Home খেলাধুলা মাঠে ময়দানের খবর

মাঠে ময়দানের খবর

18

অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের সবধরনের ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
অবশেষে এলো ঘোষণা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের সবধরনের ক্রিকেট কার্যক্রম। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল বৃহস্পতিবার দুপুরে মিরপুরে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
নাজমুল হাসান বলেছেন, ‘পরিস্থিতি বদলে যাচ্ছে। শুরুতে মনে হয়েছিল খেলোয়াড়, কাব খেলতে চাচ্ছে। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেদিকে ভিন্ন মতও আসছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, অনির্দিষ্টকালের জন্য আমাদের ক্রিকেটের সব খেলা স্থগিত। পরিস্থিতি আমরা পর্যবেণ করবো। পরিস্থিতির যদি উন্নয়ন হয়, আমরা যদি বুঝি এখনকার পরিবেশের উন্নতি হচ্ছে, তাহলে অবশ্যই আমরা সেই তারিখটা ঘোষণা করবো।’ করোনার প্রভাবে স্থবির হয়ে আছে গোটা বিশ্ব। থমকে গেছে ক্রীড়াঙ্গন। আন্তর্জাতিক সূচি, দ্বিপাকি সফরসহ নানা টুর্নামেন্ট স্থগিত হয়েছে। বন্ধ হয়েছে ঘরোয়া সকল আসর। খানিকটা ‘ঝুঁকি’ ও বাড়তি সতর্কতা নিয়ে গত রবিবার শুরু হয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগ। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরের প্রথম রাউন্ডের দুদিনের খেলাও হয়েছিল। কিন্তু খেলোয়াড়দের সুরার কথা ভেবে লিগ বন্ধের সিদ্ধান্ত নিল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
প্রথমে দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত করেছিল বিসিবি। এবার দীর্ঘ সময়ের জন্য বন্ধ হলো লিগ। সিদ্ধান্ত নিতে দুদিন কেন প্রয়োজন হল সেই কারণ ব্যাখ্যা করতে গিয়ে নাজমুল হাসান বলেছেন, ‘করোনার প্রভাবে বিশ্বের সব জায়গায় খেলা বন্ধ হয়ে গেছে। আমরাও ডিপিএলের দ্বিতীয় রাউন্ড বন্ধ করে দিয়েছিলাম। তখন আমরা সিদ্ধন্ত নিয়েছিলাম আমরা দুদিন অপো করি, পরিস্থিতি পর্যবেণ করে আমরা একেবারে সিদ্ধান্ত নেব। ওটা তাৎণিক সিদ্ধান্ত ছিল। এখন বসে আলোচনা করে যেটা সঠিক মনে করছি, সেই সিদ্ধান্তটা নিয়েছি।’ বোর্ড প্রধানের ধারণা, ১৫ এপ্রিলের আগে ডিপিএল শুরুর সম্ভাবনা নেই।
ক্রীড়া সংগঠক অ্যাড. গোলাম বাবু’র মায়ের ইন্তেকাল: বিভিন্ন সংস্থার শোক
ক্রীড়া প্রতিবেদক
খুলনা মোহামেডান স্পোটিং কাবের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম রহমান বাবু’র মাতা কোহিনুর বেগম (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নগরীর নার্গিস মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আজ শুক্রবার বাদ জুম্মা আলিয়া মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
গোলাম রহমান বাবু’র মায়ের মত্যুতে মরহুমার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, মোহামেডান স্পোটিং কাব, সোনালী অতীত কাব, ইয়ং বয়েজ কাব, এসবিআলি ফুটবল একাডেমি, খুলনা জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, লিটন স্মৃতি সংসদ, খালিশপুর ফুটবল একাডেমি, জেলা রেফারী অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
জেলা ফুটবল এসোসিয়েশন : সভাপতি অ্যাড. মো. সাইফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, কোষাধ্য নুরুল ইসলাম খান কালু, কার্যনির্বাহী সদস্য এস এম মোয়াজ্জেম রশিদী দোজা, এ মনসুর আজাদ, মো. মোতালেব মিয়া, মো. মনিরুজামান চৌধুরী বাবু, জামিল আখতার লেলিন, শেখ হেমায়েত উল্লাহ, সুজন আহমেদ ও মনিরুজ্জামান মহসীন।
