Home খেলাধুলা বাংলাদেশ নৌবাহিনীর বাস্কেটবল প্রতিযোগিতা-২০২১ সমাপ্ত

বাংলাদেশ নৌবাহিনীর বাস্কেটবল প্রতিযোগিতা-২০২১ সমাপ্ত

7

 খবর বিজ্ঞপ্তি।।

  বাংলাদেশ নৌবাহিনীর বাস্কেটবল প্রতিযোগিতা-২০২১ আজ বৃহস্পতিবার বানৌজা তিতুমীর এর ব্যবস্থাপনায় ঘাঁটিস্থ বাস্কেটবল মাঠে সমাপ্ত হয়েছে। প্রতিযোগিতার সমাপনী দিনে কমান্ডার খুলনা নেভাল এরিয়া কমডোর আবদুলাহ আল-মামুন চৌধুরী, (এন), বিএসপি, এনডিসি, পিএসসি, বিএন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী দিনের খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

গত ২৪ অক্টোবর হতে শুরু হওয়া ০৫ দিনব্যাপী প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ঘাঁটির মোট ০৮ টি দল অংশগ্রহণ করে। রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী দিনে কমখুল দল স্পেশাল কমান্ড দলের মধ্য চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় কমখুল দল স্পেশাল কমান্ড দলকে ৪০-৩৪ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কমখুল দলের লেঃ এম জিয়া উদ্দিন, (এস), বিএনভিআর (পি নং ২৮২৬) সেরা খেলোয়াড় নির্বাচিত হন।  এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তাগণ বিপুল সংখ্যক নাবিক উপস্থিত ছিলেন।