নগরীতে অতিরিক্ত দামে চাল-মাস্ক বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
নগরীতে অতিরিক্ত দামে চাল বিক্রি করায় এক দোকানীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অপর একটি দোকানে বেশি দামে মাস্ক বিক্রি করায় ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে বাজার মনিটরিং করতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন জেলা প্রশসানের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাসেল ইসলাম নূর ও দেবাশীষ বসাক।
ম্যাজিস্ট্রেট এস. এম. রাসেল ইসলাম নূর বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নিউ মার্কেটের কাঁচা বাজারে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে চাল বিক্রির অপরাধে মো. সাফিকুল ইসলাম নামের এক দোকাদারকে ৩ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। এছাড়া আহসান আহমেদ রোড এলাকায় অধিক দামে মাস্ক বিক্রির অপরাধে পুলকেশ সরকার নামের একজনকে ৫শ’ টাকা অর্থদ- প্রদান করা হয়। আইনশৃঙ্খলা রার্থে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বয়রার রাজ হত্যার বিচার ও তার নিখোঁজ মা-বোনের সন্ধানের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন
স্টাফ রিপোর্টার
নগরীর সোনাডাঙ্গা থানাধিন বয়রার রাজ হত্যার তদন্তপুর্বক ন্যায় বিচার এবং তার নিখোঁজ বিধবা মা মুন্নি বেগম ও বোন তিকলীর সন্ধানের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন রাজের চাচা এসএম সাইফুল আলম পলাশ। গতকাল বৃহস্পতিবার তিনি স্বরাস্ট্রমন্ত্রী, স্বরাস্ট্র সচিব, আইজিপি, খুলনা বিভাগীয় কমিশনার, খুলনা জেলা প্রশাসক, খুলনা পুলিশ সুপার ও খুলনা প্রেসকাবসহ বিভিন্ন পত্রিকা অফিসে ডাকযোগে আবেদনের কপি পাঠিয়েছেন।
আবেদনে তিনি উল্লেখ করেছেন, ২০১১ সালের ৭অক্টোবর নগরীর সোনাডাঙ্গা থানাধিন বয়রার রাজকে পুরুসাঙ্গ ফাটিয়ে হত্যা করে তার চাচা এসএম কামরুল আলম মিন্টু ও মৃত. শেখ হারুনুর রশিদ বাচ্চুর দু’ছেলে শাকের ও রয়েলসহ তাদের সন্ত্রাসী সহযোগীরা। ছেলের শোকে রাজের পিতা ওই বছরের ৮ডিসেম্বর মারা যায়। সম্প্রতি নিহত রাজের মা মুন্নি বেগম ও বোন তিকলী নিখোঁজ হয়েছে। কিছুদিন আগে রয়েল তাদের সম্পত্তির একটি জাল ও তঞ্চকি ও ভুয়া দলিল এসআই সোবহানের নিকট জমা দিয়েছে। ধরণা করা হচ্ছে মুন্নি বেগম ও তিকলীকে গুম করে তাদের সম্পত্তি জাল দলিল করে নিয়েছে কামরুল আলম মিন্টু ও তার সস্ত্রাসী বাহিনী। মিন্টু ও তার সস্ত্রাসী বাহিনী খাগড়াছড়ি থানায় টক্কি সাপসহ ধরা পড়ে জেল খেটে বর্তমানে জামিনে আছে। তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে নিহত রাজের মা নিখোঁজ বিধবা মুন্নি বেগম ও বোন তিকলীর সন্ধান পাওয়ার আশায় চাচা এসএম সাইফুল আলম পলাশ প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।
সাতীরায় র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
সাতীরা সদরের বিনেরপোতা মোড়ে অভিযান চালিয়ে ৩৩বোতল ফেন্সিডিলসহ একমাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার একমাদক ব্যবসায়ী হলেন যশোর জেলার বেনাপোলপোর্ট
থানার বড় আচড়া গ্রামের মো. রমজান আলী মোড়লের ছেলে মো. নাসিম আহম্মেদ ওরফে পাপ্পু মোড়ল (২১)।
র্যাব-৬ জানায়, বুধবার রাত পৌনে ৯টার দিকে সাতীরা সদরের বিনেরপোতা মোড়ে অভিযান পরিচালনা করেন এএসপি মাহবুব-উল-আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল। এসময় ৩৩বোতল ফেন্সিডিলসহ পাপ্পু মোড়লকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ সাতীরা জেলার বিভিন্ন স্থানে গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ফুলতলায় র্যাবের অভিযানে ১৩৭পিস ইয়াবাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার ফুলতলা থানার ঢাকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৩৭পিস
ইয়াবাসহ একমাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার বিকেল পৌনে ৫টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার একমাদক ব্যবসায়ী হলেন যশোর জেলা সদরের সীতারামপুর মধ্যপাড়ার মো. নুর ইসলামের ছেলে মো. আবিদুর রহমান আবিদ (৩৩)।
র্যাব-৬ জানায়, বুধবার বিকেল পৌনে ৫টার দিকে খুলনা জেলার ফুলতলা থানার ঢাকুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন মেজর মো. আনিস-উজ-জামান ও এএসপি মো. তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল। এসময় ছালাম গাজীর চায়ের দোকানের সামনে থেকে ১৩৭পিস ইয়াবাসহ আবিদকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ সাতীরা জেলার বিভিন্ন স্থানে গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।










