মোহামেডান স্পোটিং কাব : উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র মো. মনিরুজ্জামান মনি, সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, সহ-সভাপতি ওহিদুজ্জামান খান পল্টু ও মো. মোস্তফা আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ্ আসিফ হোসেন রিংকু ও শহিদুল ইসলাম সদস্য মিজানুর রহমান মিজান, মঞ্জুর হাসান অপু, খান নজরুল ইসলাম, খান খায়রুল ইসলাম জনি ও অহিদুল ইসলাম সেলিমসহ কাবের সকল সদস্যবৃন্দ।
সোনালী অতীত কাব : সভাপতি আলহাজ্ব আজমল আহমেদ তপন, সহ-সভাপতি এ মনসুর আজাদ, সাধারণ সম্পাদক রেজাউল আহমেদ রাজ, যুগ্ম-সম্পাদক এসএম সোহরাব হোসেন ও শাহ্ আসিফ হোসেন রিকু, কোষাধ্যক্ষ মো. আবুল হোসেন আবুল, সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান ফয়েজ, প্রচার সম্পাদক এম এ জলিল, দপ্তর সম্পাদক মনির হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. খায়বার হোসেন সমেরু, তরিকুল ইসলাম সোহান ও মো. জাহিদ হাসান ডানোসহ কাবের সকল সদস্যবৃন্দ।
ইয়ং বয়েজ কাব : সভাপতি নুরুল ইসলাম খান কালু, সহ-সভাপতি এ মনসুর আজাদ, তালুকদার আব্দুল জলিল, জামিরুল হুদা জহর ও দেব দুলাল বাড়ৈই বাপ্পী, সাধারণ সম্পাদক মোরতুজা শেখ, যুগ্ম সম্পাদক মো. জাকির হোসেন হাওলাদার, কোষাধ্যক্ষ মো. ইকবাল হোসেন, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক এম এ জলিল, ক্রীড়া সম্পাদক এজাজ আহমেদ, কার্যনির্বাহী সদস্য এড. শাহরিয়া মোর্শেদা আহমেদ, মো. নজরুল ইসলাম, জিয়াউল হাসান লিটু, শহিদুল ইসলাম শেখ ও কাজী মামুর হাসান সাগর।
এসবিআলি ফুটবল একাডেমি : একাডেমির উপদেষ্টা মো. ইউসুফ আলি, সভাপতি বাবুল হোসেন বাবলা, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন নাসিম, যুগ্ম-সম্পাদক মো. কামাল হোসেন, কোচ শহিদুল হক শুভ্র, শেখ নাসিমুল হক রনি, টুটুল, রবিউল ইসলামসহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
খেলোয়াড় কল্যাণ সমিতি : সভাপতি মো. আব্দুস ছালাম ঢালী, সিনিয়র সহ-সভাপতি মো. হানিফ শেখ, সহ-সভাপতি মোসাব্বির মোশের্দ চঞ্চল, কামরুজ্জামান সেলিম, তরিকুল ইসলাম বাবু, হাসান ইমাম রিক্ত, মো. বাবর আলি, লুৎফর রহমান নয়ন, মো. এজাজ আহমেদ ও প্রাণতোষ দাস, সাধারণ সম্পাদক মিনা মামুনুর রহমান মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমরোজ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কবির হোসেন, আশিকুল ইসলাম জুয়েল, মো. খালিদ সাইফুল্লাহ, আমিনুল ইসলাম রিপন ও লিটন পাল। সাংগঠনিক সম্পাদক শেখ আশরাফ হোসেন, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান মহাসিন ও মো. কামাল রেজা সুজা, কোষাধ্যক্ষ মো. কামাল হোসেন ও মো. আসাদুজ্জামান মুরাদসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ।
লিটন স্মৃতি সংসদ : সভাপতি নগর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি ফরিদ আহমেদ খোকন, সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু, সহ-সাধারন সম্পাদক শেখ নাজমুল কবির সাদী ও সাব্বির ওসমানী, কোষাধ্য নিলয় মজুমদার বাবু, প্রচার সম্পাদক এম এ জলিল, ক্রীড়া সম্পাদক কার্ত্তিক চন্দ্র দে, সহ-ক্রীড়া সম্পাদক জয়নুল আবেদিন সাগর, দপ্তর সম্পাদক বিকাশ চন্দ্র রায় চৌধুরী প্রমুখ।
খালিশপুর ফুটবল একাডেমি: সভাপতি কাজী নিয়ামুল হক মিঠু ও এবং সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন একাডেমির সকল সদস্যবৃন্দ।
জেলা রেফারী অ্যাসোসিয়েশন : সহ-সভাপতি এ মনসুর আজাদ ও মোল্যা আফরুল ইসলাম, সাধারন সম্পাদক এহসানুল হক, যুগ্ম- সাধারন সম্পাদক নৃপেন রায় চৌধুরীসহ অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ।

