খুলনা জেলা আওয়ামীলীগের উদ্দ্যেগে ঈদ-ই মিলাদুনবী উদযাপন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা জেলা শাখার উদ্দ্যেগে বুধবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায় দলীয় কার্যালয়ে হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্মদিন ও ওফাত দিবস ঈদ-ই মিলাদুনবী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। আলোচনাসভা পরিচালনা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা বি.এম.এ সালাম, এ্যাড. ফরিদ আহম্মেদ, জোবায়ের আহম্মেদ খান জবা, কাজী শামিম আহসান, মোল্লা মোজাফফর হোসেন, মোঃ খায়রুল আলম, জাহাঙ্গীর হোসেন মুকুল, শাহিনা আক্তার লিপি, মোছাঃ শামসুন্নাহার, মহিলা আওয়ামীলীগ সভাপতি জাহানারা শহীদ, সাধারন সম্পাদক হোসনেআরা চম্পা, জেলা কৃষকলীগ সাধারন সম্পাদক মানিকুজ্জামান অশোক, শ্রমিকলীগ নেতা সরদার মিজানুর রহমান, যুবলীগ নেতা অজিত বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতালেব হোসেন, খান সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার, সাধারন সম্পাদক মোঃ ইমরান হোসেন, শোভা রানী হালদার, শামসুন্নাহার কনা, রেহেনা আফরোজ শোভা, শহিদুল ইসলাম শহিদ, দীপ পান্ডে বিশ্ব, তানভীর রহমান আকাশ, খাইরুল বাশার, পলাশ রায়, আবিদ হাসান ফাহিম, নীলমনি বিশ্বাস প্রমুখ।
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ে রাখার স্বার্থে বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের উদাত্ত আহবান
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি
সমগ্র বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে উদাত্ত আহব্বান জানিয়েছে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তাবৃন্দ। আহব্বানকৃত কর্মকর্তারা হলেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এক্সকিউটিভ ম্যাজিষ্টেট মোঃ মমিনুর রহমান, উপদেষ্টা মন্ডলীর সদস্য সহকারী কমিশনার(ভূমি) ও এক্সকিউটিভ ম্যাজিষ্টেট আব্দুল হাই সিদ্দিকী, উপদেষ্টা ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল, উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক প্রফুল্ল কুমার রায়, উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক আলহাজ্ব মামুন আল-হাসান নাজু, উপদেষ্টা ও শিল্পপতি সমাজ সেবক আলহাজ্ব মোতাহার রহমান শিমু, আইন উপদেষ্টা এ্যাড.অনাদি মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক পরিতোষ কুমার রায়, সাংবাদিক এ্যাডভোকেট প্রশান্ত কুমার বিশ্বাস, সাংবাদিক আলহাজ্ব আশিকুজ্জামান, সাংবাদিক বুদ্ধদেব মন্ডল, সাংবাদিক বিপ্রদাস রায় চৌধুরী, সাংবাদিক মোঃ শাওন হাওলাদার, সাংবাদিক এ্যাডভোকেট মোঃ মোস্তফা বিলাল, সাংবাদিক এস, এম, এ ভূটো, সাংবাদিক নিখিলেশ গাইন, সাংবাদিক নিতিশ বাছাড়, সাংবাদিক পরাগ গাইন, সাংবাদিক সুমন বিশ্বাস, সাংবাদিক জারা প্রমূখ। বিবৃতিদাতারা স্বাধীনতা পরবর্তী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ে রাখতে উদাত্ত আহ্বান জানান।
খুলনা এবং সাতক্ষীরায় রূƒপান্তরের ‘জয়েন্ট নিডস এ্যাসেসমেন্ট’ বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
খবর বিজ্ঞপ্তি
উন্নয়ন সংগঠন রূপান্তরের আয়োজনে এবং কেয়ার- বাংলাদেশের সহায়তায় জয়েন্ট নিডস এ্যাসেসমেন্ট ওয়ার্কিং গ্রুপের ‘দুইদিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ’ গতকাল দুপুরে শেষ হয়েছে। নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণে দুর্যোগকালীন সময়ে উপকূলীয় জেলাসমূহে কার্যকরভাবে দুর্যোগ মোকাবেলায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা ও বাগেরহাট জেলার নির্বাচিত ১০টি সংগঠনের দুর্যোগ কর্মসূচী ফোকাল কর্মীদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর আজিজুল হক জোয়ার্দার। সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপান্তরের দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন কর্মসূচীর প্রধান ফারুক আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণের অন্যতম সহায়ক কেয়ার বাংলাদেশের সুবর্না প্রোজেক্টের প্রোগাম কো-অর্ডিনেটর মোঃ ফুয়াদ উর রাব্বী এবং টেকনিক্যাল কো-অর্ডিনেটর এস এম সাহেদ হাসান। দুইদিন ব্যাপী প্রশিক্ষণের সমন্বয়ক ছিলেন রূপান্তরের ওয়াশ প্রকল্পের প্রোগাম ম্যানেজার সৈয়দ আসাদুল হক। প্রশিক্ষণের লজিস্টিক সহায়তায় ছিলেন রূপান্তরের ফিল্ড অফিসার মোশারেফ আলী সোহেল। এর আগে গত ১৬-১৭ অক্টোবর সাতক্ষীরা জেলার পিটিআরসি ট্রেনিং সেন্টারে নড়াইল ও সাতক্ষীরা জেলার নির্বাচিত ১১টি সংগঠনের কর্মীদের নিয়ে একই প্রকল্পের আওতায় অনুরূপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কেশবপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে
কেশবপুর প্রতিনিধি:
কেশবপুরে বিশেষ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে বুধবার (২০ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে হামদ, নাত, কেরাত প্রতিযোগিতা, আলোচনা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডু, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান প্রমুখ। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল জলিল।
এছাড়াও উপজেলা বিভিন্ন স্থানে বেসরকারিভাবেও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মসজিদ, মাদ্রাসা, মাজার ও দরবার শরীফগুলোতে আলেম-ওলামাসহ ধর্মপ্রাণ মুসলমানরা উৎসাহ উদ্দীপনার সাথে মাহফিল ও জুলুসসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। বিশেষ ওয়াজ ও দোয়ার মাহফিল, প্রিয় নবীজির জীবনী নিয়ে রচিত বই প্রদর্শনী, সুন্নতি দ্রব্যের প্রদর্শনী, দেশ-বিদেশে একযোগে মিলাদ শরীফ মাহফিল, জনগণের মাঝে তাবারকক বিতরণ করা হয়।
কুয়েটে পবিত্র “ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)” যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ পবিত্র “ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)” যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। ২০ অক্টোবর বুধবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া আসর বাদ বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র “ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)” উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর, সম্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দসহ সুধীজন অংশগ্রহন করেন।
বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে বুধবার বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে আশাশুনি-সাতক্ষীরা সড়কে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, সহ-সভাপতি অ্যাড. সোমনাথ ব্যানার্জি, জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, জেলা পুলিশিং কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাব সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম.কামরুজ্জামান ও মোস্তাফিজুর রহমান উজ¦ল, প্রেসক্লাবের কার্যনির্বাহি কমিটির সদস্য সেলিম রেজা মুকুল, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিদাস কর্মকার, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ইয়ারব হোসেন, প্রেসক্লাব সদস্য মনিরুল ইসলাম মনি, জেলা নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারন সম্পাদক শরিফুজ্জামান শরিফ, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, আশাশুনি প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম.কে হাসান, প্রথম আলো বন্ধু সভার সাধারন সম্পাদক গোলাম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, শারদীয় দূর্গাপুজা চলাকালিন কুমিল্লার নানুয়ার দীঘির পাড় মন্দিরে পরিকল্পিতভাবে রেখে দেওয়া পবিত্র কোরআন শরীফকে নিয়ে কুমিল্লা, রংপুর, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালি, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুসহ হিন্দুদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট শেষে অগ্নিসংযোগ করা হয়েছে। লুটপাট ও অগ্নিসংযোগে বাধা দেওয়ায় হিন্দু সম্প্রদায়ের বহু মানুষকে পিটিয়ে জখম করা হয়েছে। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় তারা হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি খুবি অফিসার্স কল্যাণ পরিষদের
খবর বিজ্ঞপ্তি
শারদীয় দুর্গোৎসবে কুমিল্লার একটি পূজা ম-পের ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে পূজা ম-প, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদ। আজ বুধবার পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান লিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, হঠাৎ করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও সংঘাত উসকে দেওয়ার ঘৃণ্য অপপ্রয়াস শুরু হয়েছে। যা উদ্বেগজনক ও বেদনাদায়ক। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের দাবি জানানো হয়। একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পারস্পরিক সম্প্রীতির বন্ধন ও সৌহার্দ্য জরুরি বলেও উল্লেখ করা হয়।
খুবিতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপিত
খবর বিজ্ঞপ্তি
বুধবার বাদ যোহর পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর জীবদ্দশার ৬৩ বছরে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনায় কি করা উচিত, কি পরিহার করা উচিত সে শিক্ষা ও নির্দেশনা দিয়ে গেছেন। যা আজ বিজ্ঞানও সমর্থন করে। তিনি শুধুমাত্র মানবজাতির জন্যই নয়, ছিলেন মহাবিশ্বের জন্য রহমতস্বরূপ।
উপাচার্য বলেন, মহানবী (সা.) আরব বিশ্বে এমন এক সময় জন্মগ্রহণ করেছিলেন যখন সমাজ ছিলো অন্ধকারাচ্ছন্ন ও কুসংস্কারময়। সেই অন্যায়, অনিয়ম ও ব্যভিচারময় সমাজকে সংস্কার করে তিনি মানুষে মানুষে ভেদাভেদ ঘুচিয়ে সাম্য, শান্তি, ঐক্য প্রতিষ্ঠা ও জীবন পরিচালনার সঠিক পথ দেখিয়েছেন। সারা পৃথিবীর কুসংস্কার দূর করে আলোকিত করতে তিনি এসেছিলেন এবং করে গেছেন। রেখে গেছেন অনুসরণীয় উত্তম আদর্শ ও সঠিক পথের দিশা। প্রকৃতপক্ষে মহানবী (সা.) এর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমেই সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব।
তিনি আরও বলেন, আজ আমরা রাসুল (সা.) এর প্রদর্শিত পথ থেকে দূরে সরে যাওয়ায় বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানরা নানাভাবে নিগৃহীত হচ্ছে। মহানবী (সা.) মদিনা সনদ বাস্তবায়নের মাধ্যমে এক রাষ্ট্রে সকল ধর্মের মানুষের শান্তি ও সম্প্রীতির পরিবেশে বসবাস করার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যা অনুসরণীয়। ইসলাম সম্পর্কে, পবিত্র কোরআন, হাদিস সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবে, সীমাবদ্ধতার কারণে অনেকেই ইসলামের দর্শন, প্রকৃত সত্য ও নিদর্শন তুলে ধরতে পারেন না, ব্যাখ্যা দিতে পারেন না। ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম, এখানে আবেগের চেয়ে বিবেককে প্রাধান্য দিতে হবে। তিনি মহানবী (সা.) এর আদর্শ অনুসরণ করে সকল ক্ষেত্রে একে অপরের প্রতি সহনশীলতা প্রদর্শন এবং দেশ ও জাতির কল্যাণে, প্রতিষ্ঠানের উন্নয়নে সুন্দর পরিবেশ সৃষ্টির মাধ্যমে কাজ করার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের পরিচালনায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মহানবী (সা.) এর শিক্ষা ও আদর্শ দিক তুলে ধরে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশাসন ভবন সংলগ্ন মসজিদের পেশ ইমাম ক্বারী মুস্তাকিম বিল্লাহ। পরে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেমবাগে গনসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা
সৈয়দ রিপন, অভয়নগর ।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশি চেয়ারম্যান প্রার্থীদের দোড় ঝাপ বেড়ে যাওয়ার পাশাপাশি গন সংযোগে মুখোরিত এঅঞ্চলের জনপদ। নির্বাচন কমিশনের ঘোষনার পর যশোরের অভয়নগর উপজেলার ১ নং প্রেমবাগ ইউনিয়নের দৃশ্যপট পাল্টে গেছে। বর্তমান ক্ষমতাসীন মহাজোট এবং বিএনপির সম্ভাব্য ১ ডজন খানেক চেয়ারম্যান প্রার্থীরা ইতোমধ্যেই প্রেমবাগ ইউনিযনের সর্বত্র এলকায় লোকবল নিয়ে গণসংযোগ করছেন। এর মধ্যে ক্ষমতাসীন মহাজোটের প্রভাবশালী ৮ জন প্রার্থী ও বিএনপির সাবেক চেয়ারম্যান সহ ৩ জন ও জাতীয় পার্টি হতে ১ জন প্রার্থী এ অঞ্চলের ভোটারদের সাথে কুশল বিনিময় ও দোয়া চাচ্ছেন ভোটারদের কাছে। এদিকে নির্বাচনকে সামনে রেখে ব্যান্যার ফেস্টুনে ছেয়ে গেছে গোটা প্রেমবাগ ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার। সম্ভাব্য প্রার্থীরা ইেেতামধ্যেই নির্বাচনী এলাকার বাড়ী বাড়ী যেয়ে ভোট প্রার্থনা শুরু করেছেন। দিচ্ছেন বিভিন্ন ধরনের উন্নয়নের আশ্বাসও, পাশাপাশি দলীয় প্রতীকে নির্বাচনের জন্য দলীয় সমর্থন আদায়েরও জোর লবিং চালিয়ে যাচ্ছেন তারা। অত্র ইউনিয়নের জনসংখ্যা প্রায় ১৮ হাজারের মধ্যে ভোটার সংখ্যা ১৪ হাজারেরও বেশি। ভোটারদের সাথে পরিচিতি হতে একেবারেই নতুন সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীরা কুশল বিনিময় ও দোয়া কামনা করছেন। তারা তাদের নির্বাচনী এলাকার বিভিন্ন অনুষ্ঠানে থেকে আর্থিক অনুদান দেওয়ার পাশাপাশি নানা কৌশলে নির্বাচনী প্রচারনা চালিয়ো যাচ্ছেন। এদিকে এমনও সম্ভাব্য প্রার্থী আছেন যাদের অনেকেরই বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অনিয়ম, দূর্ণীতি, কাবিখা, টিআর, বয়ষ্ক ভাতা, ভিজিএফ কার্ড বিতরনে দলীয় আতœীয় করন সহ নানা অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেন ইউনিয়ন বাসীদের মধ্যে অনেকেই। তথ্য অনুসন্ধ্যানে জানা গেছে এরই মধ্যে যারা মাঠে নেমে পড়েছেন ও মিটিং সিটিং করছেন তাদের মধ্যে অন্যতম হলে ক্ষমতাসীন মহাজোটের প্রেমবাগ ইউনিয়ন আ;লীগের সভাপতি সরদার বাবুল আক্তার বাবু, সাবেক সভাপতি সৈয়দ আব্দুল হাকিম, বর্তমান সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক মোল্ল্যা সাঈদ আলম বাচ্চু, ইউনিয়ন যুবলীগ সভাপতি প্রভাষক নাসির উদ্দিন, সদস্য প্রফেসর আব্দুর রাজ্জাক, সদস্য মো. হাফিজুর রহমান (সার: অব:) বর্তমান চেয়ারম্যান প্রভাষক মফিজউদ্দিন, বিএনপির সাবেক চেয়ারম্যান এসএম সিরাজুল ইসলাম মান্নু, প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলাম রেজা, তরুন নেত মো. শাহীন বিশ্বাস, জাতীয় পার্টির প্রেমবাগ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এম ফরিদুল ইসলাম। এ ব্যাপারে কথা হয় সম্ভ্যাব্য প্রার্থী প্রেমবাগ ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার বাবুল আক্তার বাবু, সাবেক সভাপতি সৈয়দ আ: হাকিম ও প্রভাষক মফিজউদ্দিনের সাথে তারা এ প্রতিনিধিকে জানান যেহেতু দল এখন রাষ্ট্রীয় ক্ষমতায় সেহেতু শিক্ষিত সৎ, যোগ্য প্রার্থী দিতে সংগঠন ভুল করবে না। তারা সকলেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন দল যোগ্যতার ভিত্তিতে তাদের মধ্যে যাকে মনোনয়ন দিবে তিনি আগামী ইউপি নির্বাচনে জয়ী হবেন। এছাড়াও ক্ষমতাসীন দলের এ সকল প্রার্থীর কোন চাওয়া পাওয়া নেই বলে জানান। তাদের মধ্যে যে কেউ দলীয় প্রার্থী হলে অবশ্যই প্রেমবাগ ইউনিয়ন বাসীর নিরঙ্কুষ সমর্থন পেয়ে জয় ছিনিয়ে এনে এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখতে পারবেন বলে সকলে অভিমত ব্যক্ত করেন। অন্যদিক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সমম্পাাদক ও সাবেক চেয়ারম্যান এসএম সিরাজুল ইসলাম মান্নু ইতোমধ্যেই তার অবস্থান ও বিগত দিনের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে গনসংযোগ অব্যহত রেখেছেন। তাছাড়া প্রেমবাগ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা বলেন আমাকে দল মনোনয়ন দিলে আমি নিরঙ্কুশ বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হব। এছাড়া অত্র ইউনিয়নের জাতীয় পার্টির সেক্রেটারী এম ফরিদুল ইসলাম জানান জনগনের সমর্থন পেয়েছি দল মনোনয়ন দিলে বিজয়ী হতে সক্ষম হব। প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকার মানুষের বাড়ী বাড়ী ভোটের জন্য কড়া নারছেন, দিচ্ছেন উন্নয়নের আশ্বাসও। তবে মহাজোটের প্রভাবশালী নেতা উপজেলা যুবলীগের আহবায়ক ও ইউনিয়ন আ’লীগের সাংগঠনিকর সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মোল্যা সাঈদ আলম বাচ্চুর দাবি দল তাকে মনোনয়ন দিলে তিনি আগামী ইউপি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন। এছাড়াও বর্তমান চেয়ারম্যান প্রভাষক মফিজউদ্দিন ও ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি সৈয়দ আব্দুল হাকিম বলেন দল যাকে মনোনয়ন ও উপযুক্ত বলে মনে করবে তাকে মনোনয়ন দিলে আমরা তার জন্য লড়ে যাবো। একই কথা বলেন, ইউনিয়ন আ’লীগর সভাপতি সরদার বাবুল আক্তার বাবু, সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম মিলন সহ ইউনিয়নের আ’লীগের অন্য প্রার্থীদেরও। এবার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনে প্রতিদন্দিতা করার জন্য প্রস্তু রয়েছেন, তবে তাদের প্রত্যেকেরই দাবী দল আর যাই করুক যোগ্য প্রার্থী বেছে নিতে ভুল করবে না।
১৬ নং ওয়ার্ড আ‘লীগের ঈদ-ই-মিলাদুন্নবী পালন
খবর বিজ্ঞপ্তি :
বুধবার মাগরিব বাদ ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এর জীবনাদর্শ ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ আকতার হোসেন সন্টু, খুলনা মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মোঃ আনোয়ার হোসেন, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ আবিদ উল্লাহ, সাধারন সম্পাদক শেখ হাসান ইফতেখার চালু, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কাজী মজিবুল হক, শেখ আরিফ উল্লাহ, খান রফিকুল ইসলাম মুকুল, ইজাবুল হক ইজু, মোঃ আশরাফ আলী হাওলাদার শিপন, জহিরুল, আলম রিয়াদ, মঈন মিয়া লাভলু, মোঃ শাহিন হাওলাদার, মোঃ দেলোয়ার হোসেন, সুমন আল মোল্যা, জিয়াউল ইসলাম জীবন, শেখ জিয়া, মোল্যা বাকাওয়াল, আলাউদ্দিন মোল্যা, শেখ ফিরোজ, সুলতান মোল্যা, হাসান, শেখ মনির, শেখ নিজাম, জুয়েল, মাহাবুবসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন মুফতি মোঃ রফিকুল ইসলাম।
নগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন সফর করার লক্ষ্যে সোনাডাঙ্গা থানার কর্মীসভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ও প্যানেল মেয়র আলী আকবর টিপু বলেন “ রুপকল্প ২০৪১ বাস্তবায়নে সকলের সম্মিলিত কাজ করতে হবে, জননেত্রী হাতকে শক্তিশালী করতে হবে। আধুনিক বিশে^র সাথে তাল মিলিয়ে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বারবার সেটা প্রমান করেছেন। তিনি আর বলেন বঙ্গবন্ধুর অস্প্রদায়িক বাংলাদেশ কে সাম্প্রদায়িক বাংলাদেশ বানাতে একটি স্বার্থান্বেষী মহল দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মালম্বীদের উপরে হামলা ও ভাংচুর চালিয়ে যাচ্ছে, তাদের কে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। মহানগর স্বেচ্ছাসেবক লীগের আসন্ন সম্মেলনে জাতির পিতার আদর্শ ধারণ ও লালনকারী এবং সাম্প্রদায়িক চেতনায় বিশ^াসী ত্যাগী নেতা কর্মীদের স্থান দিতে হবে।” গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকায় নগরীর ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা এসব কথা বলেন তিনি। কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মীর বরকত আলী, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব এম.এ নাসিম, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, ওয়ার্ড আওয়ামী নেতা মো: জাহিদুল ইসলাম জাহিদ, মো: জাকির হোসেন। সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: কামরুল ইসলামের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: জিলহাজ¦ হাওলাদার, আহমেদ ফিরোজ ইব্রাহীম তন্ময়, মো: নাসির উদ্দীন, আশরাফুল আলম বাবু, মোস্তাফিজুর রহমান কামাল, মো: দেলোয়ার হোসেন, শেখ রায়হান উদ্দীন, মো: শাহাজাহান শিকদার, মাহাবুব মোর্শেদ লেমন, আমিরুর ইসলাম বাবু, রফিকুল ইসলাম কাজল, মো: ফরিদুজ্জামান, মো: বাবু, নাজমুল হক, সাকিব হাসান, সুমন দত্ত, লতা আক্তার পিয়া, মারুফ চৌধুরি রিমন, রায়হাত আলী মোড়ল, মুন্সি শামিম, মো: ইমরান হোসেন, শেখ পারভেজ কবির রাজু, মো: রাজিব, মো: সাইদ, মো: রফিক খান, মো: হানিফ শেখ, মো: আনোয়ার, মুরাদ শেখ, রেহান মোল্লা প্রমুখ।
এসএমএ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট মধুমতি চ্যালেঞ্জার্স ও শিবসা ওয়ারিয়র্স ফাইনালে
খবর বিজ্ঞপ্তি
জয়ের ধারা অব্যাহত রেখে এসএমএ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর ফাইনালে উঠেছে শক্তিশালী মধুমতি চ্যালেঞ্জার্স ও শিবসা ওয়ারিয়র্স। খুলনায় সাংবাদিকদের অংশগ্রহনে প্রথমবারের মতো এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বুধবার খুলনা জেলা স্টেডিয়ামে লীগ ভিত্তিক টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম খেলায় শিবসা ওয়ারিয়ার্স ৫-৩ গোলে রূপসা টাইগার্সকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে আল মাহমুদ প্রিন্স ২টি, আসাফুর রহমান কাজল ২টি ও মাকসুদুর রহমান (মাকসুদ) ১টি গোল করেন। বিপরীতে রূপসা টাইগার্সের শেখ আজিজুর রহমান তন্ময় ২টি ও এস ওয়াহিদুজ্জামান পাখি ১টি গোল পরিশোধ করেন। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয় মাকসুদুর রহমান (মাকসুদ)। দিনের অপর খেলায় মধুমতি চ্যালেঞ্জার্স ১-০ গোলে ভৈরব রাইডার্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। দলের পক্ষে মেহেদী হাচান জয়সূচক একমাত্র গোল করে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন।
মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি ও রূপসা টাইগার্সের সত্ত্বাধিকারী এসএম নজরুল ইসলাম, ক্লাবের সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাবেক সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, ক্লাবের সদস্য ও ভৈরব রাইডার্সের সত্ত্বাধিকারী শেখ মো. সেলিম, মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ। খেলা শেষে ম্যান অব দি ম্যাচ ও দর্শকদের মধ্যে লটারীতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার প্রথম দিনের খেলায় মধুমতি চ্যালেঞ্জার্স ৩-০ গোলে রূপসা টাইগার্সকে এবং শিবসা ওয়ারিয়র্স ২-১ গোলে ভৈরব রাইডার্সকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের শুভ সূচনা করে।
এদিকে টুর্নামেন্টে মধুমতি চ্যালেঞ্জার্স ও শিবসা ওয়ারিয়র্স দুই খেলায় সমান ছয় পয়েন্ট পেয়ে ফাইনাল নিশ্চিত করায় গতকাল তৃতীয় দিনের দুইটি খেলার প্রয়োজন হয়নি। টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল শনিবার বিকাল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলায় প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন প্রাক্তন জাতীয় ফুটবলার ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। সমাপনী অনুষ্ঠানে সন্মানিত অতিথি থাকবেন খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা এবং আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক এসএম আরিফুর রহমান মিঠু।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করবেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রানার্সআপ দুই দলকে ট্রফি ও প্রাইজমানি এবং উপস্থিত দর্শকদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া টুর্নামেন্ট সফল করতে যারা অবদান রেখেছেন তাদেরকেও সন্মানিত করা হবে।
মহেশ্বরপাশা খাদ্য গুদাম ইউনিয়নের নির্বাচন ও ভোটার তালিকা চুড়ান্ত
খবর বিজ্ঞপ্তি
মহেশ্বরপাশা খাদ্য গুদাম ওয়ার্কাস ইউনিয়ন( রেজিঃ নং খুলনা-কেএলএন-৭৭) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রকৃত শ্রমিকদের সমন্বয় সদস্য তালিকা ও ভোটার তালিকা প্রনয়ন উপলক্ষে ১৯ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টায় খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তর কার্যালয়ের সভা কক্ষে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক ও রেজিস্টার অফ ট্রেড ইউনিয়ন্স মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় তিনটি প্যানেল গ্রুপ থেকে প্রাপ্ত ইতিমধ্যে সংযোজিত আপত্তি সম্মিলিত প্রতিটি ভোটার অন্তর্ভুক্তি প্রস্তাবনার বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়। যা তালিকা আকারে উল্লেখ করা হয়।