রূপসা প্রতিনিধি।।
রূপসা উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র মানুষেরা হেল্প লাইনে কল করে খাদ্য সহয়তা চাইলেন ২৫০ পরিবার। উপজেলা প্রশাসন কর্তৃক গত ২৭ অক্টোবর দুপুরে করোকালীন সহয়তা ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, রূপসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোর্শারফ হোসেন, বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুর রহমান, আরডিও মো. তারেক ইকবল আজিজ, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার কাজী ইয়াহিয়া, আ: মালেক, জগলুল হায়দার, সাবেক ইউআরসি চেয়ারম্যান গোপাল চন্দ্র মন্ডল।











