ইংল্যান্ডকে ওয়েস্ট ইন্ডিজে খেলার প্রস্তাব
ক্রীড়া প্রতিবেদক
করোনার প্রভাবে থমকে আছে ক্রীড়াঙ্গন। স্থগিত আছে একাধিক আন্তর্জাতিক সূচি, দ্বীপাকি সিরিজ। সামনেও সিরিজগুলোর ভবিষ্যত অনিশ্চিত। জুনে ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফর করার কথা রয়েছে। কিন্তু করোনার প্রভাবে সফর হবে কিনা নিশ্চিত নয়। সিরিজটি জুনের পরিবর্তে সেপ্টেম্বরে আয়োজন করতে চায় ইংল্যান্ড। কিন্তু নির্ধারিত সূচিতে নিজেদের মাটিতে সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।
জুনে ইংল্যান্ডের মাটিতে তিন টেস্ট খেলার কথা ওয়েস্ট ইন্ডিজের। প্রথম টেস্ট হওয়ার কতা ওভালে, ৪ জুন। কিন্তু মহামারী করোনার প্রভাবে জুনে সিরিজ আয়োজনের কোনো সম্ভাবনা দেখছে না ইসিবি। এজন্য সেপ্টেম্বরের উইন্ডোতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো খেলতে চায় তারা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ চায় নির্ধারিত সূচিতেই হোক টেস্ট ম্যাচগুলো। এজন্য নিজেদের মাটিতে খেলার প্রস্তাব দিয়েছে তারা। শুধু তাদের দ্বিপাকি সিরিজটি নয়, জুলাইয়ে ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের আয়োজক হতে চায় তারা। ইংল্যান্ডের মাটিতে জুলাইয়ে তিনটি টেস্ট খেলার কথা পাকিস্তানের। ৩০ জুলাই সিরিজটি শুরু হবে। তিনটি ম্যাচেই আয়োজক হওয়ার প্রস্তাব দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।

