খবর বিজ্ঞপ্তি।।
শুক্রবার বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিওএ), খুলনা জেলা শাখার বার্ষিক সাধারন সভা (এজিএম) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বিপিএইচসিডিওএ, খুলনা জেলা শাখার সুযোগ্য সভাপতি ডা. গাজী মিজানুর রহমান এর সভাপতিত্বে জে.এইচ. শান্তা টাওয়ার, ১৭ কেডিএ এভিনিউ, খুলনায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের ২৩সদস্য বিশিষ্ট আগামী দুই অর্থ বছরের (২০২১-২০২২ হতে ২০২২-২০২৩) জন্য নি¤œরূপ নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

নব-নির্বাচিত সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, সহ-সভাপতিবৃন্দরা হলেন ডা. এম. আর. খান, ডা. মো: মোস্তফা কামাল, ডা. মোল্লা হারুনুর-অর-রশিদ। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ডা. মো: সওকাত আলী লস্কর, যুগ্ম-সম্পাদক প্রফেসর ডা. বঙ্গ কমল বসু, কোষাধ্যক্ষ ডা. ডা. এম. বি. জামান, সাংগঠনিক সম্পাদক ডা. গৌতম রায়, দপ্তর সম্পাদক মো: রুহুল আমিন, মিডিয়া ও জনসংযোগ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ, চিকিৎসা ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. সৈয়েদা জাহানারা মাহমুদ, সমাজ কল্যাণ সম্পাদক ডা. বিশ্বজিৎ সরকার, ক্রীড়া সম্পাদক বিপ্লব কুমার দাস, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সৈয়দ রফিকুল ইসলাম। এছাড়া কার্যকরী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ হলেন ডা. এ.টি.এম. মঞ্জুর মোর্শেদ, ডা. মো: সাদ্দামুল হক জুয়েল, ডা. জগবন্ধু দাস, শামিম আরা নীলা, অসিত বরণ বিশ্বাস, পাপিয়া সারোয়ার, বিধান বিশ্বাস, খন্দকার আহসান উল্লাহ ও মীর মনিরুজ্জামান মনির।











































