Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

44
গল্লামারী বধ্যভূমি

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও মাদক সেবন করার অপরাধে একজনকে করা হয়। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর হরিণটানা থানাধীন ইসলামনগর উজান সড়কের মাথার মো. রফিকুল ইসলামের ছেলে মো. ইব্রাহীম শেখ (৩১), দৌলতপুর চুন্নুর বটতলার এসকেন শেখের ছেলে রাকিবুল ইসলাম ওরফে রকি (৩০), যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বড় আচড়া মাঠপাড়ার মৃত. শেখ মুলহকের ছেলে শেখ দুলাল (৩৬) ও শেখ দুলালের স্ত্রী ফাতেমা বেগম ওরফে বৃষ্টি (২১)।  এছাড়াও জোড়াগেট কাঁচা বাজারের পিছনের বাসিন্দা

আইয়ুব আলী ব্যাপারীর ছেলে মো. সামছু (৩০) কে মাদক সেবন করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।

যশোরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৩জনকে জরিমানা

স্টাফ রিপোর্টার

যশোর কোতয়ালী মডেল থানাধীন মণিহার মোড়ে শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩জনকে ১১ হাজার অর্থদন্ড প্রদান করেছে র‌্যাব-৬। ২৭ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান চলে।

অভিযুক্তরা হলেন খুলনা শিরোমনির ইউসুফের ছেলে মো. আজিজুরকে  ৫০০ টাকা, যশোর  বারান্দি পাড়ার কাশেম মোল্লার ছেলে  মো. রফিকুল ইসলামকে ৫০০ টাকা ও ঝুমঝুমপুরের মেঘনা বেকারীর মালিক মৃত. মোহাম্মদ আলীর ছেলে  মো. আবুল খায়েরকে ১০ হাজার  টাকা জরিমানা করা হয়।  

র‌্যাব-৬ জানায়, ২৭ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত যশোর কোতয়ালী মডেল থানাধীন মণিহার মোড়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময়  শব্দদূষণ নিয়ন্ত্রণ আইনে ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ৩জনকে ১১ হাজার জরিমানা করা হয়।

দেশীয় বীজ ব্যাংকের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা প্রণয়ন

খবর বিজ্ঞপ্তি

গত ২৭ অক্টোবর ২০২১, বুধবার খুলনা জেলার দাকোপ উপজেলার বাণিশান্তা ইউনিয়নের ইউনিয়নে উত্তর বাণিশান্তা গ্রামের দেশীয় বীজ ব্যাংক এর সদস্যবৃন্দ দেশীয় বীজ ব্যাংক-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রস্তুতের জন্য একটি সভায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য যে, দাতা সংস্থা জাপান ট্রাস্ট ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (জেটিজিই) এর সহায়তায় বেডস্ জীফ এর উদ্যোগে দেশীয় বীজ ব্যাংকের কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু ইতিমধ্যে প্রকল্পের শেষ বছর চলে এসেছে। এই প্রকল্প শেষে দেশীয় বীজ ব্যাংকের কার্যক্রম কিভাবে চলবে, সে বিষয়ে প্রকল্প সুবিধাভোগীদের মাঝে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সিদ্ধানাত হয় যে, দেশীয় বীজ সাধারণ কৃষকদের মাঝে বিক্রি করে লাভের ৫% দেশীয় বীজ ব্যাংক ব্যাবস্থাপনার কাজে ব্যবহার করা হবে। এভাবেই চলমান থাকবে দেশীয় বীজ ব্যাংকের কার্যক্রম।

বাংলাদেশে জীবীকা নির্বাহের প্রধান অবলম্বন কৃষি হওয়ার কারণে বেশীর ভাগ তাদের জীবীকা নির্বাহের জন্য কৃষিখাতের উপর নির্ভরশীল। জনসংখ্যার দ্রুত বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তি আবিষ্কারের ফলে, তারা তাদের চাষের কৌশল প্রচলিত পদ্ধতি থেকে প্রযুক্তিগত পদ্ধতিতে রূপান্তর করেছে। এখন তারা বিভিন্ন নতুন জাতের ফসল চাষ করছে। নতুন জাতের ফসল চাষ করার সাথে সাথে ভাল ফলনের জন্য তারা অজৈব সার এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করছে যা পরিবেশের জন্য ক্ষতিকর। বীজ, সার রাসায়নিক কীটনাশকের জন্য কৃষকেরা কোম্পানীর উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। বাজারে হাইব্রীড বীজের চাপে দিন দিন হারিয়ে যাচ্ছে দেশীয় বীজ, আর কৃষকের উৎপাদন খরচও বেড়েই চলেছে। হাইব্রীড বীজের ফসল উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থ একদিকে যেমন মাটির গুণাগুন উর্বরতা নষ্ট করছে, অন্যদিকে মানুষের স্বাস্থ্যের অবনতি ঘটাচ্ছে। দেশীয় বীজ সংরক্ষণ করে পুণঃরায় দেশীয় বীজ জৈব কৃষির মাধ্যমেই এই সমস্যার সমাধান করা সম্ভব; বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) জাপান এনভায়রনমেন্টাল এডুকেশান ফোরাম (জীফ)-এর আয়োজনে সুন্দরবন উপকূলীয় এলাকায় স্থানীয় জাতের বীজ সংরক্ষণাগার প্রতিষ্ঠার মাধ্যমে কৃষি প্রাণবৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় ১০৪০ জন কৃষককে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশীয় বীজ জৈব কৃষির উপর শিক্ষা প্রদান করা হয়েছে। এখানে একটি জনগোষ্ঠীভিত্তিক বীজ সংরক্ষণাগার দেশীয় ফসলের নার্সারি করা হয়ে হয়েছে। সকল পণ্য বিক্রয়ের জন্য বাজারে একটি বিক্রয়ের স্থান করা হয়েছে যাতে তারা পণ্যের ন্যায্য মূল্য পেতে পায়। কৃষকেরা তাদের উৎপাদিত জৈব পণ্য স্থানে বিক্রয় করে থাকেন। বর্তমানে কৃষকেরা এসকল দেশীয় সবজি বিক্রি করে অধিক মুনাফা অর্জন করছে এবং দেশীয় বীজ ব্যবহারে আগ্রহী হচ্ছে।

মোড়েলগঞ্জে চেয়ারম্যান মেম্বার প্রার্থীর মাইক ভাংচুর

  মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জের খাউলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ আব্দুল হাই খানের প্রচার মাইক, ব্যাটারী মাইকের ম্যাকানিক্যাল সেট পিটিয়ে তছনছ করে ফেলেছে দুবৃত্তরা।

বুধবার বিকেল ৩টার দিকে খাউলিয়া বাজার এলাকায় ঘটনা ঘটে বলে বিদ্রোহী প্রার্থীর অভিযোগ। ছাড়া এদিন ২নং ওয়ার্ড চালিতাবুনিয়া গ্রামে মেম্বার প্রার্থী মিলন হাওলাদারের প্রচার মাইকও ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিষয়ে থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

মোড়েলগঞ্জে তলা আইসিটি ভবনের উদ্বোধন করলেন এমপি মিলন

 মোড়েলগঞ্জ অফিস

 বাগেরহাটের মোড়েলগঞ্জে তলা বিশিষ্ট একটি আইসটি ভবনের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদস সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন বুধবার বেলা ১২টায় রওশন আরা মহিলা ডিগ্রী কলেজ চত্বরে নির্মিত ভনটির উদ্বোধন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাধানে সাড়ে কোটি টাকা ব্যায়ে ভবনটি নির্মাণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌর আ. লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম যুবলীগ নেতা অ্যাড. তাজিনুর রহমান পলাশ। #

মোড়েলগঞ্জে সচেতনতায় কৃষক সমাবেশ

  মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে রোপা আমন ধানের বাদামী গাছ ফড়িং কারেন্ট পোকা প্রতিরোধে সচেতনতায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত।

বুধবার বেলা ১১টায় তেলিগাতি ইউনিয়নের ঢুলিগাতি গ্রামে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সিফাত আল মারুফ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সাংবাদিক গনেশ পাল, উপ-সহকারি কৃষি কর্মকর্তা দিপংকর সমাদ্দার, মশিউর রহমান, ফরহাদ হোসেন, ইউপি সদস্য ফকির আলী হাসান, কৃষক মোক্তার হাওলাদারসহ স্থানীয় বিভিন্ন কৃষক-কৃষানীরা। অনুষ্ঠানে কৃষি অফিসার সিফাত আল মারুফ বলেন, রোপা আমন ধানের বাদামী গাছ ফড়িং কারেন্ট পোকা প্রতিরোধে করনীয় বিষয় কৃষকদের সচেতন থাকতে হবে। পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে প্রতিরোধে পদক্ষেপ নিতে হবে সকলকে। সময় একটি সতর্ক বার্তা লিপলেট বিতরণ করা হয়। একই সময়ে উফসী উন্নত প্রজাতের ব্রি-৭৫ ধানের কৃষক মোক্তার হাওলাদারের ফসল শষ্য কর্তন করা হয়।