সুসংবাদ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড
ক্রীড়া প্রতিবেদক
করোনার প্রভাবে থমকে গেছে পুরো পৃথিবী। প্রতিদিনই শোনা যাচ্ছে দুঃসংবাদ। চীন, ইতালিতে বাড়ছে মৃত্যুহার। এশিয়ার অনেক দেশেই বেড়েছে করোনা আক্রান্ত রোগী।
পাকিস্তানও ব্যতিক্রম নয়। তবে চলমান পরিস্থিতিতেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দিল সুসংবাদ। পিসিবি ১২৮ জনের করোনাভাইরাসের পরীা করেছিল। গতকাল বৃহস্পতিবার তাদের রিপোর্ট হাতে পেয়েছে পিসিবি। দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, প্রত্যেকের রিপোর্ট এসেছে নেগেটিভ। পাকিস্তান সুপার লিগ স্থগিত করার পর ১২৮ জনের করোনাভাইরাসের পরীা করা হয়েছিল। বিশেষ করে ইংল্যন্ডের ক্রিকেটার অ্যালেক্স হেলসকে নিয়ে বেশ চিন্তিত ছিল পিসিবি। কিন্তু তার রিপোর্টেও খারাপ কিছু ধরা পরেনি। ১২৮ জনের মধ্যে ছিলেন খেলোয়াড়, আম্পায়ার, ধারাভাষ্যকার, পিসিবির কর্মকর্তা ও প্রোডাক্টশন স্টাফ।

করোনা আতঙ্কে ব্রাজিলে ফিরলেন নেইমার
ক্রীড়া প্রতিবেদক
নেইমার ও তার প্যারিস সেন্ট জার্মেই সতীর্থ থিয়াগো সিলভা ব্রাজিলে ফিরে গেছেন। পিএসজি নিশ্চিত করেছে, মঙ্গলবার ফ্রান্স অবরুদ্ধ ঘোষণা হওয়ার আগেই দেশ ছেড়েছেন তাদের দুই ফুটবলার।
পিএসজি তাদের সব খেলোয়াড়কে দেশ ছাড়ার এবং স্বেচ্ছায় আইসোলেশনে যাওয়ার অনুমতি দিয়েছে। যারা প্যারিসে থাকতে চান, তাদেরও ঘরে থাকার নির্দেশ দিয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। তাতেই নেইমার ও সিলভা কাবের সম্মতি নিয়ে ফ্রান্স ছেড়েছেন।

ইংল্যান্ডে সব ধরনের ফুটবল বন্ধ
ক্রীড়া প্রতিবেদক
ইংলিশ প্রিমিয়ার লিগ স্থগিত হয়েছে আগেই। এবার করোনার প্রভাবে সব ধরনের ফুটবলই বন্ধ করে দিল ইংল্যান্ড। আপাতত ঘোষণা হয়েছে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত থাকবে সব খেলা।
এতে করে ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে ইএফএল, ওমেন্স সুপার লিগ, ওমেন্স চ্যাম্পিয়নশিপ এবং স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড সব ফুটবল ইভেন্ট স্থগিত হয়ে গেল। এর আগে ৩ এপ্রিল পর্যন্ত ফুটবল লিগ স্থগিত রাখলেও সেটি বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করেছে ইংলিশ এফএ। তত দিনে করোনাকে ঝেঁটিয়ে বিদায় করা যাবে, ফুটবল ফিরবে আবার মাঠে, এ-ই আপাতত আশা।

এক কাবেই করোনায় আক্রান্ত ১৫
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে ইউরোপের বেশ কিছু কাবে। তবে দেপোর্তিভো আলাভেসের অবস্থা একটু বেশিই খারাপ। লা লিগার এ কাবে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যাটা চোখ রগড়ে দেওয়ার মতো ১৫ জন। স্পেনের বাস্ক অঞ্চলের কাব আলাভেস কাল এ খবর নিশ্চিত করেছে।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন মূল দলের তিন ফুটবলার। সবাই করোনাভাইরাস টেস্টে ‘পজিটিভ’ হয়েছেন। আলাভেসের ওয়েবসাইটে বলা হয়, ‘সব মিলিয়ে ১৫ জন টেস্টে পজিটিভ হয়েছে। এর মধ্যে তিনজন মূল দলের ফুটবলার।’ বাকিদের মধ্যে ৭ জন কোচিং স্টাফের এবং ৫ জন কাবের অন্যান্য পেশাজীবী।