Home আঞ্চলিক বেনাপোল বন্দর দিয়ে ফের ১৮ মে: টন ইলিশ রফতানি হয়েছে ভারতে

বেনাপোল বন্দর দিয়ে ফের ১৮ মে: টন ইলিশ রফতানি হয়েছে ভারতে

43

বেনাপোল প্রতিনিধি।।             

আজ বৃহস্পতিবার রাতে ১৮ মে: টন ইলিশ বেনাপোল বন্দর দিয়ে রফতানি হয়েছে ভারতে। ভারতে গতকাল রাতে মে: টন ইলিশের প্রথম চালান রফতানি হয়।

দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশী ৪টি ট্রাকে করে ১৮ মে: টন ইলিশের চালান এসে  পৌছায় বেনাপোল বন্দরে। কাস্টমস বেনাপোল মৎস্য অধিদফতরের মান নিয়ন্ত্রন কর্মকর্তারা মাছের নমুনা পরীক্ষা করে রফতানির অনুমতি প্রদান করেন।

বাংলাদেশের ইলিশ রফতানিকারক প্রতিষ্ঠান গুলো হচ্ছে, ওমি এন্টারপ্রাইজ-টন, লাকি এন্টারপ্রাইজ- টন রিয়াদ এন্টারপ্রাইজ-টন এবং ভারতের কোলকাতার আমদানিকারক প্রতিষ্ঠান জেকে ইন্টারন্যাশনাল সিদ্ধেশরি এন্টাপ্রাইজ।

ইলিশের সাইজ কেজি থেকে দেড় কেজি ওজনের। প্রতি কেজি ইলিশ ১০ মার্কিন ডলার মূল্যে ভারতে রফতানি হচ্ছে।         

বেনাপোল মৎস্য অধিদফতরের মান নিয়ন্ত্রন কর্মকর্তা মো: আশওয়াদুল হক জানান, ভারতের দূর্গাপূজা উপলক্ষে আজ বৃহস্পতিবার রাতে ইলিশের অবশিস্ট চালানগুলো বেনাপোল বন্দর দিয়ে রফতানি শুরু হয়েছে। প্রতিটি ইলিশের ওজন এক থেকে দেড় কেজি। ইলিশ রফতানির সময়সীমা আগামী নভেম্বর পর্যন্ত  বর্ধিত করা হয়েছে।

বেনাপোল কাস্টমস যুগ্নকমিশনার আব্দুল রশিদ মিয়া জানান, ইলিশের অবশিস্ট চালানগুলোর মধ্যে আজ বেনাপোল বন্দর দিয়ে ইলিশ রফতানি শুরু হয়েছে ভারতে। ইলিশ রফতানি কার্যক্রম দ্রুত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।