মোড়েলগঞ্জে ওষুধ ব্যাবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

  মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, চিকিৎসকদের নমুনা ওষুধ অবৈধ ওষুধ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজর টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রম্যমান আদালত। বুধবার বেলা ৩টায় সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান মোবাইল কোর্ট পরিচালনা করে ভাই ভাই ফার্মেসীতে অভিযান চালিয়ে অরর্থদন্ড দেন। সময় ওই ফার্মেসীতে বিপুল পরিমানে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল কয়েক প্রকারের অবৈধ ওষুধ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আবারও কালীগঞ্জের সেই শিক্ষক: সাময়িক বরখাস্তে শিক্ষক হাফিজের হ্যাট্রিক

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি

তৃতীয় বারের মতো আবারো সাময়িক বরখাস্ত হয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদৌরা আক্তার স্বাক্ষরিত এক পত্রে তথ্য জানা গেছে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিদৌরা আক্তার পত্রে উল্লেখ করেছেন, গত ১৯ সেপ্টেম্বর প্রধান শিক্ষকের কক্ষে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল তাছাড়া তাকে নিয়ে ৪/জন শিক্ষকের সম্মুখে যে কুরুচিপূর্ণ ভাষা প্রয়োগ করেছেন (যা উচ্চারণের অযোগ্য)  তা প্রতিষ্ঠান বিরোধী চাকুরি বিধি লঙ্ঘন করে বলে নি¤œ স্বাক্ষরকারী মনে করেন। তার পরিপ্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত ক্রমে দুই বার কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। উক্ত নোটিশে ৩০ সেপ্টেম্বর অক্টোবর তারিখের জবাব সন্তোষজনক নয় বলে মনে করেন নি¤œ স্বাক্ষরকারী। গত ২০ সেপ্টেম্বর কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত ক্রমে ২৩ অক্টোবর থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। পত্রে আরো উল্লেখ করা হয়েছে,বরখাস্তের মেয়াদকালীন সময়ে তাকে বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে। তবে বিদ্যালয়ের পাঠদান, অতিরিক্ত পাঠদানসহ কোন কার্যক্রমে অংশগ্রহন করতে পারবে না তিনি।

এদিকে অভিযুক্ত শিক্ষক হাফিজুর রহমান জানান, সাময়িক বরখাস্তের ব্যাপারে তিনি এখনো কোন চিঠি পাননি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদৌরা আক্তার জানান, স্কুলটির পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় এমপি মহোদয়। তিনি ব্যক্তিগত জরুরী কাজে ঢাকাতে অবস্থান করছেন। এমপি ফিরে আসলে শিক্ষকের সাময়িক বরখাস্তের বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন বলে জানান।

উল্লেখ্য, এর আগে শিক্ষক হাফিজুর রহমান স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে দুইবার সাময়িক বরখাস্ত হয়েছিলেন। সেই সময়ে তার অপরাধের জন্য ক্ষমা চেয়ে আন্ডার টেকেন মুচলেকা দিয়ে রক্ষা পেয়েছিলেন। এছাড়াও তুচ্ছ বিষয়ে বেধড়কভাবে ১৬ ছাত্রীকে মারপিটের ২য় বারের মত বরখাস্ত হন। সে সময়ে বরখাস্তের আগে অভিযুক্ত শিক্ষক হাফিজুর রহমানের ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। পর্যন্ত তার বিরুদ্ধে বার ভিন্ন অভিযোগ উঠেছে তদন্তে বারই দোষী হয়ে সাব্যস্ত হয়ে সাময়িক বরখাস্ত হয়েছেন। 

খুলনায় ৪৪ জন অসুস্থ শ্রমিকের মাঝে ১৫ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান

তথ্য বিবরনী

শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের শ্রমিক কল্যাণ তহবিল হতে খুলনা, সাতক্ষীরা বাগেরহাট জেলার আওতাধীন অসুস্থ শ্রমিকের চিকিৎস্যা এবং তাদের মেধাবী সন্তানের উচ্চ শিক্ষা সহায়তা হিসেবে ৪৪ জন শ্রমিক তাদের স্বজনদের মাঝে ১৫ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। বুধবার সন্ধ্যায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

চেক বিতরণকালে জেলা প্রশাসক বলেন, সরকার শ্রমিকদের কল্যাণে বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে। শিল্পের উন্নয়নে শ্রমিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশের উৎপাদন, উন্নয়ন সামগ্রিক অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদান গুরুত্বপূর্ণ।

চেক বিতরণে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার ম-ল, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য) ডাঃ মোঃ সোয়াইব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

তাঁতী দল নেতা এড. আসলাম হোসেনের এর পিতার ইন্তেকালে শোক

খবর বিজ্ঞপ্তি।।

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল মহানগর শাখার যুগ্ম-আহবায়ক এড. আসলাম হোসেনের পিতা আলতাফ হোসেন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর তাঁতী দলের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন মহানগর তাঁতী দলের আহবায়ক মুহাম্মদ আবু সাঈদ শেখ, সদস্য সচিব আলম,

যুগ্ম আহবায়ক রিয়াজুর রহমান, সৈয়দ গাজী, মোক্তার হোসেন, সেলিম বড় মিয়া, দেলোয়ার মাতুব্বর, একলাচ মোল্যা, এড. মনিরুজ্জামান খোকন, নুরুল আমীন নান্নু, মোল্যা আলী আহমেদ, মুনসুর আলী বাবলু, মাসুদ রেজা, ডা. হালিম মোড়ল, সৈয়দ হুমায়ুন কবির, আলী আজগর, মো. ফারুক হোসেন, হাবিবুর রহমান, আব্দুল মজিদ গাজী, এস এম মাহমুদ,  শেখ গিয়াস উদ্দিন, সরোয়ার ফকির, আরমান হোসেন আফান, শেখ দিদারুল ইসলাম প্রমুখ।

ইন্দুরকানীতে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে উপজেলা ছাত্রদলের কার্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইন্দুরকানী শাখার উদ্যোগে উপজেলা সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে সাধারন সম্পাদক খান মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা বক্তাব্য রাখেন উপজেলার বিএনপির সাবেক সভাপতি আঃলতিফ হাওলাদার,সাবেক সাধারন সম্পাদক ফায়জুল কবির তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফরিদ হোসেন,সাবেক প্রচার সম্পাদক আলমগীর কবির মান্নু, সাবেক দপ্তর সম্পাদক মোস্তান হাফিজ,সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি যুবনেতা মোঃ শাহিদুল ইসলাম,যুবনেতা মোঃ জাফর হোসেন,দেলোয়ার হোসেন, ছাত্রনেতা আল আমিন হোসেন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন যুবদলের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ

কুলিয়ার চেয়ারম্যান প্রার্থী আসাদুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

কে এম রেজাউল করিম দেবহাটা

আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী আসাদুল ইসলাম মনোনয়পত্র দাখিল করেছেন। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাচন অফিসারের নিকট শেখ হাসিনার পক্ষে মনোনয়পত্র জমা দেন তিনি। এসময় জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল মোমিন, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃববৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় ইউপি চেয়াম্যান প্রার্থী আসাদুল ইসলাম বলেন, শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করেছেন তাই নৌকা প্রতিক দিয়েছেন। আশা করি ইউনিয়নের মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি নির্বাচিত হলে ইউনিয়নের অসম্পূর্ণ রাস্তাঘাট, ব্রিজ, অবকাঠামোর উন্নয়ন করবো। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, বিনোদনের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। তাই গুজবে বা অপপ্রচারে কেউ বিভ্রান্ত না হয়ে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করুন।

সখিপুরে নৌকার প্রার্থীকে মিষ্টিমুখ করালেন ছাত্রলীগ নেতাকর্মীরা

 কে এম রেজাউল করিম দেবহাটা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সখিপুর ইউনিয়নের নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী শেখ ফারুক হোসেন রতনকে মিষ্টিমুখ করালেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন আবারো নৌকা প্রতিক পাওয়া মিষ্টিমুখ করানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সরকারি খান বাহাদুর আহসানুল্লা কলেজ সাবেক সভাপতি সাইদুর রহমান তম্নয়, যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আফিফ হোসেন, সাবেক ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান শহীদসহ ছাত্রলীগের  কর্মীরা। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে কাজ করার প্রতিশ্রম্নতি ব্যাক্ত করেন।

