Home আঞ্চলিক ডুমুরিয়ায় ভান্ডারপাড়া ইউনিয়নে নৌকার পথসভা

ডুমুরিয়ায় ভান্ডারপাড়া ইউনিয়নে নৌকার পথসভা

5

ডুমুরিয়া প্রতিনিধি।।

ডুমুরিয়ায় ভান্ডারপাড়া ইউনিয়নে নৌকার প্রার্থী ডাঃ হিমাংশু বিশ্বাসের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উলা বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক আকরাম হোসেন মোল্লা। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড, সুজিত কুমার অধিকারী। বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি এ্যাড, রবীন্দ্রনাথ মন্ডল,রফিকুর রহমান রিপন, মোজাফফর হোসেন, সরদার আবু সালেহ।স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ হিমাংশু বিশ্বাস। মাষ্টার সৌরেন্দ্রনাথ হালদারের সঞ্চালনায় বক্তব্য দেন‌ অধ্যাপক মল্লিক নাছিমুল ইসলাম, শফিকুল ইসলাম লিটু,খান আবুল হালিম, সুশান্ত কুমার বিশ্বাস,শীলা রানী মন্ডল,প্রিতিষ বৈরাগী প্রমূখ।