরো বলেন, ঘটনাটি জানার পর সন্ধ্যায় র‌্যাবের একটি টহল দল ছিনতাই চক্রের চার সদস্যকে আটক ইজিবাইকটি উদ্ধার করেন। ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নড়াইলে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২১

মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে। উপলক্ষ্যে শনিবার (৩০ নভেম্বর) সকালে জেলা পুলিশের আয়োজনে একটি বর্নাঢ্য র‌্যালি জেলা পুলিশ সুপারের কার্য্যলয় থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী এসে শেষ হয়। র‌্যালি শেষে সহকারী পুলিশ সুপার তানজিলা সিদ্দিকীর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যালি আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা পরিষদ চেয়ারম্যান এডঃ সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সুবাস চন্দ্র বোস, নড়াইল-আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন প্রমুখ। অনুষ্ঠানে বক্তাগন বলেন, পুলিশ এবং সাধারন মানুষের মধ্যে সুসর্ম্পক গোড়ে তোলার জন্য কমিউনিটি পুলিশ গড়া হয়েছে। মানূষ যখন পুলিশের পোষাক গায় দেয় তখন সে পুলিশ হয়। বাস্তবে পুলিশ জনসাধারনের মধ্যে কোন তফাৎ নাই। তাই আইন শৃংখলা বজায় রাখার জন্য কমিউনিটি পুলিশিং ব্যবস্থা।

বটিয়াঘাটার বীরমুক্তিযোদ্ধা অবঃ শিক্ষক নব কুমার সরকার আর নেই

 বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

বটিয়াঘাটার বীরমুক্তিযোদ্ধা অবঃ শিক্ষক নব কুমার সরকার (৭০) আর নেই। তিনি  গত শুক্রবার রাত টায় খুমেক হাসপাতালে  হৃদ যন্ত্রের ক্রিয়া জনিত কারনে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যবরন করেন মৃত্যুকালে স্ত্রী, পুত্র অসংখ্য আত্মীয় স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় তার বটিয়াঘাটা বাসভবনে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী থানার ওসি (তদন্ত) এর নেতৃত্বে পুলিশের  একটি দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, বীরমুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান  মনোরঞ্জন মন্ডল, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, বীরমুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা এস এম দেলোয়ার হোসেন, নিশিকান্ত গাইন, দেবদাস রায়, বীরমুক্তিযোদ্ধা বিকাশ, কুসুম মন্ডল, বীরমুক্তিযোদ্ধা বিদ্যুৎ রায়, বীরমুক্তিযোদ্ধা যতিন মন্ডল প্রমূখ  উপস্থিত ছিলেন। পরবর্তীতে বেলা ১.৩০ টায় বটিয়াঘাটা মহা-শশ্মান ঘাটে তার সৎকার অনুষ্ঠিত হয়। এদিকে তার মৃত্যুর খবর পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী পল্লব বিশ্বাস রিটু দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মৃতের বাড়িতে যান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেখ হাসিনার নৌকার প্রার্থীকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করাতে হবে — এম,পি চঞ্চল

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহ-আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল বলেছেন,বিগত নির্বাচনে জামাত-বিএনপির নেতা কর্মীরা ভোট কেন্দ্র গুলো আগুন দিয়ে পুড়িয়েছে। আজ তারা ভোট কেন্দ্র গুলো আগুন দিয়ে পুড়ানোর লজ্জায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আসেনি। তাই আমাদের প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সভানেত্রীর দেওয়া নৌকার প্রার্থী সেলিম রেজাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করাতেই হবে। আজ থেকে প্রতিটি ভোটারের বাড়ী বাড়ী গিয়ে আপনারা নৌকার প্রার্থীর জন্য ভোট ভিক্ষা শুরু করেন। ভোটাররা যেন শান্তি পুর্ন ভাবে তাদের ভোটাধিকার প্রদান করতে পারেন সে দিকটাও দলীয় নেতা কর্মীদের খেয়াল রাখার আহবান জানান।

গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি কথা বলেন।

কাজিরবেড় ইউনিয়ন আওয়ামীলীগের   সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-আসনের সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সহ সভাপতি ময়জদ্দীন হামিদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,কাজিরবেড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সেলিম রেজা,জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক আলহাজ¦ শরীফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ,সাধারণ সম্পাদক রুবেল খান প্রমুখ।

পরে বিকালে মহেশপুরের স্বরুপপুর ইউনিয়নের দত্তনগর বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উৎযাপন;অভয়নগরে বর্ণঢ্য র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত

মো. রিপানুর ইসলাম, অভয়নগর

কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উৎযাপন উপলক্ষে অভয়নগরে বর্ণঢ্য র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে অভয়নগর থানা চত্বরে অফিসার ইনচার্জ কে এম শামীম হোসেন’সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা পুলিশের এএসপি “খ” সার্কেল মুকিত সরকার। অন্যান্য অতিথীদের মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাপদক আক্তারুজ্জান তারু, নওয়াপাড়া পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব মিজানুর রহমান, অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহম্মেদ খান, পৌর কমিউনিটি পুলিশের সভাপতি ইব্রাহিম বিশ্বাস সাধারণ সম্পাদক ফারাজী মাসুদুর রহমান টিটো, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ স্থাণীয় সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানটি সকল আয়োজনে অভয়নগর থানা কমিউনিটি পুলিশিং ফোরাম।

নড়াইলে শাহাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী পান্না’গণসংযোগ অব্যাহত

মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্না

ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ অব্যাহত রেখেছেন। শুত্রবার রাতে জুড়ালিয়া, চাঁনপুর এলাকায় দলীয় সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন। ভোটাররা বিশেষকরে বৃদ্ধ-বৃদ্ধারা তাকে মাথায় হাত দিয়ে দোয়া আর্শিবাদ করেন। তাকে পুনোরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চাঁন শাহাবাদ ইউনিয়নের সাধারণ জনতা। এসময় অনেকেই বলেন দেলোয়ার হোসেন পান্না চেয়ারম্যান থাকায় গত (বছরে) ইউনিয়নের ব্যাপক উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষ রাতে শান্তিতে ঘুমোতে পারে চুরি ডাকাতি সন্ত্রাস চাঁদাবাজি হামলা মামলা এগুলা নাই, আমরা শাহাবাদ ইউনিয়নবাসী মিলেমিশে বসবাস করি। আমরা চাই অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেলোয়ার হোসেন পান্না আবারও চেয়ারম্যান নির্বাচিত হোক।

জাতীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনের দাবি খুলনা নাগরিক ঐক্যের

সংবাদ বিজ্ঞপ্তি

দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার, ভাত ভোটের অধিকার হারিয়েছে। হয়রাণিমূলক মামলা দিয়ে সরকার ক্ষমতায় টিকে আছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়। ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষে জাতীয় সরকারের অধীনে দ্বাদশ সংষদ নির্বাচন দিতে হবে।

আজ শনিবার বেলা ১১টায় স্থানীয় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নগর নাগরিক ঐক্যের উদ্যোগে এক আলোচনা সভায় বক্তারা দাবি উপস্থাপন করেন। নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভার আয়োজন।

সভায় দশম সংসদ নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। একাদশ সংসদ নির্বাচনে রাতের বেলা ব্যালট পেপার বাক্সে ঢুকিয়ে আওয়ামী লীগ নিজেরাই বিজয় ঘোষণা করে। এক্ষেত্রে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের সহায়তা করে। নেতৃবৃন্দ বলেন, ঘুষ, দুর্নীতি, ধর্ষণ, হত্যা গুম নিত্যদিনের দাঁড়িয়েছে। সংবিধানকে বারবার সংশোধন করেও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা যায়নি। মানুষ ন্যায় বিচার পায়নি। ৭২ সালের তুলনায় ২০২১ সালে কোটিপতির সংখ্যা কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ আরও দরিদ্র হয়েছে। অবস্থার অবসান ঘটাতে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে অপসারণ করতে হবে।

দলের কেন্দ্রীয় সদস্য নগর শাখার আহ্বায়ক এ্যাড. ড. মো: জাকির হোসেন সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম মজিদ খান, সুন্দরবন কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস এ্যাড. এম মাফতুন আহমেদ, নগর নাগরিক নারী ঐক্যের আহ্বায়ক এ্যাড. সাকিনা ইয়াসমিন, নগর নাগরিক ঐক্যের সদস্য এম এন আলী শিপলু, এম আজিম, খালিশপুর থানা শাখার সদস্য সচিব ওয়াহেদুজ্জামান সোহাগ, হরিণটানা থানার সংগঠক মো: আলী মুসা মিয়া প্রমুখ।

সভা শেষে প্রফেসর এম মজিদ খানকে আহ্বায়ক এ্যাড. এম মাফতুন আহমেদকে সদস্য সচিব করে নাগরিক ঐক্যের খুলনা জেলা কমিটি গঠন করা হয়। সংগঠনের পরবর্তী সভা আগামী ডিসে