দাকোপে সরকারী চাউল চুরির অপরাধে দুই ব্যক্তি কারাগারে

মোঃ শামীম হোসেন- বাজুয়া

খুলনার দাকোপের তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে থেকে ৩৬০ কেজি সরকারী চাউল চুরির অপরাধে দুই জনকে আটক করেছে থানা পুলিশ। আটক কৃতরা হলেন কামিনিবাসিয়া এলাকার অধির মন্ডলের পুত্র বিভাষ মন্ডল সত্যপির এলাকার সরোজিত সানার পুত্র আশুতোষ সানা। থানা পুলিশ সুত্রে জানা যায়, দক্ষিণ কামিনীবাসিয়া পুলিশ ক্যাম্পের এসআই মোঃ ফারুক হোসাইন সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে আসামি ১. বিভাষ মন্ডল(৩৫), পিতা-অধীর মন্ডল, সাং-কামিনী বাসিয়া, ২. আশুতোষ সানা(৪৪), পিতা-সরোজিত সানা, সাং-সত্যপীর, উভয় থানা- দাকোপ, জেলা খুলনাদ্বয়কে সরকারি চাল চুরি করে নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেফতার করেন।এস আই ফারুক হোসাইন উল্লেখিত বিভাষ আশুতোষ এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করে আসামিদের বিরুদ্ধে দাকোপ থানার মামলা নং-১৩, তারিখ- ২৬/১০/২০২১ খ্রিঃ, ধারা- ৩৮০/৪১১ পেনাল কোড রুজু করা হয়। বুধবার  ২৭/১০/২০২১ তারিখ আসামিদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বেতাগা মডেল ইউনিয়নে রালী আলোচনা ডাষ্টবিন বিতরন

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ডাষ্টবিন বিতরন অনুষ্ঠিত হয়েছে। বেতাগা ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার সকাল ১১টায় ‘নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে তুলে ধরে একটি র‌্যালি বেতাগা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে সম্মানীত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। বিশেষ অতিথি ছিলেন বেতাগা ইউপি চেয়ারম্যান মো.ইউনুস আলী শেখ, জেলা পরিষদ সদস্য মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব মল্লিক), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন স্যানিটেশন পয়:নিস্কাশন পানি সরবারাহ সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মো.জামাল উদ্দিন ফকির। শিক্ষক সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ, বেতাগা বাজার কমিটির সভাপতি আবুল কাশেম, শিক্ষার্থী শোভন ঘোষ চামেলী চক্রবর্তী প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির  শিক্ষা প্রতিষ্ঠানে ডাষ্টবিন বাক্স বিতরণ করা হয়। এসময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি ব্যাবসায়ী সহ সুশীল সমাজের বিভিন্ন ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। ##

ফের ইলিশ রফতানি শুরু: বেনাপোল বন্দর দিয়ে হাজার কেজি ইলিশ  রফতানি

বেনাপোল প্রতিনিধি

বাংলাদেশ থেকে ইলিশ রফতানির সময় আগামী নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করায় বুধবার থেকে ফের বেনাপোল বন্দর দিয়ে ইলিশ রফতানি শুরু হচ্ছে ভারতে।

আজ বুধবার সন্ধ্যায় বেনাপোল বন্দর দিয়ে বুধবার সন্ধ্যায় বেনাপোল বন্দর দিয়ে ৪০০০ কেজি ইলিশ রফতানি হয়েছে ভারতে। রফতানিকারক প্রতিষ্ঠান সততা ফিস এবং ভারতের আমদানিকারক প্রতিষ্ঠান জয়ন্তী এন্ট্রারপাইজ।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে ইতোপূর্বে ১১৫ প্রতিষ্ঠানকে ৪০ টন করে ইলিশ রফতানির অনুমোদন দেয়া হয়। গত থেকে ২৫ অক্টোবর ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, বিক্রয় নিষিদ্ধ করা হয়। ফলে অনুমোদিত রফতানি প্রতিষ্ঠানগুলো ইলিশ রফতানি করতে ব্যর্থ হয়।

যশোরের রফতানিকারক মো: কুদ্দুস মিয়া জানান, দেশে ইলিশের উৎপাদন কম হওয়ায় ২০১২ সাল থেকে ইলিশ রফতানি বন্ধ করেছিল সরকার। ভারতের সাথে বন্ধুত্ব সৌহার্দ্যের কারণে ২০১৯ সাল থেকে প্রতিবছর পূজার আগে ভারতে ইলিশ রফতানির অনুমতি দেন সরকার। তবে এবার অনুমোদনের চার ভাগের এক ভাগ ইলিশ রফতানি করা হয়। সময় বৃদ্ধি করার কারণে বুধবার থেকে আবার ইলিশ রফতানি শুরু হবে।

বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান জানান, ইলিশ রফতানির জন্য সময় বৃদ্ধির সরকারী নির্দেশনা আমরা পেয়েছি। আজ বুধবার থেকে পুনরায় ইলিশ রফতানি শুরু হবে। সরকার পূজা উপলক্ষে ১১৫ প্রতিষ্ঠানকে হাজার ৬শ’ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দেন। প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছিল ১০ মার্কিন ডলার।

বাগেরহাট মেরিন ইনস্টিটিউটের ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

বাগেরহাট প্রতিনিধি

বর্নাঢ্য আয়োজনে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, বাগেরহাটের ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপলক্ষে বুধবার দুপুরে মেরিন টেকনোলজি চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম। ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, বাগেরহাটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শামিম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহা-ব্যবস্থাপক জাকির হোসেন, অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শামিম হাসানের সহধর্মীনি সানজিদা জামান জলি, সাংবাদিক আলী আকবর টুটুল প্রমুখ। অনুষ্ঠানে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির প্রশিক্ষক মাজহারুল হাসান খান, হাবিবুল্লাহ, অভিষেক সরকারসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আায়োজন করেছে শিক্ষার্থীরা। প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ২০১৩ সালে বাগেরহাট শহরতলীর চিতলী-বৈটপুর নামক স্থানে  এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে।

বাগেরহাট চার মাসব্যাপি বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষন কোর্স শুরু

বাগেরহাট প্রতিনিধি

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, বাগেরহাটে বিনামূল্যে চার মাস ব্যাপি গাড়ি চালনা প্রশিক্ষন কোর্স শুরু হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) বিকেলে মেরিন টেকনোলজি চত্বরে এই কোর্সের উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম। এসময়, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, বাগেরহাটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শামিম হাসান, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহা-ব্যবস্থাপক জাকির হোসেন, বাগেরহাট আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সমন্বয়ক ইলিয়াস রহমাতুল্লাহ, প্রশিক্ষক মাজহারুল হাসান খান, হাবিবুল্লাহ, অভিষেক সরকারসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষন কোর্সের উদ্বোধন শেষে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম বেকারত্ব দূরীকরণ আত্মকর্মসংস্থানের জন্য কারিগরি প্রশিক্ষনের কোন বিকল্প নেই। যুবকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইতিবাচক ভূমিকা রাখছে। ড্রাইভিং কোর্সসহ মেরিন ইনস্টিটিউট পরিচালিত সকল কোর্স খুবই ইতিবাচক। বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধির জন্য এসব প্রশিক্ষন গ্রহনের আহবান জানান তিনি।

ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সহযোগিতায় নিয়মিত ড্রাইভিং প্রশিক্ষন চলবে। চারমাস ব্যাপি এই কোর্সে প্রতি ব্যাচে ২৫ জন করে শিক্ষার্থী অংশগ্রহনের সুযোগ পাবেন। প্রশিক্ষন শেষে শিক্ষার্থীদের সনদ, ড্রাইভিং লাইসেন্স নগদ অর্থ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি, বাগেরহাটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শামিম হাসান।

বাগেরহাটের পাঁচ ইউপির চার চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত

বাগেরহাট প্রতিনিধি

দ্বিতীয় দফায় অনুষ্ঠিতব্য বাগেরহাটের পাঁচটি ইউনিয়নের চারটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। বুধবার দুপুরে এই চার প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ঘোষনা করে গন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউপিতে শেখ আক্তারুজ্জামান বাচ্চু, যাত্রাপুর ইউপিতে বেগ এমদাদ হোসেন, গোটাপাড়ায় শেখ সমশের আলী এবং মোল্লাহাট উপজেলার গাংনীতে শিকদার উজির আলী। তবে ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ্যাড. হিটলার গোলদারের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বিন্দ্বীতা করছেন নাছির সরদার।এছাড়া প্রত্যেকটি ইউনিয়নে সদস্য সংরক্ষিত সদস্য পদে একাধিক প্রার্থী রয়েছেন।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ বলেন, ১১ নভেম্বর বাগেরহাটের তিনটি উপুজেলার ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছে। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে গনবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অন্যান্য পদে নিয়ম অনুযায়ী ১১ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে।

শেখ মনিরুলের নৌকা প্রতিকের পক্ষে গিলাতলা দক্ষিণ পাড়ায় গণসংযোগ

ফুলবাড়ীগেট প্রতিনিধি

 আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার  প্রার্থী শেখ মনিরুল ইসলাম এর নৌকা প্রতিকের পক্ষে ২৭ অক্টোবর বুধবার গিলাতলা দক্ষিণপাড়া নং ওয়ার্ডের মক্তবমোড় , ঠাকুরঘাট , পালপাড়া সহ বিভিন্নস্থানে ব্যাপক গণসংযোগ করেন। সময় উপস্থিত ছিলেন নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী আজাদুর রহমান হিরোক, ইমদাদ হোসেন, মীর আঃ রউফ, কাজী মঈনুল কবীর, শেখ এনামুল, মান্না, রাতুল রানা, মিন্টু, আমজাদ হোসেন, ইনসান, মোঃ শাহাজামাল, মোঃ ইজাবুল মোল্লা, আরিফ মোল্লা, দেলোয়ার হোসেন, কুদ্দুস তৌহিদ মোল্যা, মঞ্জু, আরিফ মোল্যা প্রমুখ গণসংযোগ কালে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট দিয়ে তাকে পুণরায় ইউনিয়ন বাসির সেবা করার অনুরোধ করেন ইউপি চেযারম্যান শেখ মনিরুল ইসলাম পরে দুপুরে মটরসোভাযাত্রা নিয়ে ফুলতলা উপজেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ে যান এবং সেখান থেকে তাঁর আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে শোভাযাত্রার মাধ্যমে  ইস্টার্ণগেট এলাকা ঘুরে গিলাতলায় ফিরে আসেন।

