খবর বিজ্ঞপ্তি ।।
আগামী ২৭ শে অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে খুলনা মহানগর যুবদল। বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বর্ণিল এসব কর্মসূচি সফলে গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পরে বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা চৌধুরী সাগর।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবদলের কেন্দ্রীয় সভাপতি/সাধারণ সম্পাদকের উপস্থিতিতে খুলনায় বিশাল যুব সমাবেশের আয়োজন করতে চলেছে খুলনা মহানগর ও জেলা যুবদল। স্মরণকালের এ বৃহৎ যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব আমান উল্লাহ আমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয়সম্মতি জ্ঞাপন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এছাড়া মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নগর যুবদলে সহ-সভাপতি জাহিদুর রহমান রিপন, মোঃ আলী হোসেন, মফিজুর রহমান মুক্ত, মঞ্জুরুল সৌরভ, রফিকুল টিটু, আলতাফ হোসেন, মাহাবুব বাবুল, খান ইমরান আহমেদ, জাকির হোসেন, মেহেদী সোহাগ, রবিউল ইসলাম রুবেল, গোলামূন নবী ডালু, গাজী সালাউদ্দিন, নাজমুল হাসান নাসিম, সাখাওয়াত হোসেন, আমিন হোসেন মিঠু, জিএম তারেক, সুলতান মাহামুদ সুমন, সাইফুল ইসলাম, আতিয়ার বাবু, রিয়াজুল কবির, খোসনূর রহমান জনি, আল-মামুন জুয়েল, সফিকুল ইসলাম শাহিন, মেহেদী লিটন, সেলিম হোসেন, নুর ইসলাম নূরু, ডালিম গাজী, জুলকার নাইন, হারুন শিকদার, আসাদূজ্জামান মিঠু, মোঃ কামরুজ্জামান, আশিকুল আসু, হানিফ মাহামুদ, মাহবুবুর রহমান, আলমগীর তালুকদার, আসাদুজ্জামান মনির, খোরশেদ রানা, ফারুক খান, ইউনুস সিকদার, আব্দুল হাই কালু, মোঃ মহিবুল্লাহ, মিজান বাবু, শরীফুল বাদল, আতিয়ার রহমান, ফারুক হোসেন, শাহারুজ্জামান মুকুল, আলমগীর কবির খান, ইয়ারুল সবুজ, আশরাফুল সেতু, আব্দুল আলিম, মুশফিক মিলন, হাফিজুর রহমান, মোঃ আসাদ, রবিউল ইসলাম, মোঃ মিলন, শেখ সুমন, বাবু, হাসান, কামরুজ্জামান টুকু, রুহুল, র্যাব সেলিম, জাকির হোসেন, লিটু, ফেরদাউস, ইয়াকুব, রাজু, মাসুম ও দবির প্রমুখ।










































