Home আঞ্চলিক বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫ টি প্রশিক্ষনপ্রাপ্ত ঘোড়া উপহার দিলেন ভারতীয় সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫ টি প্রশিক্ষনপ্রাপ্ত ঘোড়া উপহার দিলেন ভারতীয় সেনাবাহিনী

8

বেনাপোল প্রতিনিধি।।

ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে  ১৫টি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। আজ বুধবার দুপুরে বেনাপোল বন্দর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা নো-ম্যান্সল্যান্ডে ঘোড়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন।

উপহারের ঘোড়া হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের কর্নেল মাজহার ও ভারতের পক্ষে ছিলেন কলকাতা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মনমিথ সিং সবরওয়াল। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর  কর্মকর্তাগন।

বিজিবির এডি সেলিম হোসেন বলেন, ঘোড়াগুলো হস্তান্তরের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল বন্দর থেকে সেনাবাহিনীর কয়েকটি ট্রাকে করে সাভারে নিয়ে যাওয়া হবে।