গিলাতলা গাজীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় আহত-২, থানায় অভিযোগ

ফুলবাড়ীগেট প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ইউনিয়নের নং ওয়ার্ডের গিলাতলা গাজীপাড়ায় তুচ্ছঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় জন গুরুতর আহত হয়েছে ঘটনায় খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগ সুত্রে জানা যায় ২৬ অক্টোবর রাত ১০ টায় গিলাতলা গাজীপাড়ার গাজী নাজিম উদ্দিনের পুত্র গাজী ইমরান হোসেন (২৫), তার চাচাত ভাই মোঃ আবেদ আলীর পুত্র মোঃ রবিউল ইসলাম (১৮) কে নিয়ে নিজ বাড়িতে ক্রিকেট খেলা দেখছিলো। খেলার বিরতিতে ঘরের বাইরে আসলে পুর্বপরিকল্পিতভাবে একই এলাকার মতিয়ার রহমানের পুত্র রিপন শেখ (১৮), মৃত গাজী বাবুল হোসেনের দুই পুত্র গাজী তামিম (১৮) এবং গাজী লিমন (২৫), চঞ্চল শেখ এর পুত্র তানজিম শেখ (১৮) এর নেতৃত্বে  ১০/১২ জনের চিহ্নিত সন্ত্রাসীর একটি সংঘবদ্ধ দল লাটিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায় এবং এলোপতাড়ীভাবে মারপিট করে। এতে গাজী ইমরান রবিউল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সময় তাদের আত্যচিৎকারে স্থানিয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানিয় একটি ক্লিনিকে পাঠায় এঘটনায় গাজী ইমরানের চাচা গাজী মাকুল উদ্দীন বাদী হয়ে খানজাহান আলী থানায় একটি অভিযোগ দায়ের করেন। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ^াস জানান ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে

গিলাতলা নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী  ইদ্রিচ আলীর মোরগ প্রতিকের গণসংযোগ

 ফুলবাড়ীগেট প্রতিনিধি

আটরা গিলাতলা ইউনিয়নের  নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ ইদ্রিচ আলীর মোরগ প্রতিকের পক্ষে  বুধবার  ওয়ার্ডের জেমকন সিমেন্ট কোম্পানিমোড়, বালিরঘাট, গাফফারফুড মোড়, পালপাড়ামোড়, মক্তবমোড় সহ বিভিন্নস্থানে ব্যাপক গণসংযোগ করেন  গণসংযোগ কালে তিনি বলেন  গিলাতলা দক্ষিণপাড়া নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে এবং সাধারণ মানুষের সেবা করা লক্ষ নিয়ে ১ম বারের মত নির্বাচনে অংশগ্রহন করছি ।  মোরগ প্রতিকে  তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান সময় তার সাথে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলী,  মোঃ ফরমান মোল্লা, শাহজামাল মোল্লা, মোঃ আমজাদ হোসেন,ইজাবুল মোল্লা, মোড়ল আঃ হক, মোঃ দেলোয়ার হোসেন, তৌহিদ মোল্লা, আবুল আসাদ, মোঃ জুয়েল, মোঃ সবুজ , মোঃ আছাবুর, ছামসুর রহমান, মোঃ আনোয়ার হোসেন ( ছোট) মোঃ মফিজুল প্রমুখ

গিলাতলায় মুন্সি আজহার আলী আর নাই

ফুলবাড়ীগেট প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা মুন্সিপাড়া এলাকার বিশিষ্ট সমাজ সেবক মুন্সি আজহার আলী  ২৬ অক্টোবর দিবাগত রাত আড়াইটায় নিজ বাসভবনে স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালি………..রাজিউন)মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ছেলে মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২৭ অক্টোবর বুধবার জোহরবাদ গিলাতলা মিনাপাড়া ঈদগাহ ময়দানে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আটরা গিলাতলা ইউনিয়নের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, এস রহমান বাবুল, খম লিয়াকত আলী, কাজী আজাদুর রহমান হিরোক, মিনা আব্দুল হালিম, গাজী তফসীর আহম্মেদ,  মিনা মশিউর রহমান, মুন্সি আশরাফ আলী, প্রফেসর মুন্সি মোঃ আনোয়ারুজ্জামান, ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা,শিক্ষক শেখ মোন্তাজুর রহমান, সৈয়দ আশরাফুল ইসলাম আলী, সরদার মোস্তাক আহমেদ, শেখ মোহাম্মাদ আলী, কাজী মঈনুল কবীর, মিনা ফারুক হোসেন,সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, ইমদাদুল ইসলাম, রাতুল রানা, এনামুল , রাসেল, মিন্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।  জানাযায় ইমামতি করেন মাও. মোঃ হাফিজুর রহমান।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতি অনিয়মের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি‘বিরুদ্ধে দূর্নীতি, অনিয়ম, ভুল চিকিৎসায় রোগী মৃত্যু স্থানীয়দের হয়রানির অভিযোগ উঠেছে। এসব অন্যায়ের বিচারের দাবিতে এমকে রতন নামের এক ব্যবসায়ী বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে  সংবাদ সম্মেলন করেছেন।

লিখিত বক্তব্যে মোরেলগঞ্জ উপজেলার মেসার্স সিআর এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী এমকে রতন বলেন, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পথ্য, স্টেশনারী ধোলাই সরবরাহের জন্য সকল শর্ত মেনে আমি দরপত্র দাখিল করি। কিন্তু দরপত্রের শর্ত অনুযায়ী বাজার দরের সাথে সামঞ্জস্য থাকা স্বত্তেও আমাকে কাজ না দিয়ে সর্বনিম্ন দরদাতা রাজধানীর মহাখালীস্থ মেসার্স আরিয়া ট্রেডার্সকে কাজ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি। এই প্রতিষ্ঠানের সরবরাহকৃত ঠিকানায় খোজ নিয়ে জানা যায় উক্ত ঠিকানায় এই নামে কোন প্রতিষ্ঠান নেই। এছাড়া দরপত্রের ১৮ নম্বর শর্তে উল্লেখছিল সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়া যাবে না। ডা. কামাল হোসেন মুফতি আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য কাল্পনিক ওই প্রতিষ্ঠানকে কাজ দিয়েছেন। ধোলাই পথ্য দুটি কাজ ডা. কামাল হোসেন মুফতি তার নিজস্ব লোক গাবতলা কমিনিউটি ক্লিনিকের সিএইচসিপি মোঃ ফারুক হোসেনকে দিয়ে পরিচালনা করেন।

২০২০-২১ অর্থ বছরে এমএসআর ক্রয়ের দরপত্রের শর্ত ভঙ্গ করে এবং পেশাদার সরবরাহকারীদের বঞ্চিত করে মোরেলগঞ্জ উপজেলার নুরুজ্জামান মেডিসিন হাউজকে কাজ দেয়।এই ক্ষেত্রেও নুরুজ্জামান মেডিসিন হাউজের শুধু নাম ব্যবহার করা হয়েছে। মূলত সকল পন্য সরবরাহ করেছেন  ডা. কামাল হোসেন মুফতির অনিয়মের সহযোগী কমিনিউটি ক্লিনিকের সিএইচসিপি মোঃ ফারুক হোসেন। এসব কাজের বিলও উত্তোলন করেছেন সিএইচসিপি মোঃ ফারুক হোসেন।বেশিরভাগ বিলের পিছনে ফারুক হোসেনের স্বাক্ষর রয়েছে। শুধু এই দুটি দরপত্রে নয়, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশিরভাগ কাজে নানা রকম অনিয়ম করে থাকেন ডা. কামাল হোসেন মুফতি।

তিনি আরও বলেন, ডা. কামাল হোসেন মুফতি মেডিকেল অফিসার থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে প্রায় ১৭ বছর ধরে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। এই সময়ে তিনি হাসপাতালের কোয়ার্টারে এবং তার অফিস কক্ষে বসে ৩০০ টাকা  ভিজিট নিয়ে রোগী দেখেন। নিয়ম বহির্ভুতভাবে ডরমেটরি ভাড়া দিয়ে সরকারি কোয়ার্টারে থাকেন তিনি। এর ফলে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছেন। ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর কারণে তার বিরুদ্ধে ফৌজদারী মামলাও হয়েছে। তার অনিয়মের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনও তদন্ত শুরু করেছে।