সেই নির্দেশনা মোতাবেক দ্রুত সময়ের মধ্যে সাধারণ সভা ডেকে আগামী ২৬ নভেম্বর-২০২১ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। খসড়া ভোটার তালিকা হতে উপযুক্ত তালিকা (ক) এ উল্লেখিত ৪৪ জনের নাম বাদ দেওয়া হয় এবং তালিকা (খ) উল্লেখিত ২৬ জনের নাম যুক্ত করা হয়। অর্থাৎ বর্তমান সিবিএ জমাকৃত হালনাগাত ভোটার তালিকা ৬১৫ জন হতে ৪৪ জনকে বাদ দিয়ে ২৬ জনকে হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ভোটার তালিকায় ৫৯৭ জন কে চুড়ান্ত করা হয়। উপযুক্ত তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের সংযোজন-বিয়োজন পূর্ব ভোটার তালিকা প্রণয়ন করে উক্ত তালিকা আগামী ২১ অক্টোবর ২০২১ মধ্যে চুড়ান্ত ভোটার তালিকা খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তর এবং পরবর্তীতে নির্বাচন সম্পুর্ন করতে গঠিত কমিটি কে দেওয়ার আদেশ প্রদান করেন শ্রম অধিদপ্তরের পরিচালক রেজিস্টার অফ ট্রেড ইউনিয়ন মোঃ মিজানুর রহমান। ঊল্লেখ্য,১০ অক্টোবর রাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর রেলিগেটস্থ নিজস্ব বাস ভবনে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক ও রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন মোঃ মিজানুর রহমান সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীও খুলনা- ৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান।সেই নির্দেশ মোতাবেক সিবিএ ও নন সিবিএ প্রতিনিধিগণ গত ১৭ ই অক্টোবর ২০২১ তারিখের মধ্যে তালিকার বিষয় যে কোনো অভিযোগ আপত্তি থাকলে তা নির্ধারিত ফরমে উল্লেখ পূর্বক নিরসনের জন্য পরিচালক অফ ট্রেড ইউনিয়ন্স দপ্তরে প্রেরণ করার নির্দেশনা দেওয়া হয়েছিল।তারই ধারাবাহিগতায় চুড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করা হয়।
দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে রাজনীতির বিকল্প নেই
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, বর্তমানে শেখ হাসিনার সরকার বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলেছেন। নানান প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশ আজ এক প্রত্যয়ী এবং সম্ভাবনাময় দীপ্যমান দেশ। অর্থনীতির প্রতিটি সূচকে এগিয়ে যাওয়া বাংলাদেশ আজ মাথা তুলে দাঁড়িয়েছে। চলমান মেগা প্রকল্পগুলোর কাজ শেষ হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা আরও বাড়বে, বাড়বে সমৃদ্ধি।
তিনি আরও বলেন, নির্বাচনের আর বেশি দেরি নেই, আর মাত্র দুই বছর বাকি আছে। দলকে দ্বন্দ্ব আর কোন্দলমুক্ত করে সামনের নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দলের মধ্যে সুদৃঢ় ঐক্য ফিরিয়ে আনতে হবে। পার্টিকে শক্তিশালী করতে হলে প্রয়োজন স্পাতকঠিন ঐক্য। দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে রাজনীতির বিকল্প নেই।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নগরীর ১৭নং ওয়ার্ডে খুলনা মহানগর কৃষক লীগের উদ্যোগে আয়োজিত ওয়ার্ড ভিত্তিক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের, কৃষি বিষয়ক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, শ্রমিক লীগ নেতা আলাউদ্দিন আল আজাদ মিলন, মহানগর কৃষক লীগের সদস্য সচিব অধ্যাপক এবিএম আদেল মুকুল, ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান। কর্মী সভায় সভাপতিত্ব করেন মহানগর কৃষক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট একেএম শাহজাহান কচি। এ সময়ের উপস্থিত ছিলেন তাঁতী লীগের মোস্তফা কামাল, মৎসজীবী লীগের ইঞ্জিনিয়ার আঃ জব্বার, খুলনা মহানগর কৃষক লীগ নেতা মোন্তাকিম লালু, মো: আইয়ুব আলী খান, আলমগীর মল্লিক, শেখ হারুন মানু, কানাই রায়, হেলালুর রহমান রিমন, এস এম শাহিদুল ইসলাম টিটু, মো. মাহবুব ইসলাম, মো. আব্দুল্লাহ আল আমিন রাব্বি, আবু হাসান, শাইকুল আলম, অলোক বৈরাগী, নজরুল মাষ্টার, কাইউম, সেজান, নিজাম উদ্দিন, নজরুল মাষ্টার সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মী সভায় মো. হাবিবুর রহমান নাজিমকে আহ্বায়ক ও সাফায়াত হোসেন মামুনকে সদস্য সচিব করে ১৭নং ওয়ার্ড কৃষক লীগের সম্মেলন প্রস্তিুতি কমিটি ঘোষণা করা হয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ উপলক্ষে খানজাহান আলী থানা শাখার প্রস্তুতি সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
গতিসিমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এবং ২২ অক্টোবর সড়ক দিবস জাঁকজমক পূর্বক উদযাপনের লক্ষে এক প্রস্তুতি সভা ২০ অক্টোবর সন্ধ্যায় শিরোমনি নিজস্ব কার্যালয় নিসচার সভাপতি শেখ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটনের পরিচালনায় বক্তৃতা করেন শেখ ইকরাম হোসেন, শেখ এমদাদুল হোসেন, শেখ আলমগীর হোসেন, শেখ বাহাউদ্দিন, শেখ মহিবুল্লাহ, শেখ আশিক হসেন, ফকির রবিউল ইসলাম, আলহাজ্ব শেখ আব্দুল ওহাব, মোহাম্মাদ মাসুম বিল্লাহ, শেখ আব্দুস সামাদ, আবুল কালাম, লিমন শেখ, মিয়া খালিদ হোসেন, শেখ বিপ্লব হসেন, হাফেজ ইব্রাহিম, মুক্তাকিন বিল্লাহ, সুজন শেখ প্রমুখ । আজ ২২ অক্টোবর সকাল ১০ টায় সড়ক দিবস উপলক্ষে শিরোমনিতে র্যালি ও লিফলেট বিতরন সহ নানা কর্মসুচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে ।
পথের বাজার চেক পোষ্টে ৫শ” গ্রাম গাজাসহ ১ মহিলা আটক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানার পথের বাজার পুলিশ চেকপোষ্টে নিয়মিত তল্লাশী চলাকালে ২০ অক্টোবর বুধবার রাত পৌণে ১২ টার সময় ৫শ” গ্রাম গাজা সহ ১ যুবতীকে আটক করেছে পুলিশ । আটককৃত মহিলা যশোরের বেনাপোল থানার কাগমারী হঠাৎপাড়া এলাকার মোঃ ইকবাল হোসেন মানিক এর স্ত্রী মোছাঃ অন্তরা খাতুন(২০), পথেরবাজার চেকপোষ্টের ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম বলেন এ ,এস আই গাজী ফেরদৌস সহ সঙ্গিয়ফোর্স দ্বারা আটককৃত মহিলার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার কাছে থাকা লাল রংয়ের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত বাদামী রংয়ের কসটেপ দ্বারা পেচানো ৫শ” গ্রাম গাজা উদ্ধার করা হয় । এ ব্যাপারে থানায় মামলা হয়েছে মামলা নং-০৮, তাং-২০/১০/২০২১ ইং ।
