মোঃ শামীম হোসেন, বাজুয়া (দাকোপ) ।।
খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নের খুটাখালী-হরিনটানা ক্রোসিং রোডে হাত পা বাঁধা অবস্থায় এক মহিলাকে রবিবার ভোরে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। সকালে রাস্তায় হাটতে বের হওয়া লোকজন রাস্তায় হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকা মহিলাকে দেখতে পেয়ে এলাকার লোকজন, ইউপি সদস্য ও চেয়ারম্যানকে খবর দেয়। পরে এলাকার লোকজন জানতে পারে রাস্তায় পড়ে থাকা মহিলাটির পরিচয়। এলাকাবাসী জানায় মহিলাটির নাম প্রমিলা মন্ডল(৪৮) স্বামীঃ নিরঞ্জন মন্ডল গ্রামঃ মধ্য পশ্চিম বাজুয়া। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে থানার হেফাজতে চিকিৎসা র জন্য দাকোপ সাস্হ্য কমপ্লেক্সে প্রেরন করেন ।










