এসব অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আমার নামে একটি মিথ্যা মামলাও দিয়েছেন এক নারীকে দিয়ে। ওই মামলায় ডা. কামাল হোসেন মুফতি তার অনিয়েমের সহযোগী সিএইচসিপি মোঃ ফারুক হোসেন স্বাক্ষী রয়েছেন। এর মাধ্যমেই বোঝা যায় যে এটা একটি সাজানো মামলা। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যহারের জন্য সরকারের উর্দ্ধোতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। মোরেলগঞ্জবাসীর সু-চিকিৎসা নিশ্চিত করতে এবং স্থানীয়দের হয়রানির হাত থেকে বাঁচাতে ডা. কামাল হোসেন মুফতির অপসারণ দাবি করেন তিনি।

এসব অভিযোগের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকতে পারে। এসব বিষয়ে তদন্ত চলছে, তদন্তের অভিযোগের সত্যতা পেলে, যা হয় হবে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ বলেন, আমি নতুন যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন স্বাস্থ্য বিভাগের এই শীর্ষ কর্মকর্তা।

বাগেরহাটে নব-নির্বাচিত ৬৬ চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বিভিন্ন ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল, বাগেরহাট জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্বে চেয়ারম্যান বৃন্দ জেলা প্রশাসকের নিকট চুক্তিপত্র জমা দেন।

এদিন বাগেরহাটের উপজেলার ৭৫ ইউনিয়নের মধ্যে ৬৬ জন চেয়ারম্যান শপথ বাক্য পাঠ করেন। এর মধ্যে দিয়ে স্ব স্ব এলাকার চেয়ারম্যানগণদের দায়িত্ব পালনে কোনো বাধা রইল না। এছাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী নভেম্বর ২টি, ১১ নভেম্বর ৫টি ২০ নভেম্বর ১টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের সাথে চেয়ারম্যানদের সম্পৃক্ততা খুব-গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সরকারের সকল কর্মকান্ড উন্নয়নের ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহীতার সাথে নব নির্বাচিত চেয়ারম্যানদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

ফকিরহাটের ৭জন ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ বুধবার বেলা ৩টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহণ করেছেন। শপথ নেওয়া সাত জন চেয়ারম্যান সকলেই আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতিকে জয় লাভ করেছিলেন। বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জেলা প্রশাসকের কনফারেন্স কক্ষে জেলার মোট ৬৬ জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে ফকিরহাটের যে সকল চেয়ারম্যানগণ অংশ নেন তারা হলেন, ১নং বেতাগা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, ২নং লখপুর ইউনিয়নের এম ডি সেলিম রেজা, নং পিলজংগ ইউনিয়ন থেকে. মোড়ল জাহিদুল ইসলাম, ৪নং ফকিরহাট ইউনিয়নের শিরিনা আক্তার, ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়নের মো. রেজাউল করিম ফকির, ৬নং নলধা-মৌভোগ ইউনিয়নের সরদার আমিনুর রশিদ মুক্তি এবং ৮নং শুভদিয়া ইউনিয়নের শেখ ফারুকুল ইসলাম ওমর। উল্লেখ্য গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে ৭টি ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছিলেন। #

খুলনা সিটি কর্পোরেশনের ৯ম বিশেষ সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের ৯ম বিশেষ সভা বুধবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করা জনগণের মধ্যে বিরোধ সৃষ্টির জন্য কিছু মহলের অপতৎপরতা বন্ধে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সভার আয়োজন করা হয়।

সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ওয়ার্ড কাউন্সিলরকে সভাপতি এবং সংরক্ষিত আসনের কাউন্সিলরকে সহসভাপতি করে ওয়ার্ডভিত্তিক সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সংশ্লিষ্ট ওয়ার্ডে বসবাসরত মুক্তিযোদ্ধা, সমাজ সেবক, রাজনৈতিক নেতাকর্মী, সমাজকর্মী উৎসাহী নাগরিকদের কমিটিতে অন্তর্ভুক্তকরণ এবং ওয়ার্ড কমিটি ছাড়াও ওয়ার্ডভিত্তিক বিদ্যমান মন্দির বা মন্ডপের জন্য পৃথক সম্প্রীতি কমিটি গঠনেরও সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া সভায় কেসিসি’চলমান উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্নকরণ এবং সংস্কারযোগ্য সড়কসমূহের দ্রুত টেন্ডার আহবান এবং খুলনা মহানগরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক হেলদি সিটি কর্মসূচি বাস্তবায়নে হোল্ডিং মালিকদের সেল ফোন নম্বরে সচেতনতামূলক এসএমএস প্রদানেরও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতির বক্তৃতাকালে সিটি মেয়র বলেন, একাত্তরের পরাজিত শক্তিসহ কিছু মহল দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সম্মিলিত প্রচেষ্টায় এইসব অপশক্তির যে কোন অপতৎপরতা নস্যাৎ করতে হবে। তিনি বলেন মহল বিশেষ নির্বাচনে পরাজিত হয়ে ক্ষমতায় যেতে ব্যর্থ হয়ে এখন ষড়যন্ত্র শুরু করেছে। তারা বঙ্গবন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে লক্ষ্য করে ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে। তাদের লক্ষ্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল করা। জনগণকে সাথে নিয়ে এই সব চক্রান্তকারীদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

কেসিসি’মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না মোঃ আলী আকবরসহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আজমুল হক।

রূপসায় অসহায়দের মাঝে খাদ্য সহয়তা প্রদান

রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষেরা হেল্প লাইনে কল করে খাদ্য সহয়তা চাইলেন উপজেলা প্রশাসনের নিকট। সেই লক্ষে ২৭ অক্টোবর দুপুরে করোকালীন সহয়তা ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

   সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম, রূপসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, আরডিও মো. তারেক ইকবল আজিজ, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার কাজী ইয়াহিয়া, আ: মালেক, জগলুল হায়দার প্রমূখ্

রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের খুলনায় জাপার মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদ সম্পর্কে কুরুচিপূর্ণ উক্তি করার প্রতিবাদে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনায় জাপার মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। খুলনা জেলা মহানগর জাতীয় পার্টি কর্মসূচীর আয়োজন। কর্মসূচীতে সভাপতিত্ব করেন জাপার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম মধু। বক্তৃতা করেন জেলা জাপার সাঃ সম্পাদক এম হাদিউজ্জামান, নগর কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মাহাতাব উদ্দীন, জাপা নেতা লায়েক উল্লাহ, ইসমাইল খান টিপু, মোতওয়ালী শেখ, এম আল মামুন, জাহাঙ্গীর হোসেন, শেখ সাদী, আঃ ওয়াদদু মোড়ল, তোবারেক হোসেন তপু, সরদার জিয়াউল হক, মোঃ রাসেল হোসেন, আকরামুজ্জামান খান, এড. প্রশান্ত কুমার বিশ্বাস, শাহনাজ পারভীন, মাসুম হায়দার, গোলাম রব্বানী, মোস্তফা সরদার, গফ্ফার মোড়ল, আঃ রাজ্জাক হাওলাদার, এজাজ আহমেদ, প্রিন্স হোসেন কালু, ফরিদ হোসেন, আসাদুজ্জামান লিটু, গোলাম রসুল, মাহাতাব চৌধুরি, মোজাহিদুর রহমান, নজরুল ইসলাম আজাদ, শহিদুল কাদির উৎসব, মোঃ শাহাবুদ্দিন, মুহসিন রেজা, মুজিবর রহমান, কাজী আব্দুল্লাহ, অপূর্ব দত্ত নেকু, মাজহার জোয়ার্দ্দার পান, গাজী খোকন, সৌমিত্র দত্ত, গাজী মোশাররফ হোসেন, হোসেন আলী, কায়ছেদ, জাহিদ, মফিজুর রহমান, আরিফুল ইসলাম, জাকির, শহিদুল ইসলাম,মোদাচ্ছের আলী প্রমূখ। বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। অন্য কোন ধর্মকে ছোট করে দেখা ইসলাম ধর্মের নীতির বাইরে। এটা যারা করে তারা দুষ্কৃতকারী। রাস্ট্রধর্ম ইসলাম থাকার কারণে আজ সব ধর্মের মানুষ সুখে শান্তিতে বসবাস করছে। পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের যুগ ছিল স্বর্ণের যুগ। যা এখন মানুষ মনে করে। এরশাদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার মত নীচু মনের মানুষগুলোকে জনগণ আস্তাকুড়ে নিক্ষেপ করবে।

রূপসায় ভ্রাম্যমান আদালতে পুশকৃত চিংড়ী মাছসহ ১১ জনের জেল

রূপসা প্রতিনিধি:

 কোষ্টগার্ড সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গত ২৬ অক্টোবর রাতে রূপসা ব্রীজ টোল এলাকায় অভিযান চালিয়ে চিংড়ী মাছ ভর্তি ৩টি ট্রাক আটক করে। ট্রাকে থাকা ২১৬০ কেজি জেলী পুশকৃত চিংড়ী মাছসহ ১১ জনকে জেল প্রদান করে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

