Home আঞ্চলিক ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী মোস্তফা সরোয়ারের গণসংযোগ ও পথসভা

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী মোস্তফা সরোয়ারের গণসংযোগ ও পথসভা

10


ডুমুরিয়া প্রতিনিধিি।।

ডুমুরিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৩নং গুটুদিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক মোঃ মোস্তফা সরোয়ার শনিবার দিনব্যাপি ইউনিয়নের পঞ্চু, পাটকেল পোতা,বড় ডাঙ্গা, কোমলপুর,কুলটি,জিলেরডাংগা এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন।এসময় সাথে ছিলেন সাবেক চেয়ারম্যান বিরাজ কান্তি বালা,আ’লীগ নেতা কাজি এমদাদ,সুধীর কুমার মন্ডল,মাস্টার শেখ আফছার আলী,গাজী কামরুল ইসলাম,পশুপতি মন্ডল,অচ্যুত কুমার মন্ডল,অমল মন্ডল, সুশীল ফৌজদার, কাজি বাছেত,মৃত্যঞ্জয় ফৌজদার, হুমায়ূন কবির শামীম, মোশারফ হোসেন, শাহিনুর রহমান,খায়রুল ইসলাম প্রমূখ।