Home আঞ্চলিক বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ যাত্রীর

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ যাত্রীর

11

 মাগুরা প্রতিনিধি ।।

মাগুরা সদর উপজেলার সাঁইত্রিশ বাজারে যাত্রীবাহী বাস এবং একটি সবজিবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসযাত্রী নিহত অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে মাগুরা থেকে ছেড়ে যাওয়া মুকতা পরিবহনের যাত্রীবাহী বাসটি মাগুরা-ঝিনাইদহ সড়কের সাঁইত্রিশ বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে ছুটে আসা সবজিবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই বিমল কুমার দাস নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। তিনি নড়াইল জেলার বাসিন্দা। এছাড়া দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেওয়ার পথে আবুল কাশেম নামে একজনের মৃত্যু হয়। তার বাড়ি মাগুরার সদর উপজেলার হাজরাপুর গ্রামে।

সংঘর্ষে রাস্তার উপর সবজির ট্রাকটি উলটে যাওয়ায় প্রায় দুই ঘণ্টা সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। সংবাদ পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত পরিবহণ দুটির উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

মাগুরা সদর থানার ওসি মনজুরুল আলম জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধারের পর মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।