উপজেলা প্রশাসন জানায়, উক্ত পুশকৃত চিংড়ী মাছের মালিকেরা প্রায়ই এধরণের অপব্যবসা করে আসছে। সাতক্ষীরা জেলার ৮জন হলেন- গোয়ালডাঙ্গা গ্রামের শংকর মজুমদারের ছেলে দুলাল মজুমদার (৪০), নীলকন্ঠপুর গ্রামের শহিদুল গাজীর ছেলে মনিরুল গাজী (৩০), শ্রীউলা গ্রামের মো. ছিদ্দিক সরদারের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৭), মাড়েলা গ্রামের আ: আজিজ সরদারের ছেলে আব্দুল বারিক (৪৬), দামারপোতা গ্রামের মৃত লুৎফর বিশ^াসের ছেলে মো. নজিবুল্লা (৩০), নাকতারা গ্রামের মো. আ: কাদেরের ছেলে মো. আবুল কালাম (৩০), মাছসখিপুর গ্রামেরমো. জলিল মোল্যার ছেলে মো. জিয়াউর রহমান (৩৩), শিমুলিয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে সোহেল (৩২) এবং খুলনা কয়রা উপজেলার ২জন হলেন- মঠবাড়ী গ্রামের মো. লকমানের ছেলে নজমাল হাসান (৩৮), শিমলারাইট গ্রামের লুৎফরস রহমান মোল্যার ছেলে মো. শাহিন আলম (৩৫), যশোর জেলার ১জন হলেন- পরচাংকারা গ্রামের  মঙ্গল মন্ডলের ছেলে শুভন মন্ডল (১৯)

উপরোক্ত আসামীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ধারায় উপজেলা নির্বাহী কর্মকতা রুবাইয়া তাছনিম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫জনকে মাস ৬জনকে ২মাস করে জেল প্রদান কারাগারে প্রেরণের নির্দেশ এবং ২১৬০ কেজি জেলী পুশকৃত চিংড়ী মাছ নদীতে ফেলে নষ্ট করার আদেশ প্রদান করেন। সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব কুমার পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা বাপ্পী কুমার দাস সহকারী কর্মকর্তা লিয়াকত সহ কোর্ষ্টগাডের বিভিন্ন সদস্যরা।

কয়রায় নদীর চর থেকে একটি লাশ উদ্ধার

কয়রা (খুলনা) প্রতিনিধি

উপজেলার উত্তর মঠবাড়ী গ্রামের কয়রা নদীর চর থেকে বুধবার সকালে এক যুবকের লাশ উদ্ধারের পর তার পরিচয় মিলেছে। জানা গেছে, তার নাম আলী আহম্মদ গাজী উরফে বাচা আলী (৫৭)সে মঠবাড়ী গ্রামে মৃত্যু গহর আলী গাজীর পুত্র। এদিকে ভোরে জেলেরা চরে মাছ ধরতে গিয়ে জালে পেচানো একটি লাশ দেখতে পায় বলে বিষয়টি জানাজানি হলে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে ভিড় জমায় এবং নিহতের ভাইপো মসজিদের ইমাম আঃ রহিম তার চাচার লাশ সনাক্ত করেন। বুধবার সকাল ১১ টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। খবর নিয়ে জানা গেছে, বাচা আলীর পুত্র কন্যা বিবাহিত এবং স্ত্রী ছোট ছেলেকে নিয়ে দীর্ঘদিন ভারতে বসবাস করেন। নিহত বাচা আলীর কন্যা ভাইপো রহিম জানা, সোমবার সকালে সুন্দরবন সংলগ্ন কয়রা নদীর চরে খেওয়া ভাঙার জন্য হায়াত খালী বাজার থেকে একটি বস্তা হাতে যেতে দেখা যায়। এর পর বুধবার সকালে জালে পেছানো তার লাশ নদীর চরে পাওয়া যায়। এছাড়া বাচা আলী দীর্ঘদিন অসুস্থ হয়ে ভবঘুরে দিনযাপন করে এবং কখনও বাজারে ঘাটে আবার কখনও কারোর বাড়ীতে ভিক্ষা করে খায়। যে কারনে তার স্ত্রী তাকে ছেড়ে ভারতে চলে যায় এমনটা জানিয়েছেন তার নিকট আত্মীয়রা।

জাহাঙ্গীরের আনারস প্রতীকে গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া সদর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনারস প্রতিক নিয়ে লড়ছেন। গতকাল বুধবার প্রতিক পেয়েই ইউনিয়নের টি ওয়ার্ডেই ব্যাপক প্রচার-প্রচারণায় অংশ নেন তিনি। বিকেলে দক্ষিণ ডুমুরিয়া, উত্তর ডুমুরিয়া, সাজিয়াড়া, আরাজি সাজিয়াড়া, ভূলটিয়া, হাজিডাঙ্গা, খলশী, গোলনা, আরাজি ডুমুরিয়া, মির্জাপুর গ্রামের সকল মোড়ে, চায়ের দোকানে, বাজারে গনসংযোগ করেন। সন্ধ্যায় হাজিডাঙ্গা গ্রামে এক উঠান বৈঠকে মিলিত হন। রাতে নম্বর ওয়ার্ডের শেখপাড়ায় অপর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সেনা সদস্য এস এম জামশেদ, রাব্বি হোসেন শেখ, জাকির মোল্লা, হাচান শেখ, সুমন  শেখ, সোহাগ মোড়ল, ইয়াছিন মোড়ল, রফিকুল মোড়ল, শাহাজান শেখ, এস কে বাপ্পী, বাধন মন্ডল, হোসেন শেখ, জাহাঙ্গীর মোড়ল, দুৎকুমার দাস, পলাশ দাস প্রমুখ।

বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫ টি প্রশিক্ষনপ্রাপ্ত ঘোড়া উপহার দিলেন ভারতীয় সেনাবাহিনী

বেনাপোল প্রতিনিধি

ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে  ১৫টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। বুধবার দুপুরে বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা নো-ম্যান্সল্যান্ডে ঘোড়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন।

উপহারের ঘোড়া হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের কর্নেল মাজহার ভারতের পক্ষে ছিলেন কলকাতা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মনমিথ সিং সবরওয়াল। সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ভারতীয় সেনাবাহিনীর  কর্মকর্তাগন।

বিজিবির এডি সেলিম হোসেন বলেন, ঘোড়াগুলো হস্তান্তরের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল বন্দর থেকে সেনাবাহিনীর কয়েকটি ট্রাকে করে সাভারে নিয়ে যাওয়া হবে।

পাইকগাছার হরিঢালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কতিপয় নিষেধাজ্ঞা

তথ্য বিবরণী

আগামী নভেম্বর খুলনা জেলার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী এলাকায় কতিপয় যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট এলাকায় ভোট গ্রহণ দিনের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ নভেম্বর দিবাগত মধ্যরাত ১২টা থেকে নভেম্বর তারিখ মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ স্পিডবোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান নিষেধাজ্ঞার বাইরে থাকবে। নির্বাচনী বিধিনিষেধ প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে রিটানিং অফিসারের অনুমতি সাপেক্ষে শিথিলযোগ্য। এছাড়া নভেম্বর দিবাগত মধ্যরাত ১২টা থেকে নভেম্বর তারিখ মধ্যরাত ১২টা পর্যন্ত ট্রাক পিকআপ চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সাথে ৩১ অক্টোবর দিবাগত মধ্যরাত ১২টা থেকে নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত  মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজে যেমন- এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যান চলাচলের উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। একই সাথে ভোটার জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে নৌযান দূরপাল্লার নৌযান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে নিয়োজিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

 ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন, র‌্যালীতে পুলিশের বাঁধা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। তবে পুলিশের বাঁধায় র‌্যালী করতে পারেনি দলটি।

বুধবার সকালে শহরের কলাবাগান এলাকা থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি কলাবাগান মোড় এলাকায় পৌঁছারে পুলিশ তাদের বাঁধা দেয়। এতে র‌্যালীটি পন্ড হয়ে যায়। পরে নেতাকর্মীরা শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হয়। পরে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম মজিদ। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, থানা বিএনপির আহ্বায়ক মুন্সী কামাল আজাদ পান্নু। উপস্থিত ছিলেন জেলা যুব দলের সহ-সভাপতি আরিফুল ইসলাম আনন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল বাশার বাশি, যুবদল নেতা মনিরুল ইসলাম, কামরুজ্জামান গামা, আবুল কালাম আজাদ, সোহেল রানা, জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা।

এসময় বক্তারা, সামনের দিনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের করার আহ্বান জানান। শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

যুবদলের প্রয়াত নেতাকর্মীর শোকাহত পরিবারে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন সাগর

খবর বিজ্ঞপ্তি

জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর পালনে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে খুলনা মহানগর যুবদল। গতকাল বুধবার (২৭ অক্টোবর) দিনভর খুলনা মহানগর যুবদল ছাত্রদলের সাবেক প্রয়াত নেতাকর্মীদের শোকাহত পরিবারে মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন নেতৃবৃন্দ। নগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের নেতৃত্বে বিগত আন্দোলন-সংগ্রামে ত্যাগী-পরীক্ষিত নেতাকর্মীর শোকাহত পরিবারের সদস্যদের বাড়ী-বাড়ী গিয়ে দিনভর নেতাকর্মী উপহার সামগ্রী বিতরণ করেছেন।