আটরা গিলাতলা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী মনিরুলের পক্ষে শিরোমনিতে র্যালী ও পথসভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আগামি ১১ নবেম্ভর আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী শেখ মনিরুল ইসলাম এর পক্ষে ২১ অক্টোবর সন্ধায় শিরোমনি নৌকার পক্ষে এক র্যালি শেষে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এক পথ সভা অনুষ্ঠিত হয় । খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স,ম রেজওয়ান আলীর সভাপতিত্বে ও খুলনা জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ কামাল আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, আঃ হামিদ আকুজ্ঞি, আঃ রব, শেখ জালাল , শেখ হাবিবুর রহমান শেখ নুর ইসলাম, মোঃ বিপ্লব হোসেন, শেখ আসলাম হোসেন, মহানগর ছাত্রলীগের সহ সভাপতি খান মোসাদ্দেক হোসেন ইমন, ছাত্রলীগ নেতা নাজমুল হক অয়ন, মোঃ শাহিনুর রহমান, মোঃ লিটন, মোঃ এমদাদ হোসেন, মোঃ নুর ইসলাম, মোঃ ইদ্রিচ আলী, মোঃ আমজাদ হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আক্কাস আলী প্রমুখ । এর আগে দুপুরে ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ও ২ নং বিহারী কলোনি এলাকায় নেতাকর্মিদের নিয়ে শেখ মনিরুল ইসলাম ব্যাপক গনসংযোগ করেন ।
যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে জেলা শাখার প্রস্ততি সভা
খবর বিজ্ঞপ্তি
জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযথভাবে পালনের লক্ষ্যে জেলা যুবদলের এক প্রস্ততি সভা বৃহস্পতিবার বিকেলে কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে শামীম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সম্পাদক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক জাবির আলী, রিয়াজ মোল্লা, আতিক নেওয়াজ চঞ্চল, রাহাদুল হক কচি, শেখ শাহিনুর রহমান, মোল্লা হুমায়ুন কবির, শফিকুল ইসলাম বাচ্চু, শেখ মাশকুর হাসান ফ্রান্স, সন্দ্বীপ চট্টোপাধ্যায়, নাসিম, হাবিবুর রহমান বেলাল, মিঠু মোল্লা, কুদরতে ইলাহী স্পীকার, খন্দকার ফারুক হোসেন, আবু বক্কও সিদ্দিকী নীরু, পারভেজ ভূইয়া, মোল্লা মশিউর রহমান, দেলোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক কচি, মোস্তাফিজুর রহমান আজিবর, আ ফ ম মুক্তা, তহিদুজ্জামান মুকুল, মোতাছিম বিল্লাহ, বাহাদুর মুন্সি, আজমল হোসেন লিটন, মিজানুর রহমান, রেজাউল হক খোকন, বুলবুল, হাসনাত, মঞ্জুর রশিদ, আহাদুর রহমান লিটন, রেজাউল সরদার, বেল্লাল হোসেন, আশিকুজ্জামান আশিক, ওবায়দুর প্রমুখ।
সভা থেকে খুলনা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি এম নুরুল ইসলাম দাদু ভাই ও মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া অসুস্থ দলীয় নেতাকর্মীদের সুস্থতা কামনা করা হয়।
ডুমুরিয়ায় মনোনয়নপত্র বাছাইয়ে দু’প্রার্থী বাতিল
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে দু’জন প্রার্থীকে বাতিল ঘোষনা করা হয়েছে।এরা হলেন সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে সাধারন সদস্য প্রার্থী খান আবু বক্কর’র স্বনামে ডিলারশীপ ও ধামালিয়া ইউনিয়নে সংরক্ষিত ৩ আসনে ফারজানা খাতুন’র বয়স কম থাকায় গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের বাতিল বলে ঘোষনা করা হয়। প্রসঙ্গতঃ উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৩ জন,সংরক্ষিত মহিলা আসনে ১৬২জন ও সাধারন সদস্য পদে ৫৪৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।সবমিলে মোট প্রার্থীর সংখ্যা ছিল ৭৭৯ জন।এরমধ্যে ২জন প্রার্থী বাতিল হওয়ায় প্রার্থীর সংখ্যা রইল ৭৭৭ জন। উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস জানান,বৃহত্তর উপজেলার ১৪টি ইউনিয়নের ধামালিয়ায় চেয়ারম্যান পদে ৯,মহিলা আসনে ১৪ ও সাধারন সদস্য পদে ৪০জন,রঘুনাথপুর ইউয়িনে চেয়ারম্যান ৪,মহিলা ১৩ ও সদস্য ৩৬,রুদাঘরা চেয়ারম্যান ৫, মহিলা ১১ ও সদস্য ৩৪,খর্ণিয়া চেয়ারম্যান ৬,মহিলা ১৫ ও দস্য ৪২,আটলিয়া চেয়ারম্যান ৪,মহিলা ১১ ও সদস্য ৫২,মাগুরাঘোনা চেয়ারম্যান ৯,মহিলা ১৪ ও সদস্য ৩৮,শোভনা চেয়ারম্যান ২,মহিলা ১৩ ও সদস্য ৪৩,শরাফপুর চেয়ারম্যান ৪,মহিলা ১০ ও সদস্য ৩৩,সাহস চেয়ারম্যান ৫,মহিলা ১২ ও সদস্য ৪২,ভান্ডারপাড়া চেয়ারম্যান ৪, মহিলা ৯ ও সদস্য ৪১,ডুমুরিয়া সদর চেয়ারম্যান ৭,মহিলা ১০ ও সদস্য ৩৮,রংপুর চেয়ারম্যান ৪,মহিলা ১০ ও সদস্য ৩৩,গুটুদিয়া চেয়ারম্যান ৭,মহিলা ১০ ও সদস্য ৩৫ এবং মাগুরখালী চেয়ারম্যান ৩,মহিলা ১০ ও সদস্য ৩৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিল।২৬ অক্টোবর প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহার,২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ ও ১১ নভেম্বর ভোট অনুষ্ঠিত হবে।
বাগেরহাটে গোল্ডেন জুবিলী অ্যাওয়ার্ড পেলেন শিক্ষক হরিচাঁদ বিশ্বাস
বাগেরহাট প্রতিনিধি
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারতের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা সার্ক কালচারাল ফোরামের গোল্ডেন জুবিলী অ্যাওয়ার্ড-২০২১ পেয়েছেন বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিচাঁদ বিশ্বাস। সংস্থাটির সাধারন সম্পাদক জিন্নাত আলী খান জিন্নাহ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ পুরস্কারে ভুষিত করার কথা জানানো হয়।
ওই চিঠিতে বলা হয়, স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে সংস্থাটির উদ্যোগে বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রাখায় ২২ জনকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। তার মধ্যে শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য নির্বাচিত ৯ জনের মধ্যে বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিচাঁদ বিশ্বাস খুলনাঞ্চল থেকে নির্বাচিত হয়েছেন। তিনি একজন ভাল শিল্পী ও আবৃত্তিকারও বটে। ১৫ অক্টোবর ঢাকাস্থ নিউ চিংড়ি চাইনিজ রেষ্টুরেন্টে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কৃতিত্বপুর্ণ ব্যক্তিদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।
