Home আঞ্চলিক নড়াইলে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২১

নড়াইলে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২১

31

মোঃ আবু তাহের, নড়াইল প্রতিনিধি।।


নড়াইলে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (৩০ নভেম্বর) সকালে জেলা পুলিশের আয়োজনে একটি বর্না‍ঢ‍্য র‌্যালি জেলা পুলিশ সুপারের কার্য্যলয় থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমী এসে শেষ হয়। র‌্যালি শেষে সহকারী পুলিশ সুপার তানজিলা সিদ্দিকীর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা পরিষদ চেয়ারম্যান এডঃ সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ সুবাস চন্দ্র বোস, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন প্রমুখ। অনুষ্ঠানে বক্তাগন বলেন, পুলিশ এবং সাধারন মানুষের মধ্যে সুসর্ম্পক গোড়ে তোলার জন্য কমিউনিটি পুলিশ গড়া হয়েছে। মানূষ যখন পুলিশের পোষাক গায় দেয় তখন সে পুলিশ হয়। বাস্তবে পুলিশ ও জনসাধারনের মধ্যে কোন তফাৎ নাই। তাই আইন শৃংখলা বজায় রাখার জন্য এ কমিউনিটি পুলিশিং ব্যবস্থা।