এসময়ে শোকাহত পরিবারের হৃদয়ের আর্তি মনোযোগ দিয়ে শোনেন নগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতা আলহাজ্ব রাকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে শোকাহত এসব পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। মাগরিবের আগ মুহুর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মরহুম এম নূরুল ইসলাম দাদুভাই এবং সদ্য প্রয়াত যুবদল নেতা এসএম কামাল হোসেনের কবর জিয়ারতের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর ১ম দিনের কর্মসূচি শেষ করেন।

নগর যুবদল নেতা নাজমুল হুদা সাগর খানজাহান আলী থানার যুবদল নেতা দিদারুল ইসলাম লাভলু ইব্রাহিম হোসেন, সোনাডাঙ্গা থানার মরহুম ইফতেখার বিশ্বাস, মোশাররফ হোসেন সোহেল, ইয়াসির আরাফাত রনি কাজীর বাসভবনে যান। পরে আছরবাদ যুবদলের নেতাকর্মীদের নিয়ে সদ্যপ্রয়াত ছাত্রদলের খুলনা খুলনা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক মরহুম কামাল হোসেনের কবর জিয়ারত শোকার্ত পরিবারকে সান্তনা দিতে তার বাসভবনে যান।এসময় তিনি মরহুম কামালের একমাত্র সন্তানের হাতে দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষে শুভেচ্ছা উপহার তুলে দেন।

পরে সন্ধ্যায় গোয়ালখালী কবরস্থানে মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাঈনুদ্দীন খান নয়নের নানুর দাফনে অংশ নেন।

এসকল কর্মসূচীতে উপস্থিত ছিলেন নগর যুবদলের ১ম যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম সান্টু, মোঃ আলী হোসেন, মঞ্জুরুল সৌরভ, রফিকুল টিটু, আলতাফ হোসেন, মাহাবুব বাবুল, মেহেদী হাসান সোহাগ, গাজী সালাউদ্দিন, নাজমুল হাসান নাসিম, আমিন হোসেন মিঠু, জিএম তারেক, সুলতান মাহামুদ সুমন, সাইফুল ইসলাম, রিয়াজুল কবির, আল-মামুন জুয়েল, আশিকুর সেলিম, নুর ইসলাম নূরু, জুলকার নাইন, আসাদূজ্জামান মিঠু, মোঃ কামরুজ্জামান, হাসিবুর রহমান উজ্জ্বল, মোঃ আলমগীর, মাহবুবুর রহমান, আসাদুজ্জামান মনির, খোরশেদ রানা, মিজানুর রহমান বাবু, শরীফুল বাদল, রফিকুল ইসলাম শান্ত, আতিয়ার রহমান, মোঃ তৌহিদ, শাহারুজ্জামান মুকুল, আলমগীর কবির খান, ইয়ারুল সবুজ, জাকির হোসেন, আব্দুল আলিম, মুশফিক মিলন, হাফিজুর রহমান, রাজু আহমেদ, শেখ সুমন, বাবু, পলাশ, গিয়াস, পার্থ, হাসান, কামরুজ্জামান টুকু, রুহুল, জুয়েল, সেলিম, মোঃ লিটু, ফেরদাউস, ইয়াকুব, রাজু, মাসুম দবির প্রমুখ।

সম্মেলন সফল করার লক্ষ্যে মহানগর জেলা স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

খবর বিজ্ঞপ্তি

আগামী নভেম্বর খুলনা মহানগর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সফল করার লক্ষে আনন্দ মিছিল করেছে খুলনা মহানগর জেলা স্বেচ্ছাসেবক লীগ। গতকাল বুধবার সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় খুলনা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল টি শুরু হয়ে নগরীর ডাকবাংলা মোড়, ফেরীঘাট মোড় হয়ে পিকচার প্যালেস মোড় হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মীর বরকত আলীর সভাপতিত্বে এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো: মোতালেব হোসেন এর পরিচালনায় মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব এম.নাসিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খান মো: সাইফুল ইসলাম, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সম্মেলন প্রস্তুত প্রচার উপ কমিটির আহবায়ক আসাদুজ্জামান রাসেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন ইমু। এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রব্বানী টিপু, গোলাম মাওলা টিংকু, মো: জিলহাজ¦ হাওলাদার, মো: ফিরোজ ইব্রাহীম তন্ময়, মো: আশরাফুল আলম বাবু, মো: কামরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, কাজী মোফাজ্জেল হোসেন, বুলবুল আহমেদ, তাজমুল হক তাজু, মো: মোজাহার হোসেন, শেখ রায়হান উদ্দীন, মাহাবুব মোর্শেদ লিমন, মো: নাসির উদ্দীন, মোস্তাফিজুর রহমান কামাল, শেখ রেজাউল করিম রেজা, শাহ্ রেজা, রাসেল ভুলু, আনসার উদ্দীন বাদল, মঈন উদ্দীন মাসুদ রানা, জিহাদুল চৌধুরি মিলন, মোস্তফা কামাল, মো: আজিম মিয়া,  লিটন রায়, মো: মোসলেম শেখ, লিটন কুমার দাশ, রবিউল ইসলাম রবি, মো: মিজানুর রহমান মিজান, মাহামুদুল হাসান মুক্ত, সুরভী লাইজু, বিধান রায়, ইখতিয়ার মোল্লা, দিদারুল আলম, মো: শাহিন, রাসেল শিকদার, মশিউর রহমান বাদশা, ইসতিয়াক আহমেদ জয়, মো: আমিরুল ইসলাম বাবু, চৌধুরি তাপস রায়, আসিফ সবুজ, কাজী ইউসুফ আলী মন্টু, শাহজাহান শিকদার, রাজিব হোসেন, মারুফ হোসেন, রানা গাজী, জামাল হোসেন বাবর, তানভীর সাদিক রুমী, জাহাঙ্গীর হোসেন, শংকর কুন্ডু, অভিজিৎ সরকার রাহুল, হাফিজুর রহমান হাফিজ, পিয়াল হাসান, জাকির হোসেন খোকন, মো: দেলোয়ার হোসেন, তুষার সরকার, রফিক খান, নাইম দেওয়ান।

সাতক্ষীরার বৈকারীতে নির্বাচনী সহিংসতা, আহত-

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের প্রতিক বরাদ্ধের দিনেই ৩নং বৈকারী ইউপিতে নিজের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসাদুজ্জান অসলের নির্দেশে নির্বাচনী সহিংসতা তান্ডরের  অভিযোগ উঠেছে। এতে ইনজামামুল হক ইনজা নামে এক ব্যক্তি গন মারপিটের শিকার হয়ে সাতক্ষীরা একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের প্রতিক বরাদ্ধ শেষে ঘোনা বিজিবি ক্যাম্প সংলগ্ন স্থানে আসাদুজ্জামান অসলে তার বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে ওৎপেতে থাকে। এতে সাতক্ষীরা থেকে স্বতন্ত্র মোটর সাইকেল প্রতিকের প্রার্থী আবু মোঃ মোস্তফা কামাল ঘোনা বিজিবি ক্যাম্প সংলগ্ন নামক স্থানে পৌছালে অসলের বাহিনী গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। সময় মোস্তফার কর্মী সমর্থক স্থানীয় জনতা প্রতিরোধ করলে ঘটনাস্থলে অসলে পুত্র ইনজা আহত হয়। ঘটনায় তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে পৌছালে দু পক্ষকে ছত্রভঙ্গ করতে সক্ষম হন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নৌকা প্রতিকের প্রার্থী আসাদুজ্জামান অসলের পুত্র ইনজামামুল হক ইনজা সহ শতাধিক ব্যক্তি দলবদ্ধ হয়ে ঘোনা বিজিবি ক্যাম্পের পাশে রাস্তায় অবস্থান করে। সময় স্বতন্ত্র মোটর সাইকেল প্রতিকের প্রার্থী মোঃ মোস্তফা একই রাসÍদিয়ে তার নির্বাচনী বহর নিয়ে বৈকারীতে যাওয়ার পথিমধ্যে আসাদুজ্জামান অসলের পুত্র ইনজামামুল হক ইনজা, হৃদয়, বাবু, কালাম, জামান সহ ৬০ থেকে ৭০ জন তাদের গতিরোধ করে অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালায়। পরবর্তীতে মোস্তফার সমর্থক স্থানীয় জনতা পাল্টা হামলা করলে আসাদুজ্জামান অসলের পুত্র ইনজামামুল হক ইনজা আহত হয়। বিষয়ে নং বৈকারী স্বতন্ত্র মোটর সাইকেল প্রতিকের প্রার্থী আবু মোঃ মোস্তফা কামালের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ঘোনা বিজিবি ক্যাম্প সংলগ্ন নামক স্থানে অসলে তার পুত্র ইনজা, হৃদয় সহ তাদের সন্ত্রাসী দলবল একত্রিত হয়ে আমার উপরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল।  ব্যাপারটি আমি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ৯৯৯ সহযোগিতার জন্য কল করি তারা আমাকে স্থানীয় থানাকে জানানোর পরামর্শ দেন।  আমি সাতক্ষীরার সদর থানার ওসি জেলা পুলিশ সুপারকে বিষয়ে অবহিত করি। এরপরে  ঘোনা বিজিবি ক্যাম্প সংলগ্ন নামক স্থানে পৌছালে অসলে এবং তার বাহিনী আমার বহরের পরে অতর্কিত হামলা করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌছায়।