সংস্থার সভাপতি এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি মীর হাসমত আলী ও প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য রওশন আরা মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, শিল্পী ফরিদা পারভীন, শিল্পী ফাতেমা-তুজ-জোহরা প্রমুখ।
বাগেরহাটে ইয়ূথ গ্রুপ ফরমেশন ও পরিচিতি সভা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে করোনা পরবর্তী জরুরী সহযোগিতা ( ঝঈজঊঅগ-ঝঁঢ়ঢ়ড়ৎঃরহম ঈড়ারফ জবপড়াবৎু ঃযৎড়ঁময ঊসবৎমবহপু অপঃরড়হং ভড়ৎ গধৎমরহধষরুবফ) প্রকল্পের ইয়ূথ গ্রুপ ফরমেশন, পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের বাস্তবায়নে ও সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে বাগেরহাট খানজাহানিয়া গনবিদ্যালয় প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন প্রজেক্ট পরিচালক ফারুক আহম্মেদ, মনিটরিং এন্ড ইভালুয়েশন কো-অর্ডিনেটর সৈয়দা শবনম সুভা, জেলা কর্মকর্তা আলমগীর হোসেন মিরু, ক্রেইন প্রজেক্টের প্রকল্প পরিচালক খালেদা হোসেন মুন, খানজাহানিয়া গণ বিদ্যালয়ের অধ্যাক্ষ মোঃ কামরুজ্জামান, ফিল্ড অফিসার সুনিতি রায়, শিল্পী ডাকুয়া, রেখসোনা আক্তার, ইয়ূথ সদস্য সহ আরো অনেকে।
পরিচয় পর্ব শেষে প্রান্তিক পর্যায়ে করোনা কালীন সচেতনতা বৃদ্ধি ও মানুষের জন্য কাজ করার লক্ষ্যে একটি ইয়ূথ টিম তৈরী এবং তাদের সামাজিক বিভিন্ন বিষয় সম্পর্কে ধারনা দেওয়া হয়।
পরে এক সংক্ষিপ্ত আলোচনাতে বক্তারা বলেন, করোনাকালীন সময়ে প্রান্তিক পর্যায়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। মানসিক ও শারিরিক উভয় ভাবে ক্ষতির মুখে পড়েছে দরিদ্র এসব মানুষেরা। আগামীতে সকলের সমন্নিত উদ্যেগ ও কাজের ফলে এসব সমস্যা থেকে উত্তরণ সহজ হবে বলে প্রত্যাশা করেন তারা।
সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি
শারদীয় দূর্গা উৎসবে সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় আইন ও শালীস কেন্দ্রের সহযোগিতায় হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরামের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম, বাগেরহাট জেলা সভাপতি মোঃ কামরুজ্জামান, সদস্য আম্বিয়া খাতুন, প্রভাষক হেমায়েত হোসেন খোকন, নার্গিস আরা লিনা, তৈফুননাহার, শিল্পি আক্তার, সাংবাদিক আজমল হোসেন, ইয়ামিন আলী, হেদায়েত হোসেন লিটন প্রমুখ। বক্তারা বলেন, এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে কোন সাম্প্রদায়িকতা মাথা চারা দিয়ে উঠতে পারবে না। আমরা চাই যারা পূজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছেন তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান বক্তারা।
বাগেরহাটে শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্টে ফকিরহাট চ্যাম্পিয়ন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে দুই দিন ব্যাপি শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট (অনুর্ধ ১৯) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বাগেরহাট অফিসার্স ক্লাব মিলনতায়নে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাগেরহাট সদরকে হারিয়ে দ্বৈততে চ্যাম্পিয়ন হয় ফকিরহাট উপজেলা। অন্যদিকে এককে ফকিরহাটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোংলা উপজেলা। খেলা শেষে বিজয়ীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, অতিরিক্ত পুলিশ মোহাম্মদ মিজানুর রহমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলামসহ আরো অনেকে। পুরুষ্কার বিতরণের সময় বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে মনোজাগতিক শক্তির বিকাশ ঘটে। তাই সুস্থ ভাবে বেড়ে উঠতে খেলাধুলার কোনো বিকল্প নেই। জেলা প্রশাসনের আয়োজনে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত এই খেলায় দ্বৈততে ১২টি ও এককে ৮টি দল অংশ নেয়।
সিএন্ড্এফ এজেন্টস এসোসিয়েশন ও আমদানি রফতানিকারক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
বেনাপোল প্রতিনিধি
রাজস্ব আয় বৃদ্ধি ও আমদানি রফতানি বানিজ্যকে গতিশীল করতে আজ বৃহস্পতিবার বিকেলে বন্দর অডিটরিয়ামে কাস্টমস, বন্দর, পুলিশ, সিএন্ড্এফ এজেন্টস এসোসিয়েশন ও আমদানি রফতানিকারক সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বন্দরের ডাইরেক্টর মনিরুজ্জামান। বন্দরের সদস্যা ও সমাধান নিয়ে বক্তব্য রা খেন কাস্টমস’র ডেপুটি কমিশনার মোস্তাফিজুর রহমান, বন্দরের ডেপৃুটি ডাইরেক্টর মামুন তরফদার, ডেপুটি ডাইরেক্টর (ট্রাফিক) আ: জলিল, বেনাপোল পোটর্ থানার ওসি মামুন খান, রেল ওয়ের মাস্টার সাইদুজ্জামান,আমদানি রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন, মোস্তাফিজ্জোহা সেলিম, ও শ্রমিক নেতা অহেদুজ্জামান অহিদ। সভায় পন্য দ্রুত খালাশ, রফতানি পন্য দ্রুত রফতানি ও বহিরাগত লোকজনের বন্দরে অবৈধ প্রবেশ’র ওপর নিষেধাঞার ওপর সিদ্দঅন্ত গৃহীত হয়।
স্টেশন রোড জামে মসজিদে ঈদ-ই- মিলাদুন্নবী পালিত
খবর বিজ্ঞপ্তি
নগরীর স্টেশন রোড জামে মসজিদের পক্ষ থেকে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হয়েছে। বুধবার বাদ মাগরিব এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ¦ শরীফ আতিয়ার রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সাঈদ। প্রধান আলোচক ছিলেন সোনাডাঙ্গা আবাসিক এলাকার(১ম ফেজ) বায়তুল মোকাররম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মফিতি রশিদ আহম্মদ।
উপস্থিত ছিলেন আলহাজ¦ কাঞ্চল আলী খান, সামসুল হক, কবির হোসেন মৃধা, আসলাম জমার্দ্দার, আলহাজ¦ মীর মোহাম্মদ বাবু, কামরুজ্জামন টিপু, মফিজুল ইসলাম, গাজী সাইফুল ইসলাম, মাহবুব আলী, শহিদুল ইসলাম, মাজিদুল ইসলাম, বিশ^াস মাহবুবুর রহমান ও হাফেজ মো. ফারুক। মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ আফসার উদ্দিন।
খুলনা জেলা হকার্স এ্যাসোসিয়েশনের ঈদে মিলাদুন্নবী পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা হকার্স এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। বুধবার বাদ আসর খাজা খানজাহান আলী হকার্স মার্কেট জামে মসজিদে এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ¦ অধ্যাপক মো. আজম খান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. মোস্তফা পাটয়ারী।
