Home আঞ্চলিক যুবদলের প্রয়াত নেতাকর্মীর শোকাহত পরিবারে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন সাগর

যুবদলের প্রয়াত নেতাকর্মীর শোকাহত পরিবারে তারেক রহমানের উপহার পৌঁছে দিলেন সাগর

11

 খবর বিজ্ঞপ্তি ।।

জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর পালনে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে খুলনা মহানগর যুবদল। গতকাল বুধবার (২৭ অক্টোবর) দিনভর খুলনা মহানগর যুবদল ও ছাত্রদলের সাবেক প্রয়াত নেতাকর্মীদের শোকাহত পরিবারে মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন নেতৃবৃন্দ। নগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের নেতৃত্বে বিগত আন্দোলন-সংগ্রামে ত্যাগী-পরীক্ষিত নেতাকর্মীর শোকাহত পরিবারের সদস্যদের বাড়ী-বাড়ী গিয়ে দিনভর নেতাকর্মী উপহার সামগ্রী বিতরণ করেছেন।

এসময়ে শোকাহত পরিবারের হৃদয়ের আর্তি মনোযোগ দিয়ে শোনেন নগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতা আলহাজ্ব রাকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে শোকাহত এসব পরিবারের পাশে থাকার প্রতিশ্র“তি দেন তিনি। মাগরিবের আগ মুহুর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মরহুম এম নূরুল ইসলাম দাদুভাই এবং সদ্য প্রয়াত যুবদল নেতা এসএম কামাল হোসেনের কবর জিয়ারতের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর ১ম দিনের কর্মসূচি শেষ করেন।

নগর যুবদল নেতা নাজমুল হুদা সাগর খানজাহান আলী থানার যুবদল নেতা দিদারুল ইসলাম লাভলু ও ইব্রাহিম হোসেন, সোনাডাঙ্গা থানার মরহুম ইফতেখার বিশ্বাস, মোশাররফ হোসেন সোহেল, ইয়াসির আরাফাত ও রনি কাজীর বাসভবনে যান। পরে আছরবাদ যুবদলের নেতাকর্মীদের নিয়ে সদ্যপ্রয়াত ছাত্রদলের খুলনা খুলনা মহানগরের সাবেক সাধারণ সম্পাদক মরহুম কামাল হোসেনের কবর জিয়ারত ও শোকার্ত পরিবারকে সান্তনা দিতে তার বাসভবনে যান।এসময় তিনি মরহুম কামালের একমাত্র সন্তানের হাতে দেশনায়ক জনাব তারেক রহমানের পক্ষে শুভেচ্ছা উপহার তুলে দেন।

পরে সন্ধ্যায় গোয়ালখালী কবরস্থানে মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাঈনুদ্দীন খান নয়নের নানুর দাফনে অংশ নেন।

এসকল কর্মসূচীতে উপস্থিত ছিলেন নগর যুবদলের ১ম যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম সান্টু, মোঃ আলী হোসেন, মঞ্জুরুল সৌরভ, রফিকুল টিটু, আলতাফ হোসেন, মাহাবুব বাবুল, মেহেদী হাসান সোহাগ, গাজী সালাউদ্দিন, নাজমুল হাসান নাসিম, আমিন হোসেন মিঠু, জিএম তারেক, সুলতান মাহামুদ সুমন, সাইফুল ইসলাম, রিয়াজুল কবির, আল-মামুন জুয়েল, আশিকুর সেলিম, নুর ইসলাম নূরু, জুলকার নাইন, আসাদূজ্জামান মিঠু, মোঃ কামরুজ্জামান, হাসিবুর রহমান উজ্জ্বল, মোঃ আলমগীর, মাহবুবুর রহমান, আসাদুজ্জামান মনির, খোরশেদ রানা, মিজানুর রহমান বাবু, শরীফুল বাদল, রফিকুল ইসলাম শান্ত, আতিয়ার রহমান, মোঃ তৌহিদ, শাহারুজ্জামান মুকুল, আলমগীর কবির খান, ইয়ারুল সবুজ, জাকির হোসেন, আব্দুল আলিম, মুশফিক মিলন, হাফিজুর রহমান, রাজু আহমেদ, শেখ সুমন, বাবু, পলাশ, গিয়াস, পার্থ, হাসান, কামরুজ্জামান টুকু, রুহুল, জুয়েল, সেলিম, মোঃ লিটু, ফেরদাউস, ইয়াকুব, রাজু, মাসুম ও দবির প্রমুখ।