বিষয়ে নং বৈকারী ইউপির নৌকা প্রতিকের প্রার্থী আসাদুজ্জামান অসলের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, “ঘটনাস্থলে আমার নির্বাচনী পথসভা ছিল। নির্বাচনী পথসভায় মোস্তফা জালাল আমার লোকজনের পরে হামলা করে। এতে আমার ছেলে সহ ৫-জন আহত হয়। বিষয়ে আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।” বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন এর কাছে জানতে তার মুঠোফোনে আলাপের চেষ্টাকালে তিনি আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। বিষয়ে সাতক্ষীরা জেলার এডিশনাল এসপি সজিব খানের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, “ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জ্যেষ্ঠ আইনজীবী বাসেত মজুমদার মারা গেছেন

খবর বিজ্ঞপ্তি।।

হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন (ঐজগঙ) এর প্রধান উপদেষ্টা, প্রবীণ আইনজীবী আবদুল বাসেত মজুমদার (৮৪) আর নেই (ইন্না … রাজিউন)মজুমদার স্যারের মৃত্যুতে হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন খুলনা বিভাগীয় শাখার নেতৃবৃন্দ গভীর শোক এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত  কামনা করেছেন।

বুধবার (২৭ অক্টোবর) প্রদত্ত শোক বিবৃতিতে খুলনা বিভাগীয় সভাপতি সাংবাদিক মিজানুর রহমান মিলটন সাধারন সম্পাদক এড. সাহারা ইরানী পিয়া উল্লেখ করেন, গরীবের আইনজীবী হিসেবে পরিচিত আবদুল বাসেত মজুমদার বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাধারণ সম্পাদক ছিলেন। আবদুল বাসেত মজুমদার আইন পেশায় ৫৬ বছর পার করেছেন। তিনি ১৯৩৮ সালের জানুয়ারি কুমিল্লার লাকসাম (বর্তমানে লালমাই) উপজেলার শানিচো গ্রামে জন্মগ্রহণ করেন। জাতি চিরকাল তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

সাধারণ সভায় হামলায় আহত ছেলেসহ আইনজীবী সমিতির সভাপতি

 সাতক্ষীরা প্রতিনিধি

সাধারণ সভা চলাকালে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি প্রবীণ আইনজীবী আবুল হোসেন তার ছেলে আরেক দল আইনজীবীর হাতে লাঞ্ছিত হয়েছেন। ঘটনায় তারা আহত হন। পরে পুলিশ অন্য আইনজীবীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বুধবার বিকাল ৫টায় জেলা আইনজীবী সমিতির নিজস্ব মিলনায়তনে গত দিন ধরে চলমান সাধারণ সভা বসে। এতে শতাধিক আইনজীবী অংশ নেন। নানা কারণে আজও সভা শেষ করতে না পারায় পরবর্তী দিন ঘোষণার পরই হামলার ঘটনা ঘটে। হামলায় অ্যাডভোকেট আবুল হোসেন লাঞ্ছিত আহত হন। তাকে ঠেকাতে গিয়ে তার ছেলে অ্যাডভোকেট শহীদ হাসানও কিল-ঘুষি আঘাতের শিকার হন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রেজোয়ানউল্লাহ সবুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী বুধবার মিটিংয়ের পরবর্তী দিন ধার্য করার পর অ্যাডভোকেট আজিবর রহমানের নেতৃত্বে অ্যাডভোকেট শাহেদ, অ্যাডভোকেট চঞ্চল, অ্যাডভোকেট জিকু এবং অ্যাডভোকেট আল আমিনসহ বেশ কয়েকজন হামলার ঘটনা ঘটায়।

তিনি বলেন, হামলার নেপথ্য কারণ সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলম এবং বর্তমান সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনের মধ্যকার বিভিন্ন প্রকারের দ্বন্দ্ব। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

গলায় মার্বেল আটকে প্রাণ গেলো শিশুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় গলায় মার্বেল আটকিয়ে সোয়াইদ হোসেন (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বেলগাছী গ্রামে দুর্ঘটনা ঘটে।

সোয়াইদ হোসেন বেলগাছী গ্রামের রাজমিস্ত্রি সোহাগ আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় মার্বেল নিয়ে খেলছিল শিশু সোয়াইদ। এসময় সে একটি মার্বেল মুখে দিলে গলায় আটকে যায়। এতে শিশুটি কান্নাকাটি শুরু করে দেয়। পরিবারের লোকজন তার গলায় কোনো কিছু আটকে আছে কি না দেখতে গেলে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া আক্তার বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, এখন পর্যন্ত বিষয়টি আমাদের কেউ জানায়নি।

খিচুড়ি খেয়ে হাসপাতালে একই পরিবারের সদস্য

যশোর প্রতিনিধি।।

খিচুড়ি খেয়ে মাগুরার শালিখা উপজেলার একই পরিবারের আট জন গুরুতর অসুস্থ হয়েছে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে শালিখা বাজারে ঘটনা ঘটে। অসুস্থরা হলেন একলাস হোসেন (৪৫), তার স্ত্রী আয়েশা বেগম (৩০) মেয়ে সাদিয়া (১৪), ছেলে জুবায়ের (৮), একলাসের ভাই হুসাইন (৩২), তার স্ত্রী তানজিলা (২৫), ছেলে মিরাজ (৮) দেড় বছরের ছেলে নিরব।

ভুক্তভোগীর একলাসের বড়ভাই ইকরাম হোসেন মিন্টু বলেন, সকালে আমার বাসায় খিচুড়ি রান্না হয়েছিল। পরিবারের যে আট জন খিচুড়ি খেয়েছে, সবাই বমি করেছে। মাথা ঘোরানোসহ সবাই নিস্তেজ হয়ে পড়ে। এতে পরিবারের মধ্যে আতংক সৃষ্টি হয়। পরে আট জনকে যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ডা. এম. আব্দুর রশিদ বলেন, খাবারের ভেতরে কোনও বিষাক্ত দ্রব্য থাকতে পারে। বিষক্রিয়ার কারণে এই অবস্থা ঘটতে পারে। ২৪ ঘণ্টা পার না হলে তাদের অবস্থা সম্পর্কে কিছু বলা যাবে না।

ফলোআপ: বাবা-মা-মেয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত

স্টাফ রিপোর্টার

খুলনার কয়রার বাগালী ইউনিয়নের একটি পুকুর থেকে বাবা-মা মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহত হাবিবের মা কোহিনুর বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য

কয়রা থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, জুয়া খেলার ঘটনায় রবিউল, তক্ষক ধরা চক্রের খালেক মশিউরসহ পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকা-ের পর নিহত হাবিবের মা কোহিনুর বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এতে কোনও আসামির নাম উল্লেখ করা হয়নি। তদন্ত চলছে। হত্যার রহস্য উদঘাটনে বেশ কিছু ক্লু নিয়ে কাজ চলছে। এর মধ্যে তিনটি বিষয়কে সামনে রেখে তদন্ত এগোচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য আগের চার জনসহ বেশ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত হাবিবুল্লাহর চাচাতো ভাই সাইফুল্লাহ টুকু বলেন, প্রতিবেশী নারী স্থানীয় এক যুবকের গোপন সম্পর্কের বিষয় নিয়ে সৃষ্ট ঘটনায় তিন মাস আগের ঘটনায় হাবিব জিডি করেছিল। সে সূত্র ধরে পুলিশ ওই নারী যুবককে থানায় নেয়। আরও দু’জনকে থানায় নেওয়া হয় জুয়া খেলার ঘটনায় সাক্ষী হওয়ার কারণে। আর খালেক মশিউরকে থানায় নেওয়া হয়েছে তক্ষক ধরা চক্রের সদস্য হিসেবে। কারণ ছয় বছর আগে হাবিব খুলনার সোনাডাঙায় ছয়টি তক্ষকসহ আটক হয়েছিল।

উল্লেখ, ২৬ অক্টোবর সকালে বাগালীর একটি পুকুর থেকে একই পরিবারের তিন সদস্যের লাশ উদ্ধার করে পুলিশ। পুকুরের পাশে থাকা ঘরেই বাবা হাবিব মেয়ে টুনিকে কুপিয়ে তার স্ত্রী বিউটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরিকল্পিতভাবে হত্যার পর ঘটনা আড়াল করতে লাশ পুকুরে ফেলা হতে পারে বলে ধারণা করা হয়।