উপস্থিত ছিলেন আলহাজ¦ মো. জয়নাল আবেদীন, আলহাজ¦ মো. আব্দুর রাজ্জাক, মো. আজাদ খান, মো. কালাম ফকির, মো. নাদের আলী, আলহাজ¦ মো. বদরুল আলম সাগর, মো. ইসরাইল শেখ, মো. মোসলেম আলী খান, মো. ওহিদুল ইসলাম ও মো. হাবিবুর রহমানসহ সংগঠনের সদস্য এবং ব্যবসায়ীবৃন্দ। মোনাজাত পরিচালরনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি হেলাল উদ্দিন।
যুবলীগ নেতা জসিমের বোনের মৃত্যুতে এমপি আক্তারুজ্জামান বাবু’র শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন বাবু’র বোন নুরুন্নাহার বেগম (৬৩) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এক শোক বিবৃতিতে তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।#
পবিত্র ঈদ ই মিলাদুন নবী(সাঃ) উপলক্ষে দখিনা’র আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
পবিত্র ঈদ ই মিলাদুন নবী (সাঃ) উপলক্ষে জন ও সমাজ কল্যাণ মূলক সংগঠন দখিনা’র পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল বুধবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে খুলনাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দখিনা’র কার্য-নির্বাহী কমিটির সভাপতি আলহাজ¦ ওহিদুজ্জামান খান পল্টু, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ সদস্য(১৯৭৩) ও বার বার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান, দখিনা’র প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা স. ম. বাবর আলী এ্যাডভোকেট, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল আলম সরদার এর সঞ্চালনায় প্রধান অলোচক ছিলেন আলহাজ¦ ডাঃ মাওলানা মোঃ আনিছুজ্জামান, বিশেষ আলোচক ছিলেন ডাঃ মুহাঃ কাওছার আলী গাজী, অধ্যাপক মোঃ জোবায়ের হোসেন এবং অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন সহসভাপতি যথাক্রমে ড. মোঃ হারুনর রশিদ, আলহাজ¦ গাজী অহিদুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদকদ্বয় জি, এম, ইউনুস আলী, কোষাধ্যক্ষ মোঃ ওসমান গনি, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জাহিদ হাবিব, দপ্তর সম্পাদক মোঃ রাশেদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক খোকন, সমাজকল্যাণ সম্পাদক এমডি আশরাফ হোসেন, ক্রীড়া সম্পাদক নূরুল ইসলাম খান কালু, নির্বাহী সদস্য যথাক্রমে রোটাঃ এ্যাড. হেমন্ত সরকার, মোঃ কামাল হোসেন, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ সেকেন্দার প্রমুখ।
মহেশপুরে তুচ্ছ ঘটনায় ৮ বছরের শিশুকে বেধরক মারপিট
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের মহেশপুর উপজেলা রামচন্দ্রপুর গ্রামে ৮ বছরের শিশুপুত্র সামিউলকে বেধরক মারপিট করা হয়েছে। এসময় তার মা, নানি তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে রক্তাক্ত জখম করা হয়। অপারেশন কানে আঘাত করায় কান ফুলে যন্ত্রণায় কাতাছেন শিশু সামিউল।
এমন অভিযোগে মহেশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশু সামিউলের পিতা রমজান আলী। বুধবার সকালে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগে সামিউলের পিতা রমজান আলী জানান, শিশু পুত্র সামিউলকে নিয়ে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে অভিযুক্ত একই গ্রামে অমেদুল ইসলামের ছেলে সজিব (২৫), আব্দার আলীর ছেলে লাভলু (৩৫), আশা আলীর ছেলে তুহিন (২৬)সহ বেশ কয়েকজন মিলে শিশু পুত্র সামিউলকে বাঁশ ও লাঠি দিয়ে শরীরে বিভিন্ন স্থানে বেধরক মারপিট করে। এসময় সামিউলের অপারেশন কানে আঘাত করায় কান ফুলে শুরুত্বর আহত হয়। তাকে বাঁচাতে আমার স্ত্রী সোনিয়া খাতুন ও শ্বাশুড়ি এগিয়ে আসলে তাদেরকেও মেরে আহত করে। পরে আমি ঘটনাস্থলে গিয়ে মারপিটের কারণ জানতে চাইলে আসামীরা আমাকেও মারপিট করে আমার ব্যবহৃত মটরসাইকেলটি ভাংচুর করে।
এব্যাপারে থানার এস আই নর উত্তম জানান, লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
ফকিরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার ও মডেল থানা পুলিশের অফিসার ইনচাজ (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আ,লীগের আইন বিষয়ক সম্পাদক ও মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ হীটলার গোলদার, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক মোরারী মোহন পাল, পূজা উদযাপন পরিষদের নেতা জীবন কৃষ্ণ ঘোষ, ডাঃ অরবিন্দু পাল মনি, তাপন বিশ্বাস, আনন্দ কুমার দে, মাওলানা মোহম্মদ রবিউল ইসলাম, মাওলানা মোহম্মদ তুফাজ্জেল হোসেন, মাওলানা মোহম্মদ আমির হোসেন, মাওলানা মোহম্মদ মাইনুল ইসলাম ও মাওলানা মোহম্মদ জসিম উদ্দিন। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মাদ্রাসা প্রধান, সহকারী শিক্ষক, মসজিদের পেশ ইমাম, মোয়াজ্জেম, পূজা পরিষদের নেতা ও স্থানীয় সংবাদকর্মিরা উপস্থিত ছিলেন।
ফকিরহাটে ভৈরব নদীতে শহীদ শেখ রাসেল নৌকা বাইচ
ফকিরহাট প্রতিনিধি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে শহীদ শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৩টায় উৎসবমুখর পরিবেশে ফকিরহাট ভৈরব নদীতে ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতায় ৮টি ছোট নৌকা ও ৪টি বড় নৌকা অংশগ্রহন করে। বিনোদনমূলক এ নৌকা বাইচ প্রতিযোগিতায় ভৈরব নদে থৈথৈ জলে, ঢাক-ঢোলের তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি-মাল্লার বৈঠার ছন্দ মাতিয়ে তোলে নদীর দু’পাড়ের হাজার হাজার দর্শনার্থীদের। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলেই হর্ষধ্বনিতে মুখরিত করে তোলেন ভৈরব নদের দু’পাড়। উপজেলার বিভিন্ন স্থান থেকে নৌকা বাইচ দেখতে আসা কয়েকজন দর্শনার্থী জানান, এখানে এসে খুব ভালো লাগছে। নৌকাগুলো দুর্বার গতিতে তালে তালে বৈঠা চালাচ্ছে। একটি সামনে এগিয়ে যাচ্ছে তো আরেকটা তাকে অতিক্রম করার চেষ্টা করছে। শুরুতে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন। এসময় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ অসংখ্য দর্শনার্থী উপস্থিত ছিলেন।











































